ণ্৬ অসমাপ্ত আত্মজীবনী কিছুই করতে হয় নাই-_শুধু কোন এলাকায় কাজ করতে হবে, আমাদের সেখানে পৌঁছিয়ে দিতে হয়েছে। যাবতীয় খরচপত্রের ব্যবস্থা শহীদ সাহেব করে দিয়েছিলেন। কারো মুখাপেক্ষী আমাদের হতে হবে না। শামসুল হক সাহেব ঢাকা থেকেও বহু কর্মী নিয়ে সেখানে পৌঁছে ছিলেন। শহীদ সাহেবের অনুরোধে দানবীর রায়বাহাদুর আর. পি. সাহা হিন্দু হয়েও কয়েকখানা লঞ্চ সিলেটে পাঠিয়ে দিয়েছিলেন । এই লঞ্চগুলি ব্যবহার করা হয়েছিল মুসলিম লীগ কর্মী এবং পাকিস্তানের পক্ষে ৷ কারণ, যানবাহন খুবই প্রয়োজন ছিল। শহীদ সাহেবের বন্ধু ছিলেন রায়বাহাদুর, তার কথা তিনি ফেলতে পারেন নাই। রায়বাহাদুর আজও পাকিস্তানী ৷ মির্জাপুর হাসপাতাল, ভারতেশ্বরী হোমস গার্লস হাইস্কুল, কুমুদিনী কলেজ তারই দানে টিকে আছে। ৰ সিলেট গণভোটে জয়লাভ করে আমরা কলকাতায় দেখি, মুসলিম লীগের এক ঢল ঠিক করেছেন মাটি সাহেবকে? সাথে নেতা নির্বাচনে (চলে গিয়েছিলেন লভন ও দিল্লিতে | শহীদ সাহেব রতন টাকা পয়সার বন্দোবস্ত করেছিলেন । প্রধানমন্ত্রী ম পান নাই। কলকাতা, নোয়াখালী ও বিহারের দাঙ্গা সলিম লীগের সংগঠন, দিল্লি, কলকাতা দৌড়াদৌড়ি সকল ল। আর যখন পাকিস্তান কায়েম হয়েছে তখন নেতা হবার সদ সাহেবের দের ভাপা হল চিনি/পচিয বাজার লোক তিনি কন পূৰব বাংলার প্রধানমন্ত্রী হবেন? শহীদ সাহেব তো কোনোদিন দুই গ্রুপ চিন্তা করেন নাই, তাই নাজিমুদ্দীন সাহেবের সমর্থকদেরও নমিনেশন দিয়েছিলেন, মন্ত্রী করেছিলেন, পার্লামেন্টারি সেক্রেটারি, চিফ হুইপ, স্পিকার অনেক পদই দিয়েছিলেন। এরা সকলেই তলে তলে শহীদ সাহেবের বিরুদ্ধাচরণ করছিলেন। অন্যদিকে, পশ্চিম বাংলার মুসলিম লীগ এমএলএরা ভোট দিতে পারবেন না, কারণ তারা হিন্দুস্তানে পড়ে গিয়েছেন। তার নিজের দল হাশিম সাহেবের নেতৃত্বে ঘরে বসে আছেন, শহীদ সাহেবকে সমর্থন করবেন না। হাশিম সাহেব কোনো কর্মীকে নির্দেশ দিলেন না । অনেককেই নিষেধ করে দিলেন এবং তলে তলে বলে দিলেন, শহীদ সাহেবকে সমর্থন না করতে ৷ শহীদ সাহেবের এদিকে জাক্ষেপ নাই। কোন চেষ্টাই করছেন না। কাউকেই অনুরোধ করছেন না, ভোট দিতে । তাঁকে বললে, তিনি বলতেন, “ইচ্ছা হয় দিবে, না হয় না দিবে, আমি কি করব?”
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।