অসমাপ্ত আত্মজীবনী ৭৯ ভাগে না দিয়ে পারবে না ৷ আমার বেশি দুঃখ হয়েছিল করিমগঞ্জ নিয়ে! কারণ, করিমগঞ্জ আমি কাজ করেছিলাম গণভোটের সময় ৷ নেতারা যদি নেতৃতু দিতে ভুল করে, জনগণকে তার খেসারত দিতে হয় ৷ যে কলকাতা পূর্ব বাংলার টাকায় গড়ে উঠেছিল সেই কলকাতা আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম । কেন্দ্রীয় লীগের কিছু কিছু লোক কলকাতা ভারতে চলে যাক এটা চেয়েছিল বলে আমার মনে হয়৷ অথবা পূর্বেই গোপনে রাজি হয়ে গিয়েছিলেন। সোহরাওয়াদী নেতা হলে তাদের অসুবিধা হত তাই তারা পিছনের দরজা দিয়ে কাজ হাসিল করতে চাইল । কলকাতা পাকিস্তানে থাকলে পাকিস্তানের রাজধানী কলকাতায় করতে বাধ্য হত, কারণ পূর্ব বাংলার লোকেরা দাবি করত পাকিস্তানের জনসংখ্যায়ও তারা বেশি আর শহর হিসাবে তদানীত্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর কলকাতা ৷ ইংরেজের শাসনের প্রথমদিকে কলকাতা একবার সারা ভারতবর্ষের রাজধানীও ছিল। 3% এই সময়ে আরও কয়েকটা ঘটনা ঘটে আমাদের ৷ আমাদের যে মিল্লাত থাকলে, পিন ৮৬৮ হিন্দুস্তানে তোমরা কিইবা করবা! যাদের বাড়ি পাকিস্তানে পড়েছে তাদের আর প্রয়োজন কি, পাকিস্তান তো হয়েই গেছে।” কলকাতার কর্মীরা বলে বসল, ঠিকই তো কথা ৷ যখন হক সাহেব এই কথা শুনলেন, কিছুই না বলে ফিরে এলেন ৷ আমি তখন হাশিম সাহেবের কাছে বেশি যাই না । কারণ, তিনি আমাকে শহীদ সাহেবের সমর্থক বলে বিশ্বাস করতেন না, আর আমিও শহীদ সাহেবের সাথে তার ব্যবহার সমর্থন করি না। একে আমি বিশ্বাসঘাতকতা বলতাম ৷ একদিন নূরুদ্দিন, নূরুল আলম ও কাজী ইদ্রিস সাহেব আমাকে ডেকে পাঠালেন বেঙ্গল রেস্টুরেন্টে, আমার বাসার কাছে। জিজ্ঞাসা করলাম, “ব্যাপার কি?” এরা আমাকে বলল, “সর্বনাশ হয়ে গেছে, হাশিম সাহেব প্রেস বিক্রি করে ফেলতে চান, আমরা টাদা তুলে প্রেস করেছি, মুখ দেখাব কি করে?” আমি বললাম, “আমি কি করব?” সকলে বলল, “তোমাকে বাধা দিতে হবে।” বললাম, “আমি কেন বাধা দেব? আমি পাকিস্তানে চলে যাব।
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।