অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৮১ ৰস এই সময় শহীদ সাহেবের সাথে কয়েক জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মহাত্মা গান্ধীর সাথে শহীদ সাহেব হিন্দু-মুসলমান শান্তি কায়েম করার জন্য কাজ করছিলেন। তখন মুসলমানদের উপর মাঝে মাঝে আক্রমণ হচ্ছিল। সেদিন রবিবার ছিল। আমি সকালবেলা শহীদ সাহেবের বাসায় যাই। তিনি আমাকে বললেন, “চল, ব্যারাকপুর যাই । সেখানে খুব গোলমাল হয়েছে। মহাত্মা গান্ধীও যাবেন ৷" আমি বললাম, “যাব স্যার ৷" তার গাড়িতে উঠলাম, নারকেলডাঙ্গা এলাম । সেখান থেকে মহাত্মাজী, মনু গান্ধী, আভা গান্ধী ও তার সেক্রেটারি এবং কিছু কংগ্রেস নেতাও সাথে চললেন। ব্যারাকপুরের দিকে রওয়ানা করলাম । হাজার হাজার লোক রাস্তার দু'পাশে ভিড় করেছে, তাদের শুধু এক কথা, ‘বাপুজী কি জয়" । ব্যারাকপুরে পৌঁছে দেখি, এক বিরাট সভার আয়োজন হয়েছে। মহাত্মাজী রবিবার কারও সাথে কথা বলেন না, বক্তৃতা তো করকেঁনই না। মনু গান্ধী ও আভা গান্ধী “আলহামদু' সুরা ও 'কুলহু' সূরা পড়লেন। তারপরে গান গাইলেন। মহাত্বাজী লিখে দিলেন, তার বক্তৃতা সেক্রেটারি পড়ে ভদ্রলোক জাদু জানতেন । লোকে চিৎকার করে উঠল, হিন্দু- । সমস্ত আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল এক মুহূর্তের মধ্যে । এর দু'দিন পরেই বোধহয় ঈদের জ ভয় পেয়ে গেছে ঈদের নামাজ পড়বে কি পড়বে না? মহাত্মাজী ঘোষ ০৮১৯৮458147 সেই ছবিগুলি থেকে কিছু ছবি বেছে একটা প্যাকেট করে মহাত্মাজীকে উপহার দিলে কেমন হয়|” আমি বললাম, “চমৎকার হবে ৷ চল যাই, প্যাকেট করে ফেলি ৷” যেমন কথা, তেমন কাজ। দুইজনে বসে পড়লাম । তারপর প্যাকেটটা এমনভাবে বাধা হল যে, কমপক্ষে দশ মিনিট লাগবে খুলতে ৷ আমরা তাকে উপহার দিয়েই ভাগব ৷ এই ফটোর মধ্যে ছিল মুসলমান মেয়েদের স্তন কাটা, ছোট শিশুদের মাথা নাই, শুধু শরীরটা আছে, বস্তি, মসজিদে আগুনে জ্বলছে, রাস্তায় লাশ পড়ে আছে, এমনই আরও অনেক কিছু ৷ মহাত্মাজী দেখুক, কিভাবে তার লোকেরা দাঙ্গাহাঙ্গামা করেছে এবং নিরীহ লোককে হত্যা করেছে। আমরা নারকেলডাঙ্গায় মহাত্মাজীর ওখানে পৌঁছালাম। তার সাথে ঈদের মোলাকাত করব বললাম ৷ আমাদের তখনই তার কামরায় নিয়ে যাওয়া হল ৷ মহাত্মাজী আমাদের কয়েকটা আপেল দিলেন। আমরা মহাত্মাজীকে প্যাকেটটা উপহার দিলাম । তিনি হাসিমুখে

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।