শ্বেতপত্র ঘাদানিক
/ ٥٢٣
📝 نص 📖 PDF

দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্যাতিতদের সামাজিক ও আর্থিক পুনর্বাসনের দাবিও জানানো হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে তন্তাবধায়ক সরকার এবং নির্বাচনের পর বিএনপি-জামাতের নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার এসবের প্রতি কোন কর্ণপাত করেনি । বরং নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও মন্ত্রিসভার অপরাপর সদস্যরা প্রথম থেকে বলছেন বাংলাদেশে চমৎকার সাম্প্রদায়িক সম্ঘ্ীতি বিরাজ করছে, সাম্প্রদায়িক নির্যাতন সম্পর্কে সংবাদপত্রগুলো মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ ছাপছে। সাম্প্রদায়িক নির্যাতন সম্পর্কে লেখার জন্য এবং সরকারের মিথ্যাচার চ্যালেঞ্জ করার জন্য বিএনপি-জামায়াত জোট সরকার কর্তব্যরত সাংবাদিকদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপণের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীন মত প্রকাশের অধিকার হরণের ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাম্প্রদায়িক নির্যাতনের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে দেখা গেছে- '৯২-এ যেমন হামলা হয়েছে রাজধানী ও প্রধান প্রধান শহরের হিন্দুদের উপর ২০০১-এ হয়েছে তার উল্টোটি । ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত বড় বড় শহরগুলোতে হিন্দুদের অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিল, ঘটনা ঘটেছে গ্রামে ও প্রত্যন্ত অঞ্চলে । যেহেতু ঘটনা ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রচুর বিদেশী পর্যবেক্ষক বাংলাদেশে এসেছিলেন, সেহেতু প্রশাসন শহরগুলোর পরিস্থিতি স্বাভাবিক দেখাতে চেয়েছে। নির্বাচনের দিন দেশী বিদেশী হেঁটে বা নৌকায় দুর্গম এলাকায় যান নি, তাই সেই সব এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর নেমে এসেছিল অকল্পনীয় নির্যাতন। তারপরও খবরের কাগজে নির্যাতনের যতটুকু সংবাদ প্রকাশিত হয়েছে তা বিবেকসম্পন্ন মানুষদের বিচলিত, বেদনার্ত ও বিক্ষুব্ধ জ্ঞানতাপসকে মাথায় গুলি করে হত্যার খবর, কিংবা সেই অসহায় মায়ের কথা যিনি দুষ্কৃতকারীদের মিনতি করে বলছেন তার কন্যার বয়স মাত্র বার, তারা যেন একজন একজন করে আসে । এ ধরনের শত শত সংবাদ ২০০১-এর মধ্য জুলাই থেকে ২০০২- এর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় প্রতিদিন খবরের কাগজে প্রকাশিত হয়েছে। ২০০১ সালের সাম্প্রদায়িক নির্যাতনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক প্রতিহিংসা । হামলার উপলক্ষ হিসেবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা অজুহাত দীড় করিয়েছে হিন্দু মাত্রেই আওয়ামী লীগের সমর্থক, নৌকা প্রতীকে ভোট দেয়, অতএব তারা বিনাশযোগ্য । অথচ তুলনামূলকভাবে নৌকায় ভোট বেশি দিলেও বহু হিন্দু ভোটার বাম দলগুলোর সমর্থক, এমনকি তারা বিএনপিকেও ভোট দেয়। সিরাজগঞ্জের ধর্ষিতা কিশোরী পূর্ণিমার মা ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছিলেন তারা ধানের শীষে ভোট দেয়ার কথা বলেও নির্যাতনের কবল থেকে রেহাই পাননি । ১৫ বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন, যারা সেই সময় উপদ্রুত অঞ্চল সফর করেছে, ঢাকায় ফিরে এসে