ভূমিকা xi রহমান চেয়ার'-এ যোগ দেন ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ গবেষণার জন্য ৷ এই গবেষণা কাজ করার সময় বঙ্গবন্ধুর জীবন, স্মৃতিকথা ও ডায়েরি নিয়েও কাজ শুরু করেন। আমি ও সাংবাদিক বেবী মওদুদ তাঁকে সহায়তা করি। ড. এনায়েতুর রহিম বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে শুরু করেন ৷ কিন্তু তার অকাল মৃত্যুতে এই কাজে বিরষ্ট ক্ষতি সাধিত হয়। এভাবে হঠাৎ করে তিনি চলে যাবেন তা স্বপ্নেও ভাবতে পারি নাই। আমি এ অবস্থায় হতাশ হয়ে পড়েছিলাম । এ সময় ইতিহাসবিদ প্রফেসর এ. এফ, সালাহ্উদ্দীন আহ্মদ, বাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর শামসুল হুদা হারুন, লোকস্াহিত্যবিদ ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান এ ব্যাপারে আমাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন । পরবর্তীকালে প্রফেসর সালাহ্উদ্দীন আহ্মদ ও শামসুল হুদা হারুন অনুবাদের দায়িত্ব গ্রহণ করেন। শামসুজ্জামান খানের সঙ্গে আমি ও বেবী মওদুদ মূল বাংলা পাণ্ডুলিপি সম্পাদনা, কম্পোজ ও সংশোধনসহ অন্যান্য কাজগুলো সম্পন্ন করি । মূল খাতার সঙ্গে মিলিয়ে পড়ি বারো-চৌদ্দ বার । অনেক বাধা বির অতিক্রম করেই কাজ এগোতে থাকে । ছাপাতে দেবার একটা সময়সীমাও ঠিক করা হয়। যখন ‘স্মৃতিকথা’ ও ‘ডায়েরি’র কাজ প্রায় শেষ পর্যায়ে সেই সময় আমার হাতে এল নতুন চারখানা খাতা, যা আত্মজীবনী হিসেবে লেখা হয়েছিল ৷ এই খাতাগুলো পাবার পিছনে একটা ঘটনা রয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু এভেনিউতে আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় । মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভী রহমানসহ চব্বিশজন মৃত্যুবরণ করেন ৷ আমি আশ্চর্যজনকভাবে বেঁচে যাই। এই ঘটনার পর শোক-কষ্ট-বেদনায় যখন জর্জরিত ঠিক তখন আমার কাছে এই খাতাগুলো এসে পৌছায় । এ এক আশ্চর্য ঘটনা ৷ এত দুঃখ-কষ্ট-বেদনার মাঝেও যেন একটু আলোর ঝলকানি । আমি ২১ আগস্ট মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। মনে হয় যেন নতুন জন্ম হয়েছে। আর সেই সময় আমার হাতে এল আব্বার হাতের লেখা এই অমূল্য আত্মজীবনীর চারখানা খাতা! শেষ পর্যন্ত এই খাতাগুলো আমার এক ফুফাতো ভাই এনে আমাকে দিল । আমার আরেক ফুফাতো ভাই বাংলার বাণী সম্পাদক শেখ ফজলুল হক মণির অফিসের টেবিলের ড্রয়ার থেকে সে এই খাতাগুলো পেয়েছিল । সম্ভবত আব্বা শেখ মণিকে টাইপ করতে দিয়েছিলেন, আত্মজীবনী ছাপাবেন এই চিন্তা করে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনিও শাহাদাতবরণ করায় তা করতে পারেন নাই । কাজটা অসমাপ্ত রয়ে যায়। খাতাগুলো হাতে পেয়ে আমি তো প্রায় বাকরুদ্ধ । এই হাতের লেখা আমার অতি চেনা । ছোট বোন শেখ রেহানাকে ডাকলাম ৷ দুই বোন চোখের পানিতে ভাসলাম ৷ হাত দিয়ে ছুয়ে ছুঁয়ে পিতার স্পর্শ অনুভব করার চেষ্টা করলাম ৷ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি; তারপরই এই প্রাপ্তি। মনে হল যেন পিতার আশীর্বাদের পরশ পাচ্ছি । আমার যে এখনও দেশের মানুষের জন্য__সেই মানুষ, যারা আমার পিতার ভাষায় বাংলার “দুঃখী মানুষ’,-- সেই দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ বাকি, তার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।