৬৬ অসমাপ্ত আত্মজীবনী কথা বেশি শোনে না। খুবই দুষ্ট ছিল ছোটবেলায় নিশ্চয়ই গড়ের মাঠে এসেছিল। আমার কাছে ফিরে আসে নাই । বেঁচে আছে কি না কে জানে! শ্রীরামপুরের অবস্থা খুবই খারাপ । যে পাড়ায় আমার বোন থাকে, সে পাড়ায় মাত্র দুইটা ফ্যামিলি মুসলমান । কলকাতা শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে। মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গিয়েছে । এক ভয়াবহ দৃশ্য! মানুষ মানুষকে এইভাবে হত্যা করতে পারে, চিন্তা করতেও ভয় হয়! এক এক করে খবর নিতে চেষ্টা করলাম । ছোট ভগ্নিপতি হ্যারিসন রোডে টাওয়ার লজে থাকে। সেখানে ফায়ার ব্রিগেডের গাড়িতে যেয়ে খবর নিলাম, সে চলে গেছে কারমাইকেল হোস্টেলে । নাসের মেজোবোনের কাছেও নাই, আমার কাছেও নাই । আমার সবচেয়ে ছোট ভগ্নিপতি সৈয়দ হোসেনকে জিজ্ঞাসা করতে সে বলল, “নাসের ভাই ১৬ই আগস্ট আমার এখানে এসেছিল, থাকতে বললাম থাকল না, আমিও জোর তর আল ই রি লই কলে দি রর ৰ উল, আটা ফুরিয়ে গিয়েছে। কোন দোকান কেউ খোলে ১০ শহীদ সাহেবের কাছে গেলাম। কি করা যায়? শহীদ সাহে ব্ সরুল্লাহকে (ঢাকার নবাব হাবিবুল্লাহ সাহেবের ছোট ভাই, খুব ক চিৰ্লৈন, শহীদ সাহেবের ভক্ত ডেপুটি চিফ হুইপ ছিলেন) ভার দিয়েছি, র সাথে দেখার ৷” আমরা তীর কাছে ছুটলাম। তিনি আমাদের নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে গেলেন এবং বললেন, “চাউল এখানে রাখা হয়েছে তোমরা নেবার বন্দোবস্ত কর। আমাদের কাছে গাড়ি নাই। মিলিটারি নিয়ে গিয়েছে প্রায় সমস্ত গাড়ি । তবে দেরি করলে পরে গাড়ির বন্দোবস্ত করা যাবে!” আমরা ঠেলাগাড়ি আনলাম, কিন্তু ঠেলবে কে? আমি, নৃরুদ্দিন ও নূরুল হুদা (এখন ডিআইটির ইঞ্জিনিয়ার) এই তিনজনে ঠেলাগাড়িতে চাউল বোঝাই করে ঠেলতে শুরু করলাম । নূক্রুদ্দন সাহেব তো “তালপাতার সেপাই'__ শরীরে একটুও বল নাই। আমরা তিনজনে ঠেলাগাড়ি করে বেকার হোস্টেল, ইলিয়ট হোস্টেলে চাউল পৌঁছে দিলাম । এখন কারমাইকেল হোস্টেলে কি করে পৌঁছাইঃ অনেক দূর, হিন্দু মহল্লা পার হয়ে যেতে হবে ৷ ঠেলাগাড়িতে পৌঁছান সম্পূর্ণ অসম্ভব । নূরুদ্দিন চেষ্টা করে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি জোগাড় করে আনল । আমরা তিনজন কিছু চাল নিয়ে কারমাইকেল হোস্টেলে পৌঁছে ফিরে আসলাম ৷ এ
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।