আর ডাকাতকে ডাকাত বলা যায় না। বড় বড় চোর ডাকাত যারা তারা হচ্ছে খণ খেলাপী কিন্তু তাদেরকে কিছু বলা যাবেনা । রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের জিহাদ করে এসব লুটেরাদের ক্ষমতাচ্যুত করতে হবে। জিহাদই একমাত্র পথ এদেরকে হটানোর জন্য । আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে । এই রাষ্ট্র আমাদের কোনো কল্যাণে আসবে না। ইসলামী হুকুমত ছাড়া শান্তি আসবে না । ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এই হুকুত কায়েম করতে নিজেদের জীবন উৎসর্গ করে দিতে হবে। আপনারা কে কে রাজী আছেন হাত তুলেন? সবাই জীবন দিতে তৈরি থাকুন ৷’ ৭৩. মুফতি আব্দুল কুদ্দুস নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কো-চেয়ারম্যান, আল হাইআতুল উলয়া বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ (বেফাক) -এর নায়েবে আমির, আল হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান, জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহতামিম ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস এর বেফাক থেকে পদত্যাগের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে । তখন তিনি আল্লামা শাহ আহমদ শফীর দোহাই দিয়ে মিথ্যার আশ্রয়ে পদ আকড়ে ধরে রাখার ব্যাপারে অনড় অবস্থানে ছিলেন । ২০২০ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় অফিসে খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস জানান তিনি পদত্যাগ করবেন। উপস্থিত সদস্যদের কেউ কেউ সেখানেই তাকে পদত্যাগ করতে বললে তিনি জানান আগামী ২০২০ সালের ৩ অক্টোবর বেফাকের আমেলা বৈঠকে তিনি পদত্যাগ করবেন । খাস কমিটির বৈঠকে তার দুর্নীতির অভিযোগ তদন্ত নিয়েও কথা হয় । তবে কোনো সিদ্ধান্ত হয়নি । ২০১৯ সালের ফাস হওয়া বেফাকের বহিষ্কৃত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফের সঙ্গে তার ফোনালাপে কিছু অনিয়মের বিষয় প্রকাশ পায়। তখন থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে । তবে হাটহাজারী হুজুরকে দিয়ে তিনি নিজের বৈঠকে বিভিন্ন অনিয়ম তদন্তে একটি কমিটিও হয়। যদিও সেই কমিটির রিপোর্ট এখনও আলোর মুখ দেখেনি । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে বেফাকে তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতরা কিছুটা বেকায়দায় আছেন। তাদের ব্যাপারে নানা মহলের ক্ষোভ রয়েছে। এজন্য তারা এখন কিছুটা ব্যাকফুটে থাকতে চান। ২০১৬ সালের বেফাকের দীর্ঘ সময়ের তৎকালিন মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদীর ইন্তেকালের পর প্রথমে ভারপ্রাপ্ত পরে কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন ১৯৯ মাওলানা আবদুল কুদ্দুস । তার সময়ের মৌলিক অর্জন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি । স্বীকৃতি ঘিরেই ঘটিত হয় কওমি শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া। কওমি শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আয়োজন করা হয় শুকরানা মাহফিলের । এতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সভায় বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসের বক্তৃতার কিছু অংশ নিয়ে প্রচণ্ড আপত্তি আছে আলেম ও শিক্ষার্থীদের ৷ সেই বক্তৃতায় তিনি দায়িত্বশীল ও নেতাসুলভ আচরণ করতে পারেননি বলে মনে করেন অনেকে । তখনই সমালোচনার দানা বাধে তার বিরুদ্ধে । হাটহাজারীর ন্যায় ফরিদাবাদের শিক্ষার্থীদের মধ্যে ছাত্র বিক্ষোভ হতে পারে এমন পরিস্থিতি উপলব্ধি করেই তিনি সব কিছু থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন । পানি ঘোলা করে অবশেষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সকল পদ ছাড়তে সম্মত হয়েছেন সংস্থাটির সাবেক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস । ১৯৫৬ সালে শামসুল হক ফরিদপুরী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। নামকরণ করেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর নামে । এ প্রতিষ্ঠানটির প্রথম মুরুব্বী ও মুতাওয়াল্লী ছিলেন নিজেই এবং মুহতামিম ছিলেন সহপাঠী মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ১৯৭৮ সালে প্রতিষ্ঠালাভ করে এ মাদ্রাসায় এবং প্রতিষ্ঠাকাল থেকে প্রায় একযুগ বেফাকের প্রধান কার্যালয়ও ছিল এ মাদ্রাসাতে। বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরনো ঢাকার গেন্ডারিয়া এলাকায় মাদ্রাসার অবস্থান । মাদ্রাসার সর্বমোট আয়তন ৪.৬ একর । চারপাশে রয়েছে চারটি ভবন, পশ্চিম পাশে বেলাল মসজিদ । আটটি বহুতল ছাত্রাবাস ও শিক্ষাভবন। দুটি উন্মুক্ত পাঠাগার ছাড়াও ফতোয়া বিভাগ ও মাসিক নেয়ামতের জন্য রয়েছে পৃথক পাঠাগার । ৭৫. আবদুল কাইয়ুম ফারুকী সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম নবীনগর কমিটি মাওলানা আবদুল কাইয়ুম ফারুকী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে ২০২১ সালের ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনার জেরে চট্টগ্রামের হাটহাজারী এবং ্রাহ্মণবাড়িয়ায় ওইদিন বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে । ওইদিন চট্টগ্রামে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু হয় গুলিতে । এরপর সহিংসতা বাড়তে থাকে । তিন দিনের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় মোট প্রাণ গেছে ১২ জনের । ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংস তাণ্ডব চলে । হেফাজতে ইসলামির কর্মসূচি চলাকালীন এই সহিংস কর্মকাণ্ড চলে । ২০২১ সালের ২৬ মার্চ হেফাজতের নেতাকর্মীরাই মাঠে ছিলেন। তার পরের দুই দিন হেফাজতের সঙ্গে তৃতীয়পক্ষ ঢুকে পড়ে । হেফাজতকে রসদ জোগাতে অর্থায়ন করে অন্য রাজনৈতিক দলের নেতারাও- এমন তথ্যও উঠে এসেছে ইতোমধ্যে ৷ ২০১৬ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তখনো শহরের অন্যান্য স্থাপনার ২০০
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।