অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ অসমাপ্ত আত্মজীবনী খারাপ আমরা বুঝতে পেরেছিলাম যখন ফিরে আসি ৷ নূরুদ্দিন আমাকে কলেজে রেখে লীগ অফিসে চলে গেল ৷ বলে গেল, শীঘই ফিরে আসবে ৷ বেকার হোস্টেল থেকে মাত্র কয়েকজন কর্মী এসে পৌঁছেছে । আমি ওদের সভাকক্ষ খুলে টেবিল চেয়ার ঠিক করতে বললাম ৷ কয়েকজন মুসলিম ছাত্রী মনুজান হোস্টেল থেকে ইসলামিয়া কলেজে এসে পৌঁছেছেন। এরা সকলেই মুসলিম ছাত্রলীগের কর্মী ছিলেন। এর মধ্যে হাজেরা বেগম (এখন হাজেরা মাহমুদ আলী), হালিমা খাতুন (এখন নৃরুদ্দিন সাহেবের স্ত্ৰী), জয়নাৰ বেগম (এখন মিসেস জলিল), সাদেকা বেগম (এখন সাদেকা সামাদ) তাদের নাম আমার মনে আছে। এরা ইসলামিয়া কলেজে পৌঁছার কয়েক মিনিটের মধ্যে দেখা গেল কয়েকজন ছাত্র রক্তাক্ত দেহে কোনোমতে ছুটে এসে ইসলামিয়া কলেজে পৌঁছেছে। কারও পিঠে ছোরার আঘাত, কারও মাথা ফেটে গেছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কারণ, এ জন্যে মোটেই প্রস্তুত ছিলাম না। মেয়েরা এগি বললেন, “যারা জখম হয়েছে, তাদের আমাদের কাছে পাঠিয়ে দেন ৷ পানির ।” কোথায় এরা কাপড় পাবে ব্যান্ডেজ করতে? যার যার ওড়না কেটে ব্যান্ডেজ করতে শুরু করল । কাছেই হোস্টেল, তাড়াতাড়ি খবর দিলাম | ব্যান্ডেজ করেই একজন পরিচিত ডাক্তার ছিলেন তার বাড়িতে পাঠিয়ে দিতে লাম । একজন ছাত্র বলল, দল বেঁধে অ আক্রমণ করছে না, তবে একজন দু'জন পেলেই আক্রমণ করছে। আরও পিন কলেজে ছাত্ররা পতাকা উত্তোলন করতে গেলে তাদের উপর আক্রমণ রানির ব্যানার্জি রোড, তারপরেই ধর্মতলা ও ওয়েলিংটন স্কয়ারের জংশন ৷ এ প্রায় হিন্দু বাসিন্দা। আমাদের কাছে খবর এল, ওয়েলিংটন স্কোয়ারের ঠাক পনির কনের দিকে হিন্দুরা লন কয়েকজন কাছে রেখে, আমরা চল্লিশ পঞ্চাশজন ছাত্র প্রায় খালি হাতেই ধর্মতলার মোড় পর্থন্ত গেলাম । সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা কাকে বলে এ ধারণাও আমার ভাল ছিল না। দেখি শত শত হিন্দু সম্প্রদায়ের লোক মসজিদ আক্রমণ করছে। মৌলভী সাহেব পালিয়ে আসছেন আমাদের দিকে । তার পিছে ছুটে আসছে একদল লোক লাঠি ও তলোয়ার হাতে । পাশেই মুসলমানদের কয়েকটা দোকান ছিল । কয়েকজন লোক কিছু লাঠি নিয়ে আমাদের পাশে দাড়াল ৷ আমাদের মধ্য থেকে কয়েকজন ‘পাকিস্তান জিন্দাবাদ" দিতে শুরু করল। দেখতে দেখতে অনেক লোক জমা হয়ে গেল। হিন্দুরা আমাদের সামনা সামনি এসে পড়েছে । বাধা দেওয়া ছাড়া উপায় নাই । ইট পাটকেল যে যা পেল তাই নিয়ে আক্রমণের মোকাবেলা করে গেল ৷ আমরা সব মিলে দেড় শত লোকের বেশি হব না। কে যেন পিছন থেকে এসে আত্মরক্ষার জন্য আমাদের কয়েকখানা লাঠি দিল। এর পূর্বে শুধু ইট দিয়ে মারামারি চলছিল: এর মধ্যে একটা বিরাট শোভাযাত্রা এসে পৌঁছাল। এদের কয়েক জায়গায় বাধা দিয়েছে, রুখতে পারে নাই । তাদের সকলের হাতেই লাঠি। এরা এসে আমাদের সঙ্গে যোগদান করল। কয়েক মিনিটের জন্য হিন্দুরা ফিরে গেল,

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।