অসমাপ্ত আত্মজীবনী ৬৯ ঘুরে ঘুরে অনেক ফটো তুলেছিল বিহার থেকে ৷ জহিরুদ্দিন, নৃরুদ্দিন ও আমি যেদিন যাই সেদিন জনাব ফজলুল হক সাহেবও পাটনায় রওনা দিলেন। শহীদ সাহেব পাটনায় মুসলিম লীগ নেতাদের খবর দিলেন যে কোন সাহায্য প্রয়োজন হলে বেঙ্গল সরকার দিতে রাজি আছে। বিহার সরকারকেও তিনি একথা জানিয়ে দিলেন । আমরা যখন পাটনায় নামলাম, অবস্থা দেখে রীতিমত ভয় লাগতে লাগল ৷ কাউকেও চিনি না, কোথা থেকে কোথায় যাই! তবে জহির পাটনায় কয়েকবার গিয়েছে। আমরা মিস্টার ইউনুস, মন্ত্রী বিহার সরকারের, তার একটা হোটেল আছে-_'গ্রান্ড হোটেল’, সেই হোটেলে গিয়ে হাজির হলাম। সেখানে মওলানা রাগীব আহসান সাহেব অফিস খুলেছেন, বেঙ্গল মুসলিম লীগের তরফ থেকে । আবদুর রব নিশতার সাহেব সেদিন পাটনায় আসলেন । আমরা একসাথে কনফারেন্স করলাম, কি করা যায়! তিন দিন পরে, নূরুদ্দিন কলকাতায় চলে গেল । জহির পাটনায় রইল ৷ আমরা বললাম, বিহারে আমরা কি য্য করতে পারি? শহীদ সাহেব বলেছেন, ট্রেন ভরে আসানসোলে রিফিউজিদের_ে বাংলা সরকার তাদের সকল দায়িত্ব নিতে রাজি আছে। জনাব আকমল, ) আমাকে জিজ্ঞাসা “আপনি কেমন করে শহীদ সাহেবের পক্ষ দেখ বলতে পারেন?” আমার ০ ধু য্্হীব সাহেব আমার সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন । আমি তাকে বললাম, /দ্ৰি্মিমী্পহীদ সাহেবের মতামত জানি এবং তার পক্ষ থেকে কথাও কিছু বলতে পারি 1% মামার মুখের দিকে চেয়ে রইল । আমি শহীদ সাহেবের ফোন নামার দিয়ে নু "টেলিফোন কৰে দেখতে পারেন? সকালবেলা আবার বসবার র সাহেব আমাকে বললেন, “আজ থেকেই ্র্ণ। আঞ্জুমানে ইসলামিয়া ও আর যে সমস্ত জায়গা করা র্ভীয়্গ”নাই। সীমান্ত থেকে পীর মানকী শরীফের দল, আলীগড় থেকে আমাদের বন্ধু মোড ও সৈয়দ আহমেদ আলীসহ বহু ছাত্র কৰ্মী এসেছে। কলকাতা থেকে ছাত্র, ডাক্তার, ন্যাশনাল গার্ড মিলে প্রায় হাজার লোক পাটনায় জমা হয়েছে। দূর দূর গ্রাম থেকে দুর্গতদের উদ্ধার করে আনা হচ্ছে। আমি হাজার খানেক রিফিউজি নিয়ে রওয়ানা করলাম আসানসোলের দিকে । আসানসোল মুসলিম লীগ নেতা মওলানা ইয়াসিন সাহেবকে টেলিগ্রাম করা হয়েছে। তিনি দুইখানা ট্রাক ও কিছু ভলানটিয়ার নিয়ে স্টেশনে হাজির ছিলেন। লোকগুলিকে প্রাটফর্মেই রাখা হল। অনেক লোক জখম ছিল। নৃরুদ্দিন শহীদ সাহেবকে পরিস্থিতি বুঝিয়ে বলেছে। পাটনা থেকেও খবর দেওয়া হয়েছে শহীদ সাহেবকে ৷ তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও এসডিওকে হুকুম দিয়েছেন, এদের জায়গা ও খাওয়ার ব্যবস্থা করতে। নূরুদ্দিন কলকাতা থেকে আমাকে সাহায্য করবার জন্য কিছু স্বেচ্ছাসেবক ও কিছু ডাক্তার পাঠিয়েছে। এসডিও ছিলেন একজন ইউরোপিয়ান ৷ তিনি যুবক ও খুবই জ্দ্রলোক। শহীদ সাহেব হুকুম দিয়াছেন, যে সমস্ত ব্যারাক যুদ্ধের সময় করা হয়েছিল সৈন্যদের থাকবার জন্য সেগুলির মধ্যে রিফিউজিদের রাখতে ৷ সরকার থেকে খাবার বন্দোবস্ত করা হয়েছিল।
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।