অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৬৩ Ed ২৯ জুলাই জিন্নাহ সাহেব অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিল সভা বোম্বে শহরে আহ্বান করলেন ৷ অর্থের অভাবের জন্য আমি যেতে পারলাম না । জিন্নাহ সাহেব ১৬ আগস্ট তারিখে ‘ডাইরেক্ট এ্যাকশন ডে" ঘোষণা করলেন। তিনি বিবৃতির মারফত ঘোষণা করেছিলেন, শান্তিপূর্ণভাবে এই দিবস পালন করতে । ব্রিটিশ সরকার ও ক্যাবিনেট মিশনকে তিনি এটা দেখাতে চেয়েছিলেন যে, ভারতবর্ষের দশ কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায় করতে বদ্ধপরিকর । কোনো রকম বাধাই তারা মানবে না । কংগ্ৰেস ও হিন্দু মহাসভার নেতারা এই ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস’, তাদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে বলে বিবৃতি দিতে শুরু করলেন। আমাদের আবার ডাক পড়ল এই দিনটা সুষ্ঠুভাবে পালন করার জনা । হাশিম সাহেব আমাদের বিয়ে সভা করলেন | আমাদের বললেণ, তোরা হী হিন্দু মহল্লায়ও তোমরা যাবে ৷ তোমরা বলবে, আমাদের এ টং ন ব্ৰিটিশের বিরুদ্ধে, ২527 টিনা পালন করি।” আমরা ল্‌ স্তর? য় কোনো গোলমাল হবে মুসলিম লীগ সরকারের বদনাম হবে ৷” তিনি ১৬ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করলেন। এতে কংগ্রেস ও হিন্দু মহাসভা আরও ক্ষেপে গেল। ১৫ই আগস্ট কে কোথায়, কোন এরিয়ায় থাকবে ঠিক হয়ে গেল। ১৬ই আগস্ট কলকাতার গড়ের মাঠে সভা হবে। সমস্ত এরিয়া থেকে শোভাযাত্রা করে জনসাধারণ আসবে । কলকাতার মুসলমান ছাত্ররা ইসলামিয়া কলেজে সকাল দশটায় জড়ো হবে ৷ আমার উপর ভার দেওয়া হল ইসলামিয়া কলেজে থাকতে। শুধু সকাল সাতটায় আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাব মুসলিম লীগের পতাকা উত্তোলন করতে । আমি ও নৃরুদ্দিন সাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হলাম । পতাকা উত্তোলন করলাম ৷ কেউই আমাদের বাধা দিল না ৷ আমরা চলে আসার পরে পতাকা নামিয়ে ছিড়ে ফেলে দিয়েছিল শুনেছিলাম । আমরা কলেজ স্ট্রিট থেকে বউবাজার হয়ে আবার ইসলামিয়া কলেজে ফিরে এলাম । কলেজের দরজা ও হল খুলে দিলাম ৷ আর যদি আধা ঘণ্টা দেরি করে আমরা বউবাজার হয়ে আসতাম তবে আমার ও নৃরুদ্দিনের লাশও আর কেউ খুঁজে পেত না। ভাবসাব যে

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।