অসমাপ্ত আত্মজীবনী ৬১ নাই । আমি দুই হাতলের মধ্যে দুই হাত ভরে দিলাম, আর ওকে বুকের কাছে রাখলাম ৷ মেলট্রেন--স্টেশন কাছাকাছি হবে না! আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে পড়ছিল । বাতাসে হাত-পা অবশ হতে চলেছে ৷ আর কিছু সময় চললে আর উপায় নাই । কিছুক্ষণ পরেই হঠাৎ ট্রেন থেমে গেল ৷ আমরা নেমে পড়লাম ৷ ‘আনোয়ার’ 'আনোয়ার' বলে ডাকতে শুরু করলাম! মধ্যম শ্রেণীতে আনোয়ার ছিল, ওর কাছেই আমার বিছানা ৷ আমাদের জন্য আনোয়ার খুব উদ্বিগ্ন ছিল। জানালা দিয়ে কোনক্রমে ট্রেনের ভিতর উঠলাম ৷ ট্রেন ছেড়ে দিল । পরের দিন সন্ধ্যায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম ৷ সকলের সকল কিছুই আছে, আমার সুটকেসটা হারিয়ে গেছে। শুধু বিছানাটা নিয়ে কলকাতা ফিরে এলাম। এরপর ভাবলাম কিছুদিন লেখাপড়া করব। মাহিনা বাকি পড়েছিল, টাকা পয়সার অভাবে ৷ এত টাকা বাড়ি না গেলে আব্বার কাছ থেকে পাওয়া যাবে না। এক বৎসর মাহিনা দেই নাই। কাপড় জামাও নতুন করে বানাতে হবে ৷ প্রায় সকল কাপড়ই চুরি হয়ে গেছে। বাড়িতে এসে রেণুর কাছে আমার অবস্থা প্রথমে জানালাম ৷ থেকে রেখুকে চিঠিও দিয়েছিলাম । আব্বাকে বলতেই হবে ৷ আব্বাকে হলেন মনে হল । কিছুই বললেন না ৷ পরে বলেছিলেন, “বিদেশ য কাপড় নেওয়া উচিত রা টাকা দিয়ে আরব “কোনো কিছুই শুনতে চাই থেকে বিদায় নিয়ে রেণুর ঘরে এলাম বির্ধা্থিনী্তে। দেখি কিছু টাকা হাতে করে দীড়িয়ে আছে । ‘অমঙ্গল অশ্রুজল' বোধহয় অর্বেককর্টেব করে বেধেছে! বলল একবার কলকাতা রি ক সময় পেয়েছ কলেজে আসতে!" আমি কোনো উতর সতার্ম, সহপাঠীরাও হাসত । পড়তে চাইলেই কি আর লেখাপড়া করা যায়! ক্যাবিনেট মিশন তখন ভারতবর্ষে । কংগ্রেস ও মুসলিম লীগ তাদের দাবি নিয়ে আলোচনা করছে ক্যাবিনেট মিশনের সাথে ৷ আমরাও পাকিস্তান না মানলে, কোনোকিছু মানব না। মুসলিম লীগ ও মিল্লাত অফিসে রোজ চায়ের কাপে ঝড় উঠত । মাঝে মাঝে মিটিং হয়, বক্তৃতাও করি। এই সময় ক্যাবিনেট মিশন প্ল্যান কংগ্রেস ও মুসলিম লীগ গ্রহণ করবে ৷ তাতে দেশ রক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে এবং বাকি সব বিষয়ই প্রদেশের হাতে দেওয়া হয়েছিল। পরে কংগ্রেস চুক্তিভঙ্গ করে, যার ফলে ক্যাবিনেট মিশন প্ল্যান পরিত্যক্ত হয় । এমনভাবে ক্যাবিনেট মিশন আলোচনা করছিল, আমাদের মনে হচ্ছিল ইংরেজ সরকার কংগ্রেসের হাতে শাসন ক্ষমতা দিয়ে চলে যেতে পারলে বীচে। মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্ৰেস ও ব্রিটিশ সরকারকে ভালভাবে জানতেন ও বুঝতেন, তাই তাকে ফাকি দেওয়া সোজা ছিল না।
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।