৮৬ অসমাপ্ত আত্মজীবনী দেখে এসেছেন ৷ আমাকে দেখে খুবই খুশি হলেন এবং বললেন, “সত্যিই পূর্ব বাং মুসলমানরা কত সভ্য ও ভাল, কোনো দাঙ্গাহাজামা হচ্ছে না। তবে হিন্দুরা চলে আসছে, এরাই বিপদ ঘটাবে ৷ আমি শীঘ্রই পূর্ব বাংলায় যাব এবং কয়েকটা সভা করব, যাতে হিন্দুরা না আসে৷” শহীদ সাহেব ঢাকা হয়ে খাজা নাজিমুদ্দীনের সাথে পরামর্শ করে বরিশালে সভা করতে যাবেন ঠিক হল। আমি চলে এলাম ঢাকায়। বরিশালে এক বিরাট সভার আয়োজন হল। শহীদ সাহেব ঢাকায় এসে নাজিমুদ্দীন সাহেবের কাছেই থাকতেন ৷ আমরা স্টিমারে বরিশাল রওয়ানা করলাম । কলকাতা থেকে প্রফুল্পচন্দ্র ঘোষও এসেছেন ৷ বরিশালে বিকালে সভা শুরু হল, কয়েকজন বক্তৃতা করেছেন আমাকেও বক্তৃতা করতে হবে, রাত তখন আট ঘটিকা হবে, এমন সময় একটা টুকরা কাগজ আমার হাতে দিল । আমি শহীদ সাহেবের পাশে বসেছিলাম ৷ তাতে রব সাহেব (আমার ভগ্মিপতি) লিখেছে, “মিয়া ভাই, আব্বার অবস্থা খুবই খারাপ, ভীষণ অসুস্থ । তোমার জন্য বিভিন্ন জায়: করা হয়েছে, যদি দেখতে হয় রাতেই রওয়ানা করতে হবে। হেলেন ছোটবোন] চলে গিয়াছে তোমাদের বাড়িতে ।” আমি শহীদ সাহেবকে শোনালাম। তিনি আমাকে রওয়ানা করতে হুকুম দিলেন। তার কাছ রে জেনি সাহেবকে দেখলাম, তিলক জী ইজারা থ তর রর আমি সোজা মালপত্র নিয়ে রা সময় আছে সা ছাড়তে । সির ধরতে FAK স্টিমার ছাড়বে । আমি রে ম সতত রাত বল বইলা । নৰ ছি আমার মলে তত সংসারের । কত লে পড়ল কত আঘাত আৰ্বাকে দিয়েছি তৰু কোনোদিন কিছুই বলেন নাই । সকলের পিতাই সকল ছেলেকে ভালবাসে এবং ছেলেরাও পিতাকে ভালবাসে ও ভক্তি করে। কিন্তু আমার পিতার যে স্নেহ আমি পেয়েছি, আর আমি তাকে কত যে ভালবাসি সে কথা প্রকাশ করতে পারব না। ভোরবেলা পাটগাতি স্টেশনে স্টিমার এসে পৌঁছাল ৷ আমার বাড়ি থেকে প্রায় আড়াই মাইল হবে ৷ স্টেশন মাস্টারকে ও অন্যান্য লোকদের জিজ্ঞাসা করলাম, তারা কিছু জানে কি না আমার আব্বার কথা? সকলেই এক কথা বলে, “আপনার আব্বার খুব অসুখ শুনেছি।” নৌকায় গেলে অনেক সময় লাগে ৷ মালপত্র স্টেশন মাস্টারের কাছে রেখে হেঁটে রওয়ানা করলাম । মধুমতী নদী পার হতে হল। সোজা মাঠ দিয়ে বাড়ির দিকে রওয়ানা করলাম । পথঘাটের বালাই নাই। সোজা চষা জমির মধ্য দিয়ে হাটলাম ৷ বাড়ি পৌঁছে দেখি আব্বার কলেরা হয়েছে। অবস্থা ভাল না, ডাক্তার আশা ছেড়ে দিয়ে বসে আছে। আমি পৌঁছেই 'আব্বা' বলে ডাক দিতেই চেয়ে ফেললেন । চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ল কয়েক ফৌটা ৷
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।