অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৭০ অসমাপ্ত আত্মজীবনী তার বিলি বন্টনের জন্য এসডিও, আসানসোল মুসলিম লীগ নেতারা ও আমি একটা বৈঠক করলাম প্রথমে ক্যাম্প খোলা হল 'নিগাহ' নামে একটা ছোট্ট গুদামে । সেখানে হাজার খানেক লোক ধরবে ৷ পরে কান্দুলিয়া ক্যাম্প খোলা হল । এতে প্রায় দশ হাজার লোকের জায়গা হবে । আমি এই ক্যাম্পের নাম দিলাম, “হিজরতগঞ্জ' ৷ মওলানা ইয়াসিন নামটা গ্রহণ করলেন এবং খুশি হলেন ৷ আসানসোল স্টেশনে ও পরে রাণীগঞ্জ স্টেশনে মোহাজেরদের নামানো হত, পরে ট্রাকভরে ক্যাম্পগুলিতে নিয়ে আসা হত ৷ আমার সাথে সকল সময়ের জন্য কাজ করতেন মওলানা ওয়াহিদ সাহেব । আমরা একসাথে পড়তাম, এখন তিনি শাহজাদপুরের পীর সাহেব ৷ আমাদের খাওয়া-দাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না। মোহাজিরদের জন্য যা পাক করতাম, তার থেকেই কিছু খেয়ে নিতাম ৷ দোকানপাট কিছুই ছিল না। শত শত লোক রোজই আসছে। দিনে একবেলার বেশি খেতে দিতে পারস্য না। একটা হাসপাতাল করেছিলাম ৷ ময়মনসিংহের ডা. আবদুল হামিদ এবং হাসপাতালে কাজ করতেন। আসানসোলের এসডি ৪ রোজ চার পাচ দিন পরে একজন বৃদ্ধা মেম সাহেবকে নিয়ে আসলেন ৷ শি সাহায্য করবেন ৷ কারণ, এই ভদ্রমহিলা আসছিল তখন সরকারি ক্যাম্পের সা ছিলেন । তিনি যে প্ল্যান দিলেন, তাতে কাজের সুবিধাই হল। ছয়-সাত দিন পর, বাং ্ীনাব সলিমুল্লাহ ফাহমীকে বিহার মোহাজেরদের ভারপ্রাপ্ত কর্মচারী নিয়োগ আসানসোলে এসে আমার খোজ করেন। পরে ময়রা ক্যাম্পে এসে ত্য পিল ৷ তিনি ক্যাম্পগুলিকে সরকারের তত্ত্বাবধানে নিয়ে নগ২স্েীসৈবকরাও কাজ করলেন । আমি ও সলিমুল্লাহ সাহেব পরামর্শ করে মে জরি সুপারিনটেনডেন্ট, এসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, রেশন ইনচার্জ, এক জায়গায় খানা পাকানো সম্ভবপর হচ্ছে না। রেশন কার্ড করে প্রত্যেক ফ্যামিলিকে বিনা পয়সায় চাল, জ্বালানি কাঠ, মরিচ, পিঁয়াজ সবকিছুই সাত দিনের জন্য দিয়ে দেওয়া হবে ৷ শুধু মাংস একদিন পর পর দেওয়া হবে। মোহাজেররা এই বন্দোবস্তে খুশি হলেন। এই সমস্ত ঠিক করতে এক মাস হয়ে গেল। এই সময় বিহার থেকে জাফর ইমাম সাহেব মোহাজেরদের বাংলাদেশের লোকেরা কেমন রেখেছে দেখবার জন্য এলেন। আমার সাথেও দেখা করলেন, আমাদের অফিসে ! আমরা একটা অফিস খুলেছিলাম, তার পাশেই আমরা থাকতাম ৷ আমাদের পাকের বন্দোবস্তও হয়েছিল এখানেই । আমাদের সংগঠন এবং ব্যবস্থাপনা দেখে তিনি আমাকে ও আমাদের সহকর্মীদের অনেক ধন্যবাদ দিয়েছিলেন ৷ মোহাজেরদের সাথে দেখা করে তাদের সুবিধা ও অসুবিধার কথা জিজ্ঞাসা করেছিলেন। পরে ময়রা ও মাধাইগঞ্জে ক্যাম্প খুললাম ৷ এই দুই ক্যাম্পে প্রায় দশ হাজার মোহাজের " দেওয়া হয়েছিল । অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলিও এসেছিলেন ৷ মোহাজেরদের আর আসানসোল

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।