ভূমিকা 8101 শাসকগোষ্ঠীর নানা চক্রান্ত ইত্যাদি বিভিন্ন ঘটনা ও ইতিহাস জানার সুযোগ হবে ৷ আর সেই সঙ্গে কায়েমী স্বার্থবাদীদের নানা ষড়যন্ত্র এবং শাসনের নামে শোষণের অপচেষ্টাও তিনি তার অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন। বাংলার মানুষ এখনও বড় কষ্টে আছে। আগামী প্রজন্ম এই লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে দেশসেবায় ব্রতী হবে সে প্রত্যাশা রাখছি। এ গ্রন্থে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন ৷ ১৯৬৬-৬৯ সালে কেন্দ্রীয় কারাগারে রাজবন্দি থাকাকালে একান্ত নিরিবিলি সময়ে তিনি লিখেছেন ৷ তিনি যেভাবে লিখেছেন আমাদের খুব বেশি সম্পাদনা করতে হয়নি। তবে কিছু শব্দ ও ভাষার সাবললীতা রক্ষার জন্য সামান্য কিছু সম্পাদনা করা হয়েছে। আত্মজীবনী হিসেবে প্রকাশের ইচ্ছা তীর ছিল বলে সে সময়ে টাইপ করতে দেন। তিনি এ গ্রন্থ কাউকে উৎসর্গ করে যাননি। প্রফেসর এ. এফ. সালাহ্উদ্দীন আহ্মদ এই আত্মজীবনীর কাজে শুরু থেকে সব সময় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এর ইংরেজি অনুবাদের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ফকরুল আলম খুবই আন্তরিকতার সঙ্গে দ্রুত শেষ করেছেন ৷ আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই ৷ তাদের এই মূল্যবান পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই বিরাট দায়িত্ব পালন কখনোই সম্ভব হত না। এই গ্রন্থ প্রকাশনার কাজে অন্যান্য যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ হাসিনা ০৭.০৮.২০০৭ পুনশ্চ: এই আত্মজীবনীর ভূমিকা আমি কারাবন্দি অবস্থায় লিখেছিলাম । মুক্তি পেয়ে বইটি প্রকাশনার পদক্ষেপ নিই । এ গ্রন্থটি দেশে-বিদেশে প্রকাশনার দায়িত্ব নিয়ে ইউপিএলের প্রকাশক মহিউদ্দিন আহমেদ এবং কনসাল্টিং এডিটর বদিউদ্দিন নাজির সহযোগিতা করায় আমি তাদের ধন্যবাদ জানাই ৷ কম্পিউটার গ্যাফিক্স ও স্ক্যান ইত্যাদি কাজে আমাদের সহায়তা করায় ধনেশ্বর দাস চম্পককে ধন্যবাদ । শেখ হাসিনা ৩০.০৭.২০১০
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।