শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

শিক্ষাজীবন সমাপ্তির সাথে সাথে একজন আলেম হিসেবে জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৯৩ সালে সাহাব সৈনিক পরিষদের ডাকে লেখক তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন প্রিন্সিপ্যাল মাওলানা হাবিবুর রহমানের সাথে সিলেট জুড়ে তাণ্ডব চালায় । তিনি কথিত নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে ফুলতলির পীর, শায়েখে কৌড়িয়া ও প্রিলিপ্যাল মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বাধীন সর্বদলীয় ইসলামী এক্য পরিষদের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। কথিত ইসলামী রাজনীতির নামে খেলাফত প্রতিষ্ঠার যুবকদেরকে মগজ ধোলাই করে জঙ্গিবাদে দীক্ষা দেন। ছাত্র রাজনীতিতে একজন সংগঠক হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছেন। পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নির্বাচিত হন। ৯০-এর দশকের শুরুতে লেখক তসলিমা নাসরিন বিরোধী জঙ্গিবাদী কর্মসূচি দিয়ে মাওলানা হাবীবুর রহমানের সঙ্গে হেফাজতের এই নেতা মাদ্রাসার ছাত্রদের নিকট জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৩ সালের ২৩ সেপ্টেম্বর সিলেট রেজিস্ট্রারি মাঠে কয়েক হাজার উগ্র মৌলবাদী সমর্থক গোষ্ঠির সমাবেশ আয়োজনের মাধ্যমে তিনি এই জায়গা থেকে সারাদেশে এ আন্দোলনকে প্রচার-প্রসার করতে ভূমিকা পালন করেন। লেখক তসলিমা নাসরিনকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, সকল লেখা বাজেয়াপ্ত করা ও কথিত মুরতাদের মৃত্যুদণ্ড আইন প্রণয়নের নামে ব্যাপক সহিংসতা সৃষ্টি করেন। প্রকাশ্য জনসভায় তসলিমা নাসরিনকে হত্যার ঘোষণা দেন তিনি । তসলিমা নাসরিনকে গ্রেপ্তার ও ফাসির দাবিতে ১৯৯৩ সালের ৯ অক্টোবর সিলেট জেলায় হরতালের ডাক দিয়ে নিজের অবস্থান তৈরি করেন। একই বছর ১৯ অক্টোবর কওমিপন্থী আলেম ও জঙ্গি-মুজাহিদদের সমন্বয়ে অনুষ্ঠিত ঢাকার বৈঠকে তিনি যুব সমাজের জিহাদের প্রতি উদ্বুদ্ধ হতে বিশেষ কর্মসূচি ঘোষণা করেন। ১৯৯৩ সালের ২৮ নবেম্বর কয়েক হাজার জঙ্গি মুজাহিদ বাহিনী জাতীয় সংসদ অভিমুখে যাত্রা করলে সেখানেও সামনের কাতারে থেকে তাদেরকে উত্সাহ উদ্দীপনা দিয়ে সহযোগিতা করেছেন। মিছিলের এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতিতে লিপ্ত হন তিনি । সরকারকে কড়াভাষায় আল্টিমেটাম দেন। ১৯৯৪ সালের ২৯ জুলাই ঢাকার মানিক মিয়া এভিনিউতে মৌলবাদীদের মহাসমাবেশে তসলিমা নাসরিনবিরোধী জ্বালাময়ী বক্তব্য দিয়ে তরুণ যুব মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জঙ্গিদের আস্থাভাজনদের একজন । সিলেট এঁক্যপরিষদ, সাহাবা সৈনিক পরিষদের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন । তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির সাথেও জড়িত রয়েছেন । ১৯৫ ৭১. জুনায়েদ আল হাবিব যুগ্বমহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আল্লামা জুনায়েদ আল হাবিব হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি ছাড়াও কেন্দ্রীয় কমিটির যুগ্[-মহাসচিৰ ছিলেন। এছাড়া তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ইত্তেহাদ মিডিয়ার সাথে দেওয়া একটি সাক্ষাৎকারে জুনাইদ আল হাবিব বলেন- ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিকদেবীর মূর্তি সরানোর জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা দেখছি এখনো সেটি বাস্তবায়ন হয়নি, আবার শোনা যাচ্ছে বিকল্প ব্যবস্থা করা হবে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? “জুনায়েদ আল হাবীব : গ্রিকদেবীর মূর্তি বহাল রেখে বিকল্প যে কোনো চিন্তা করলে ধর্মপ্রাণ জনতা কোনভাবেই মেনে নিবে না। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে থ্রিকদেবীর মূর্তি অবিলম্বে অপসারণ করতেই হবে৷ গণভবনে দেশের শীর্ষ আলেমদের সামনে ওয়াদা অনুযায়ী অবিলম্বে গ্রিকদেবীর মূর্তি ভেঙ্গে দিয়ে ওয়াদা পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই। আপনি জানেন গ্রিকদেবীর মূর্তি মুসলমানদের সংস্কৃতির অংশ নয়। এটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতীক । ৯২ ভাগ মুসলমানের এদেশে করার আহবান জানান ৷” “একজন আলেমের গায়ে হাত দিয়ে দেখেন’ এমন বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন জুনায়েদ আল হাবিব । ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বিরোধিতায় মাঠে নামে হেফাজত ৷ ২৬ মার্চ, মহান স্বাধীনতার দিনে হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে । এতে বেশ কয়েকজন মারা যান। এ নিয়ে হেফাজতের সাতজন কেন্দ্রীয় নেতাসহ সারাদেশে প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন- “পরিষ্কার ভাষায় বলতে চাই, বেফাক, হাইয়াতুল উলইয়া, হেফাজতে ইসলামে, খতমে নবুওয়াতের বিষয়ে আজকের মঞ্জে যেই সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তই কার্যকর হবে। এর বাহিরে কেউ বাকা পথে হাটতে যাবেন, আপনাদেরও দালালগুষ্টির কাতারে নাম লেখানো হবে ।' হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে সাধারণ মানুষের মাঝে জঙ্গিবাদ এবং ঘৃণা বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে । ২০২১ সালের ১৫ এপ্রিল "মন Media' নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওয়াজে তিনি বলেন, “হাইকোর্ট থেকে দুজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। লতিফ সিদ্দিকী হজ আর তাবলীগের বিরুদ্ধে কথা বলেছেন । মনে রাখবা বায়তুল মোকাররমের খতিব ওবায়দুল ১৯৬

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।