অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৮৩ ৯৫ অ'ব্বায, মা ও রেণুর কাছে কয়েকদিন থেকে সেপ্টেম্বর মাসে ঢাকা এলাম ৷ পূর্বে দু'একবার এসেছি বেড়াতে ৷ পথ ঘাট ভাল করে চিনি না। আত্মীয়স্বজন, যারা চাকরিজীবী, কে কোথায় আছেন, জানি না। ১৫০ নম্বর মোগলটুলীতে প্রথমে উঠব ঠিক করলাম ৷ শওকত মিয়া মোগলটুলী অফিসের দেখাশোনা করে। মুসলিম লীগের পুরানা কর্মী। আমার বন্ধুও । শামসুল হক সাহেব ওখানেই থাকেন ৷ মুসলিম লীগ ও অন্যান্য দলের কর্মীদের সভা ডেকেছেন শামসুল হক সাহেব-__রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ৷ আমাকে খবর দিয়েছেন পূৰ্বেই ৷ তাই কয়েকদিন পূর্বেই এসে হাজির হতে হল। ঘোড়ার গাড়ি ঠিক করলাম, ১৫০ নম্বর মোগলটুলীতে পৌঁছে দিতে ৷ দেখলাম, রসিক গাড়ওয়ান মোগলটুলী লীগ অফিস চেনে । আমাকে বলল, “আপনি লীগ অফিসে যাইবেন, চলেন সাব আমি চিনি ।” পয়সাও বেশি নিল বলে মনে হল না । অনেক গল্প শুনেছিংএদের সম্পর্কে ৷ কিন্তু আমার সাথে দরকষাকষিও করল না । শামসুল হক সাহেব ৯২ গেয়ে বুৱই এন বাবারা নিয়ে নিবেন উৰ আলাদা রুম ছিল। আমাকে তার রুমেই জায়গা দিল কৈ শওকত ভাই বলতাম । সে আমাকে মুজিব ভাই বলত । তিন-চার দিন প রর হবে । বহু কর্মী এসেছে বিভিন্ন জেলা থেকে। অনেকেই মোগল ছি শামসুল হক সাহেব বললেন, “জায়গা পাওয়া যাচ্ছে না, কোথায় ব পূব? সরকার নাকি এটাকে ভাল চোখে দেখছে না। আমাদের কনফারেল যু ই সেই চেষ্টা করছে এবং: গোলমাল 'করে কনফারেন্স ভেঙে দেওয়ার চেষ্টা চু বললাম, “এত তাড়াতাড়ি এরা আমাদের ভুলে গেল হক সাহেব" হ টং , “এই তো দুনিয়া!” ডু বিকালে হক সাহেব্‌ ন নিয়ে বসলেন--কনফারেসে কি করা হবে সে সম্বন্ধে আলোচনা করতে। টু প্রতিষ্ঠান গঠন করা দরকার, যাতে তরুণ কর্মীরা ছত্রভঙ্গ হয়ে না যান। আমি বললাম, “যুব প্রতিষ্ঠান একটা করা যায়, তবে কোনো না।” হক সাহেব খুবই ব্যস্ত, হল ঠিক করার জন্য । শেষ পর্যন্ত ঢাকা মিউনিসিপ্যালিটির ভাইস-চেয়ারম্যান খান সাহেব আবুল হাসানাত সাহেবের বাড়িতে কনফারেন্স হবে ঠিক হল। বিরাট হল এবং লন আছে। তিনি রাজি হলেন, আর কেউই সাহস পেলেন না আমাদের জায়গা দিতে। কনফারেন্স শুরু হল ৷ জনাব আতাউর রহমান খান ও কামরুদ্দিন সাহেবও এই কনফারেন্স যাতে কামিয়াব হয় তার জন্য চেষ্টা করেছিলেন। কামরুদ্দিন সাহেবের সাথে আমার পূর্বেই পরিচয় ছিল । আতাউর রহমান সাহেবের সাথে এই প্রথম পরিচয় হয়। প্রথম অধিবেশন শেষ হওয়ার পরে সাবজেক্ট কমিটি গঠন হল । আমাকেও কমিটিতে রাখা হল ৷ আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম, কিছু কমিউনিস্ট ভাবাপন্ন কর্মীও যোগদান করেছে। তারা তাদের

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।