অসমাপ্ত আত্মজীবনী ৬৭ আ্ৰীৱামপুৱে কোনো গোলমাল হয় নাই শুনলাম, কিন্তু নাসের কোথায়? লোক পাঠালাম শ্রীবামপুরে খবর আনতে ৷ দাঙ্গা ও লুটতরাজ একটু বন্ধ হয়েছে নাসের কলকাতায় এসেছিল ১৬ই আগস্ট । হ্যারিসন রোডে এসে বিপদে পড়ে । তারপর একটা এ্যাম্ুলে্স গাড়িতে উঠে জীবনটা বীচায় | নাসেরের একটা পা ছোটকালে টাইফয়েড হয়ে খোঁড়া হয়ে গিয়েছিল । পা টেনে টেনে হাটতে হয় সেই পা দেখিয়ে গ্রযাস্থুলেন্সে উঠে পড়ে । দিনভর গ্যাস্কুলেন্সে থাকে, সন্ধ্যায় হাওড়া থেকে ট্রেনে উঠে শ্রীরামপুর যায়। ট্রেনে তিন ঘণ্টা লাগে । কয়েকবার ট্রেনে আক্রমণ হয়েছে । কোনোমতে বেঁচে গিয়েছে! একটা কথা সত্য, অনেক হিন্দু মুসলমানদের রক্ষা করতে যেয়ে বিপদে পড়েছে। জীবনও হারিয়েছে। আবার অনেক মুসলমান হিন্দু পাড়াপড়শীকে রক্ষা করতে যেয়ে জীবন দিয়েছে । আমি নিজেই এর প্রমাণ পেয়েছি। মুসলিম লীগ অফিসে যেসব টেলিফোন আসত, তার মধ্যে বহু টেলিফোন হিন্দুরাই করেছে তাদের বাড়িতে মুসলমানদের আশ্রয় দিয়েছে, শীঘ্রই এদেৱ নিয়ে যেতে বলেছে, নতুবা এরাও মরবে, আশ্রিত মুসলমানরাও মরবে। একদল লোককে দেখেছি দাঙ্গাহাঙ্গামার ধার ধারে না। ছে, লুট করছে, আর কোনো কাজ নাই ৷ একজনকে বাধা দিতে যেয়ে বি. 1 আমাকে আক্রমণ করে বসেছিল। কারফিউ জারি হয়েছে, তে শা কে অব লোক রাস্তায় বের হলে আর রক্ষা নাই । কোন ই , দেখামাত্র শুধু গুলি । মিলিটারি গুলি করে মেরে ফেলে দেয়। এমনকি জ টির মেত অনেক লোক দাড়ায় গুলি খেচে ডু আছে। কোনো কথা নেই শুধু গুলি ৷ না ৰকম চৌধুরীর (এখন কনভেনশন মুসলিম লীগের এমএনএ) উপর ভার প ডে ত ৫ সার্কসি ও রালিযাঞ্ের মাঝে একটা সালমার বস্তি আছে--প্রত্যেক রানে উতধা সেখানে আক্ৰমণ করে-_তাদের পাহারা দেওয়ার কর নাকি অভাব। আমি ও মোয়াজ্জেম বন্দুক চালাতে পারতাম ৷ আমার ও মোৰ্গ্নীৰ্জেমের বাবার বন্দুক ছিল। আমরা গুলি ছুঁড়তে জানতাম । সন্ধ্যা হয় হয় এমর্ন সময় খবর এল মিল্লাত অফিস থেকে এ এলাকায় যাবার জন্য। আমরা রওয়ানা করে তাড়াতাড়ি ছুটতে লাগলাম, কোন গাড়ি নাই। আমাদের পায়ে হেঁটেই পৌঁছাতে হবে । কেবলমাত্র লোয়ার সার্কুলার রোড পার হয়ে আমরা ছোট রাস্তায় ঢুকেছি, অমনিই কারফিউর সময় হয়ে গেছে। কবরস্থানের পাশ দিয়ে হাটতে লাগলাম ৷ গাড়ির শব্দ পেলেই আমরা লুকাই, আবার হাটি । অনেক কষ্টে পার্ক সার্কাস ময়দানের পিছনে এলাম ৷ ময়দান পার হই কি করে? অনেকক্ষণ ধরে চেষ্টার পর ময়দানের পিছন দিয়ে ‘সওগাত’ প্রেসের মালিক ও সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের বাড়ির কাছে পৌছালাম। সেখান থেকে আর একটা রাস্তা পার হয়ে এক বন্ধুর বাড়িতে ঢুকলাম ৷ কিন্তু এখন কি করি? বন্ধুর বাবা ও মা আমাদের কিছুতেই বার হতে দিতে রাজি হলেন না। কারণ, রাস্তার মোড়েই মিলিটারি পাহারা দিচ্ছে। তারা ছায়া দেখলেও গুলি করে। উপায় নাই। রাতে আমাদের সেখানেই কাটাতে হল। আমরা জায়গামত পৌঁছাতে পারলাম না। যদিও সে
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।