অসমাপ্ত আত্মজীবনী ৮৫ মতামতও প্রকাশ করতে শুরু করেছে! প্রথমে ঠিক হল, একটা যুব প্রতিষ্ঠান গঠন করা হবে, যে কোন দলের লোক এতে যোগদান করতে পারবে ৷ তবে সক্রিয় রাজনীতি থেকে যতখানি দূরে রাখা যায় তার চেষ্টা করা হবে ৷ এই প্রতিষ্ঠানকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে গণ্য করতে হবে। এই প্রতিষ্ঠানের নাম হবে “গণতান্ত্রিক যুবলীগ ।' আমি বললাম, এর একমাত্র কর্মসূচি হবে সাম্প্রদায়িক মিলনের চেষ্টা, যাতে কোনো দাঙ্গাহাঙ্গামা না হয়, হিন্দুরা দেশ ত্যাগ না করে__যাকে ইংরেজিতে বলে “কমিউনাল হারমনি,' তার জন্য চেষ্টা করা ৷ অনেকেই এই মত সমর্থন করল, কিন্তু কমিউনিস্ট ভাবাপন্ন দলটা বলল, আরও প্রোগ্রাম নেওয়া উচিত, যেমন অর্থনৈতিক প্রোগ্রাম । আমরা বললাম, তাহলে তো রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যাবে ৷ অনেক আলোচনার পরে ঠিক হল, একটা সাব-কমিটি করা হবে, তারা কর্মসূচি প্রণয়ন করবেন এবং গণতান্ত্রিক যুবলীগের কাৰ্যনিৰ্বাহী কমিটির কাছে তা পেশ করবেন। সে কর্মসূচি তারাই গ্রহণ করা বা না করার অধিকারী থাকবেন। সতেরজন সদস্য নিয়ে কমিটি করা হল এবং কো-অপ্ট করার স্ব ওয়া হল। হিসাব ফল পল পূ ্ট ভাবাপন্ন লোকও রে পড়া ছাড়া আর কোনো কাজই আমাদের নাই। দুই মাস হল দেশ স্ব তি ছ। এখন কোন দাবি করা উচিত হবে না। মিছামিছি আমরা জনগণ থেকে ঘর ই উল যাব। কমিউনিস্ট নেতারা তখন ভারতবর্ষে শ্লোগান দিয়েছে, ‘স্বাধীনতা অ তার কনে স্বাধীনতা আন্তে হবে জামার দেশের কমিউনিস্ট ভাবা সেই আদৰ্শই কর্মসূচির মধ্যে গ্রহণ করতে চায়। এই সকল কর্মসূচি গণের কাছে গেলে আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে এবং যে কাজ খখুনীবিশেষ প্রয়োজন, সাম্প্রদায়িক মিলনের কথা বললেও লোকে ব না। প্রথম সভায় পাস করতে পারল না, আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম । তবে হক সাহেব মধ্যপস্থা অবলম্বন করায় আমাদের অসুবিধা হতে লাগল । ৯ এই সময় আমি কিছুদিনের জন্য কলকাতায় যাই । আমাদের রেস্টুরেন্টটা বিক্রি হয়েছে কি না, না হলে ঢাকায় কোনো দোকানের সাথে বদল করা যায় কি না সে বিষয়টা দেখতে। কলকাতায় যেয়ে দেখি, রব সাহেব রেস্টুরেন্ট বিক্রি করে দিয়েছে। যাক বাঁচা গেল। শহীদ সাহেব পূর্ব পাঞ্জাব, দিল্লি, জয়পুর, আলোয়ার ঘুরে কলকাতায় এসেছেন; তিনি খুবই চিন্তিত, এই সমস্ত জায়গায় ভয়াবহ দাঙ্গা হয়েছে৷ ভারতবর্ষ ও পাকিস্তানে তিনিই একমাত্র মুসলিম নেতা যিনি সাহস করে এই সমস্ত জায়গায় গিয়ে সচক্ষে সকল অবস্থা
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।