বলেছে- প্রকৃত ঘটনা যা ঘটেছে খবরের কাগজে তার অর্ধেকও ছাপা হয়নি। আক্রান্ত বিপন্ন ও অসহায় হিন্দুদের পাশে দীড়াবার কেউ নেই। যে কারণে তারা আক্রান্ত হলেও প্রাণভয়ে প্রকাশ করতে চায় না। থানায় কদাচিৎ অভিযোগ গ্রহণ করা হয়। থানায় বা পত্রিকার সাংবাদিকদের নির্যাতনের কথা জানালে হামলাকারীরা আরও হিংস্র হয়ে ওঠে । অনেকে পুলিশ বা সাংবাদিকদের নির্যাতনের কথা জানাতে গিয়ে নিজেদের মৃত্যু ডেকে এনেছে । আবার অনেকে নির্যাতনের কথা জানাতে না পেরে অপমানের গ্লানি ও যন্ত্রণায় আত্মহত্যাও করেছে। ২০০১-এর সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনা সরকার প্রথম থেকেই আড়াল করতে চেয়েছিল। সরকারের ভ্রুকুটি ও হুমকি উপেক্ষা করে যারা এসব ঘটনা ছেপেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। গণমাধ্যমের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের চার দলীয় জোট সরকারের এ ধরনের ফ্যাসিস্ট আচরণের উদ্দেশ্য হচ্ছে, তারা বাংলাদেশকে হিন্দুশন্য করে এখানে পাকিস্তান ও আফগানিস্তানের মতো একটি মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানাতে চায়। চার দলীয় জোটের মৌলবাদী শরিকরা বাংলাদেশকে আফগানিস্তানের মতো মৌলবাদী ও তালেবানি রাষ্ট্র বানাবার অঙ্গীকার প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছে। সংবাদপত্র সরকারের এই সব কার্যকলাপ সাধারণের কাছে উন্মোচিত করেছে বলেই এই সরকার গণমাধ্যমের উপর এতটা রুষ্ট ছিল। বর্তমানে বিএনপি-জামায়াত বিরোধী দলে অবস্থান করলেও তাদের মৌলবাদী সাম্প্রদায়িক এজেণ্ডা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে। যে কারণে বর্তমান সরকারের আমলে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাস ও হামলা সম্পর্কে দায়সারা বিবৃতি দিয়ে সরকারের সমালোচনা ছাড়া ভুক্তভোগীদের পক্ষে কার্যকর অবস্থান গ্রহণের কোনও উদ্যোগ বিএনপি-জামায়াত চক্র কখনও নেয়নি, কারণ তাদের মূল এজেণ্ডা হচ্ছে বাংলাদেশকে হিন্দুশূন্য করা, যাতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সহজ হয়। বিএনপি-জামায়াত জোটের জমানায় সাম্প্রদায়িক নির্যাতনের সময় দেখা গেছে সংবাদপত্র ও সিভিল সমাজ এর বিরুদ্ধে যতটা সোচ্চার ছিল রাজনৈতিক দলগুলো সেভাবে সোচ্চার হতে পারেনি। এখনও এ অবস্থার পরিবর্তন হয়নি। '৬৪ সালে পরাস্ত হয়েছিল। এমনকি '৯২ সালেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলো একজোট হয়ে “সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি, গঠন করে উপদ্রুত এলাকায় গিয়েছিল, নির্যাতিত মানুষদের সাহস ও সান্তনা দিয়েছিল; কিন্তু ২০০১- এ এবং এর পর কখনও তা হয়নি। রাজনৈতিক দলের এই ভূমিকা শুধু নির্যাতিতদের নয়, সর্বস্তরের মানুষকে হতাশ করেছে। মুক্তিযুদ্ধের ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পরও বাংলাদেশে সাম্প্রদায়িক বৈষম্য ও নির্যাতনের অবসান না হওয়ার কারণ- ১) ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা ও নির্ধাতনকে ধর্মের নামে বৈধতা দেয়া, ২) সংবিধানের সাম্প্রদায়িকীকরণ যা সাম্প্রদায়িক শোষণ-পীড়নকে এক ধরনের বৈধতা দিয়েছে এবং ৩) উপযুক্ত আইনের অভাবে সাম্প্রদায়িক সন্ত্রাসের জন্য ১৬

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.