অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৭১ এরিয়ায় জায়গা দেওয়া সম্ভব হবে না ৷ আমরা এর পরে বিষ্ণুপুর, অভাল, বর্ধমানেও কিছু কিছু মোহাজের পাঠালাম । আমার সাথে যে সমস্ত কর্মী ছিল, আহার ন্দ্ৰার অভাব ও কাজের চাপে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েছিল তাই অনেককে পূর্বেই কলকাতায় পাঠিয়ে দিয়েছি! আমারও জুর হয়ে গিয়েছিল । এই সময় মোহাম্মদ আলী ও এ. এফ. এম. আবদুর রহমান মন্ত্রী ছিলেন। তারা বেগম সোলায়মান, ইফফাত নসরুল্লাহ ও আরও কয়েকজন কর্মচারীসহ আসানসোলে আসেন ৷ আমাকে পূর্বেই খবর পাঠিয়েছিল । আমিও আসানসোলে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম । তাদের নিয়ে ক্যাম্পগুলি দেখান হয়েছিল। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সাথেই কলকাতা রওয়ানা হয়ে আসতে বাধ্য হলাম ৷ বেগম সোলায়মান আমার শরীর ও চেহারার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন । স্‌ এসেই আমি আরও অসুস্থ হয়ে পড়লাম! আমার ভূর পি ছল খবর গেয়ে এত কাজের ভিতরেও আমার মত সামান্য ক্্মী্রুকথা ভোলেন নাই । ট্রপিক্যাল অভিজ্ঞতা পেয়েছিলাম, পূৰ ্লীব তা আমার অনেক উপকার করেছিল, বিভিন্ন 2 ছিলেন, তার সাথে সাক্ষাৎ করলাম । তিনি বললেন, “তুমি যথেষ্ট কাজ করেছ পাকিস্তান অর্জন করার জন্য । তোমাকে আমি বাধা দিতে চাই না। তুমি যদি ওয়াদা কর যে এই কয়েক মাস লেখাপড়া করবা এবং কলকাতা ছেড়ে বাইরে কোথাও চলে যাবা এবং ফাইনাল পরীক্ষার পূর্বেই এসে পরীক্ষা দিবা, তাহলে তোমাকে আমি অনুমতি দিব৷" তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে। আমি ওয়াদা করলাম, প্রফেসর তাহের জামিল, প্রফেসর সাইদুর রহমান এবং প্রফেসর নাজির আহমদের সামনে ৷ আমি অনুমতি নিয়ে আমার এক বাল্যবন্ধু ও সহপাঠী-_তার নাম ছিল শেখ শাহাদাত হোসেন, ১৯৪৬ সালে বিএ পাস করেছে, এখন হাওড়ার উল্টোডাঙ্গায় চাকরি করে, ওর কাছে চলে গেলাম, সমস্ত বইপত্র নিয়ে। পরীক্ষার কিছুদিন পূর্বে কলকাতায় চলে আসি। হোস্টেল ছেড়ে দিয়েছি। আমার ছোটবোনের স্বামী বরিশালের এডভোকেট আবদুর রব সেরনিয়াবাত তখন পার্ক সার্কাসে একটা বাসা ভাড়া নিয়েছেন ৷ আমার বোনও থাকত, তার কাছেই উঠলাম ৷ কিছুদিন পরে

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।