অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৮২ অসমাপ্ত আত্মজীবনী গ্রহণ করলেন ৷ আমরা অপরিচিত সেদিকে তার ভ্ৰক্ষেপ নাই । তবে বুঝতে পারলাম, তার নাতনী মনু গান্ধী আমার চেহারা দেখেছে ব্যারাকপুর সভায়, কারণ আমি শহীদ সাহেবের কাছে প্লাটফর্মে বসেছিলাম ৷ আমরা উপহার দিয়ে চলে এলাম তাড়াতাড়ি হেঁটে । শহীদ সাহেব তখন ওখানে নাই ৷ বন্ধু ইয়াকুবের এই ফটোগুলি যে মহাত্মা গান্ধীর মনে বিরাট দাগ কেটেছিল তাতে সন্দেহ নাই। আমি শহীদ সাহেবকে পরে এ বিষয়ে বলেছিলাম । আমাদের পক্ষে কলকাতা থাকা সম্ভবপর না, কারণ অনেককে থেফতার করেছে। জহিরুদ্দিনের বাড়ি তল্লাশি করেছে। আমাদেরও ধরা পড়লে ছাড়বে না। ভাগতে পারলে বাচি। একটা অসুবিধা ছিল, আমি ও আমার ভগ্নিপতি আবদুর রব সাহেব একটা রেস্টুরেন্ট করেছিলাম পার্ক সাৰ্কাসে ৷ সে বাড়ি গিয়েছে, আমার বোন ও রেণুকে পৌঁছে দিতে । আসতে দেরি করছে। আমি দেখাশোনা করি না, হ্যালেজার হব গেৰ কৰে হা টেলিগ্রাম করে দিয়ে আমি রওয়ানা করব ঠিক করলাম ত সাহেনের কাছে বিদায় দিছে দেলাম। ভে রেখে ছলে আসতে আমার মনে মৰষ ্ছিল। আমার মন বলছিল, কতদিন মহাত্মাজী শহীদ সাহেবকে রক্ষা করতে বারন হয়েছে। তাকে হিন্দুরা মেরে ফেলতে চেষ্টা করছ কলেজের সামনে তার গাড়ির উপর বোমা ফেলে গাড়িটা পুড়িয়ে দিয়ে কোনোমতে ৰক্ষা লেয়েছিলেন নই সাহেবকে বললাম, “চলুন স্যার পাবি ্বানে থেকে কি করবেন?” বললেন, “যেতে তো হবেই, তবে এখন এই হর্ত্ভগ্ট সুস র জন্য কিছু একটা না করে যাই কি করে? দেখ না, সমস্ত ভার ১৬৬ র্স্থা হয়েছে, চারদিকে শুধু দাঙ্গা আর দাঙ্গা। সমস্ত < ল এদের আর উপায় নাই। তোমরা একটা কাজ কর দেশে গিয়ে সবল ল যাতে না হয়, তার চেষ্টা কর। পূর্ব বাংলায় গোলমাল প থুপ । চেষ্টা কর, যাতে হিন্দুরা চলে না আসে । ওরা এদিকে এলেই তে মুসলমানরা বাধ্য হয়ে পূৰ্ব বাংলায় ছুটবে । যদি পশ্চিম বাংলা, সামের্ মুসলমান একবার পূর্ব বাংলার দিকে রওয়ানা হয়, তবে পাকিস্তান বিশেষ করে পূর্ব বাংলা রক্ষা করা কষ্টকর হবে। এত লোকের জায়গাটা তোমরা কোথায় দিবা আমার তো জানা আছে। পাকিস্তানের মঙ্গলের জন্যই সাম্প্রদায়িক দাঙ্গা হতে দিও না।” বললাম, “ঢাকা যেতে হবে, শামসুল হক সাহেব খবর দিয়েছেন। রাজনৈতিক কর্মীদের একটা সভা হবে । পরে আবার একবার এসে দেখা করব।” বললেন, “এস ৷” নূরুদ্দিন এল না, কারণ সামনেই তার এমএ পরীক্ষা ৷ পরীক্ষার পরই চলে আসবে। নূরুদ্দিনের নানা অসুবিধা, তার স্ত্রী তখন মেডিকেল কলেজে পড়ে! তাকেও আনতে হবে। আমি ভাবতাম, পাকিস্তান কায়েম হয়েছে, আর চিন্তা কি? এখন ঢাকায় যেয়ে ল' ক্লাসে ভর্তি হয়ে কিছুদিন মন দিয়ে লেখাপড়া করা যাবে। চেষ্টা করব, সমস্ত লীগ কর্মীদের নিয়ে যাতে সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা না হয়।

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।