হকের নেতৃত্বে আমরা পাহারাদার তসলিমা নাসরিন কোরাণ পরিবর্তনের কথা বলে, শাহবাগে নাস্তিক মুরতাদরা আল্লাহর ইজ্জতের উপরে আক্রমণ করেছে। আমরা পাহারাদার । শিখা চিরন্তন জালাইছেন, আমরা পাহারাদার । আমরা শাইখুল হাদিসের নেতৃত্বে আবার শাপলা চত্বর রক্তে রঞ্জিত করে আমরা পাহারাদার হব। তোমরা যারা স্বাধীনতার পক্ষ শক্তি তারা স্বাধীনতার কথা বলো। তোমরা ৫২ করেছো । মনে রাখবা আমাদের শাহ আব্দুল আজিজকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস চার ভাগের একভাগও হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে তাদেরকে আনতে হবে নেমেছেন। তাদের শাহদাতের ইতিহাস বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হবে না তোমরা ৯ মাস যুদ্ধ করেছো আর আমরা পৌনে দুইশ” বছর লড়াই করেছি স্বাধীনতার জন্য। এই দেশ মুসলমান এবং আলেম ওলামাদের রক্তে অর্জিত । আমরা দেশ রক্ষা করব ইসলামকে রক্ষা করার জন্য । “ভাইয়েরা, আমরা দ্বীন ইসলামের পাহারাদার । আমরা পাহারাদারি করেই যাব । যদি আজকে আমাদের মাহফিলে বক্তৃতা দিতে বাধা দেয়া হয় মামলা করা হয় এতে আমাদের একটা পশমেরও কিছু হবে না। এসবে আমাদের কিছুই যায় আসে না। তোমাদের যদি আলেম ওলামাদের পছন্দ না হয়। তবে তোমরা ইন্ডিয়া চলে যাও। এই দেশ তোমাদের জন্য না। এই দেশে থাকতে হলে আলেম ওলামাদের ফতোয়া মেনেই থাকতে হবে ।” হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ মহাসচিব জুনায়েদ আল হাবিব বর্তমানে কারাগারে রয়েছেন। ৭২. মুফতি সাইফুল্লাহ সাদী নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইত্তেফাকুল ওলামা সংঠনের কার্যকরী কমিটির সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতের নায়েবে আমির মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ১৯৫১ সালে ময়মনসিংহ জেলার সদর উপজেলার মাইজদী গ্রামে জনুগ্রহণ করেন। খালেদ সাইফুল্লাহ সাদী সদর উপজেলার মাইজবাড়ি এলাকার মাওলানা আরিফ রব্বানীর ছেলে। তিনি ঢাকা মোহাম্মদপুরের এতিহাসিক নুর মসজিদ ও টঙ্গী বাজার বায়তুল মামুর জামে মসজিদে বেশ কিছুদিন খতিবের দায়িত্ব পালন করেছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে ২০২১ সালের ২ মে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ময়মনসিংহ সদরের মাইজবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ২০২১ সালের ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চরপাড়া মোড়ে পুলিশবক্স ভাঙচুর, বাসে আগুন দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৭ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ সাদী গ্রেপ্তারের ৭৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। ২০২১ সালের ১৮ জুলাই বিকাল ২ টায় ময়মনসিংহ আদালতে খালেদ সাইফুল্লাহ সাদীর জামিন শুনানি শেষ হয়। এরপর সন্ধ্যা সাতটায় ময়মনসিংহ কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে গত ২ মে ২০২১ সালেও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ সাদীকে । মাওলানা সাদীর প্রাথমিক শিক্ষা শুরু হয় বাবা মাওলানা আরিফ রব্বানীর কাছে। আর দারুস সুন্নাহ কাকনী মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয়। ১৯৭১ সালের পরবর্তী সময়ে অল্প কিছুদিন নিমতলা গোয়ালগাতি মাদ্রাসায় পড়াশোনা শেষে ভগ্নিপতি মাওলানা তাফাজ্জল হক হবিগঞ্জী এর উমেদনগর মাদ্রাসায় (হবিগঞ্জ) ভর্তি হন। ১৯৭৫ সালের শেষ দিকে জামিয়া ইউনুছিয়ায় ৪ বছর পড়াশোনা করেন। এ সময় তিনি বি.বাড়িয়া জামে মসজিদে ইমামতির দায়িত্বও পালন করেন। জামিয়া ইউনুছিয়া থেকে মুরুব্বিদের পরামর্শে শায়খুল হাদিস কাজী মুতাসিম বিল্লাহ-এর তত্বাবধানে আরজাবাদ মাদ্রাসায় চলে আসেন। পরে শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন ময়মনসিংহের জামিয়া আশরাফিয়ায় ভর্তি হন। পরে নতুন বছরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে মেশকাত, জালালাইন ও দাওরায়ে হাদিস শেষ করেন। মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী হাটহাজারী মাদ্রাসা থেকে ১৪০০-১৪০১ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিসের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে “মাওলানা' সনদ লাভ করেন। নব্বইয়ের দশকের শুরুতে নিজ বাড়িতে প্রতিষ্ঠিত মাদ্রাসা সাওতুল হেরার উন্নয়নে আত্মনিয়োগ করেন । তিনি এই মাদ্রাসার মুরুব্বি ও শায়খুল হাদিস। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কওমি আলেমদের এক্যবদ্ধ প্ল্যাটফর্ম “ইত্তেফাকুল উলামা হিসেবে, পরবর্তীকালে সম্পাদক এবং বর্তমানে মজলিসে আমেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । সেই সঙ্গে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫-১৮ শেসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি পদে রয়েছেন । বিরোধী রায় বাতিলের আন্দোলনসহ ধর্মবিরোধী নানা কর্মকাণ্ডের প্রতিবাদে সংগঠিত নানা আন্দোলনে মাওলানা সাদীর সক্রিয় অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে জঙ্গি কর্মকাণ্ড প্রসারতা লাভ করে । দেশের বিভিন্ন প্রান্তরে তিনি ওয়াজ মাহফিলের জন্য সফর করেন। প্রতিটি ওয়াজ মাহফিলে তিনি উগ্রবাদ বিষয়ক বক্তব্য রাখেন। আহবাব মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ক্ষমতা আজকাল চোর ও দুর্নীতিবাজদের দখলে চলে গেছে । আজকাল চোরকে চোর ১৯৮
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।