৭৮ অসমাপ্ত আত্মজীবনী না। পাকিস্তানের রাজনীতি শুরু হল ষড়যন্ত্রের মাধ্যমে ৷ জিন্নাহ যতদিন বেঁচেছিলেন প্রকাশ্যে কেউ সাহস পায় নাই ৷ যেদিন মারা গেলেন ষড়যন্ত্রের রাজনীতি পুরাপুরি প্রকাশ্যে শুরু হয়েছিল ৷ সৰ নাজিমুদ্দীন সাহেব নেতা নিৰ্বাচিত হয়েই ঘোষণা করলেন, ঢাকা রাজধানী হবে এবং তিনি দলবলসহ ঢাকায় চলে গেলেন ৷ একবার চিন্তাও করলেন না, পশ্চিম বাংলার হতভাগা মুসলমানদের কথা ৷ এমনকি আমরা যে সমস্ত জিনিসপত্র কলকাতা থেকে ভাগ করে আনব তার দিকেও ভ্রক্ষেপ করলেন না। ফলে যা আমাদের প্রাপ্য তাও পেলাম না। সরকারি কর্মচারীরা ঝগড়া গোলমাল করে কিছু কিছু মালপত্র স্টিমার ও ট্রেনে তুলতে পেরেছিলেন, তাই সম্বল হল । কলকাতা বসে যদি ভাগ হত তাহলে কোনো জিনিসের অভাব হত না ৷ নাজিমুদ্দীন সাহেব মুসলিম কারোর সাথে পরামর্শ না করেই ঘোষণা করলেন ঢাকাকে রাজধানী আমাদের কলকাতার উপর আর কোনো দাবি রইল না। এদিকে লর্ড চিন্তাযুক্ত হয়ে পড়েছিলেন, কলকাতা নিয়ে কি করবেন? 'মিশন উইথ, ' বইটা পড়লে সেটা দেখা যাবে । ইংরেজ তখনও ঠিক করে নাই আসবে, না হিন্দুস্তানে থাকবে ৷ আর যদি কোনো উপায় না থাকে তরে শহর' করা যায় কি না? কারণ, কলকাতার হিন্দু-মুসলমান লড়বার জন্য হ্ ত কোন সময় দাম ভীষণ কূপ নিতে পারে। 7 ন্ লিটল পি গাৰিশ্ডান্ আগা সব ছথিল। সী | একজন ইংরেজ গর হয়ে ঢাকা আসতে বীজ হিল নব আবহাওয়া তার উত্তরে মাউন্টব্যাটেন যে চিঠি দিয়েছিলেন তাতে লেখা ছিল! পূর্ব পাকিস্তানে দুনিয়ার অন্যতম পাহাড়ি শহর, থাকার কোন কষ্ট হবে না’ অর্থাৎ দার্জিলিংও আমরা পাব । তাও নাজিমুদ্দীন সাহেবের এই ঘোষণায় শেষ হয়ে গেল ৷ যখন গোলমালের কোনো সম্ভাবনা থাকল না, মাউন্টব্যাটেন সুযোগ পেয়ে যশোর জেলায় সংখ্যাগুরু মুসলমান অধ্যুষিত বনগা জংশন অঞ্চল কেটে দিলেন। নদীয়ায় মুসলমান বেশি, তবু কৃষ্ণনগর ও রানাঘাট জংশন ওদের দিয়ে দিলেন। মুর্শিদাবাদে মুসলমান বেশি কিন্তু সমস্ত জেলাই দিয়ে দিলেন। মালদহ জেলায় মুসলমান ও হিন্দু সমান সমান তার আধা অংশ কেটে দিলেন, দিনাজপুরে মুসলমান বেশি, বালুরঘাট মহকুমা কেটে দিলেন যাতে জলপাইগুড়ি ও দার্জিলিং হিন্দুস্তান যায় এবং আসামের সাথে হিন্দুস্তানের সরাসরি যোগাযোগ হয় । উপরোক্ত জায়গাগুলি কিছুতেই পাকিস্তানে না এসে পারত না! এদিকে সিলেটে গণভোটে জয়লাভ করা সত্ত্বেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জ মহকুমা ভারতবর্ষকে দিয়েছিল। আমরা আশা করেছিলাম, আসামের কাছাড় জেলা ও সিলেট জেলা পাকিস্তানের
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।