৮০ অসমাপ্ত আত্মজীবনী আর কবে দেখা হবে ঠিক নাই । আমার প্রয়োজন কি? তোমরা হাশিম সাহেবের খলিফা, আমার নাম তো পূর্বেই কাটা গেছে, আর কেন?” সকলে বলল, “তুমি বললেই আর ভয়েতে বিক্রি করবে না।” বললাম, “ঠিক আছে আমি অনুরোধ করতে পারি।” পরের দিন মিল্লাত প্রেসে গিয়ে হাশিম সাহেবের সাথে দেখা করি। পাশের ঘরে আমার সহকর্মীরা চুপ করে বসে আছে; শুনবে আমাদের কথা ৷ আমি খুব শান্তভাবে তাকে বললাম, “প্রেসটা নাকি বিক্রি করবেন?” বললেন, “উপায় কি, প্রত্যেক মাসেই লোকসান যাচ্ছে, কি করি? আর চালাবে কে?” আমি বললাম, “খন্দকার নূরুল আলম তো ম্যানেজার হয়ে এতকাল চালাল । খরচ কমিয়ে ফেলল ৷ প্রেসটা বিক্রি করে দিলে কর্মচারীদের থাকবে কি? আর আমরা মুখ দেখাতে পারব না। সমস্ত বাংলাদেশ থেকে চাদা তুলেছি, লোকে আমাদের গালি দিবে।” হাশিম সাহেব হঠাৎ রাগ করে ফেললেন এবং বললেন, “আমাকে বেচতেই হবে, কারণ দেনা শোধ করবে কে?” আমি বললাম, “কয়েক মাস পূর্বে যে প্রেসটা বিক্রি হল তাতে দেনা শোধ হয় নাই?” তিনি ভীষণ রে , আমারও রাগ হল। উঠে আসার সময় বলে এলাম, “প্রেস বিক্রি করতে, বাধা দেব, দেখি কে আসে এই মিল্লাত প্রেসে?” হাশিম সাহেব খুব আমার কথায় । পরের দিন ওঁ সমস্ত বন্ধুরা আবার আমার কাছে এসে সাহেব খানা খান না। শুধু 2 দেখা কর, আর বলে দে, যা ভাল বোঝেন করেন।” আমি বললাম, “তোম a i সকল ইতিহাস তিনি অ ঘি উপ রাগ করলেন, কেন আমি খারাপ ব্যবহার করলাম ৰং উদার ছিলেন শহীদ সাহেব । আমি হাশিম সাহেবের পনি মনে কিছু করবেন না, আমার এভাবে কথা বলা অন্যায় হয়েছে | জগিনি দ্বাজোৰ্ণ বোঝেন তাই করুন। আমার কিছুই বলার নাই।” হাশিম সাহেব বর্ণ, আমি চলে আসব পাকিস্তানে । আমার বাড়িও পাকিস্তানে । আমি যাওয়াতে তিনি খুশি হয়েছিলেন । তার সাথে ভিন্ন মত হতে পারি, কিন্তু তার কাছ থেকে যে রাজনীতির শিক্ষা পেয়েছি, সেটা তো ভোলা কষ্টকর । আমার যদি কোনো ভুল হয় বা অন্যায় করে ফেলি, তা স্বীকার করতে আমার কোনোদিন কষ্ট হয় নাই৷ ভুল হলে সংশোধন করে নেব, ভুল তো মানুষের হয়েই থাকে । আমার নিজেরও একটা দোষ ছিল, আমি হঠাৎ রাগ করে ফেলতাম ৷ তবে রাগ আমার বেশি সময় থাকত না। আমি অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি, কোন কাজ করতে গেলে শুধু চিন্তাই করে। চিন্তা করতে করতে সময় পার হয়ে যায়, কাজ আর হয়ে ওঠে না। অনেক সময় করব কি করব না, এইভাবে সময় নষ্ট করে এবং জীবনে কোন কাজই করতে পারে না? আমি চিন্তাভাবনা করে যে কাজটা করব ঠিক করি, তা করেই ফেলি। যদি ভুল হয়, সংশোধন করে নেই। কারণ, যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না।
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।