অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমত আত্মজীবনী ৫৯ কিন্তু ইংরেজ সবকিছু লুট করেই নিয়ে গিয়েছে ভারতবর্ষ থেকে । লর্ড স্থানীয় লোকরাই এই লুটের প্রধান কর্ণধার ছিলেন ৷ ভারতবর্ষ ও পাকিস্তানের অনেক জায়গায়ই মোগল শিল্পের অনেক নিদর্শন আছে । আমরা ইতমতউদ্দৌলা দেখে ফিরে চললাম তাজমহল দেখতে ৷ সন্ধ্যা ঘনিয়ে আসছে। দিল্লির লালকেল্লা পূর্বেই দেখেছি, তাই আগ্রা দুর্গ দেখতে আমাদের সময় লাগার কথা না। সূর্য অস্তাচলগামী, আমরাও তাজমহলের দরজায় হাজির ৷ অনেকক্ষণ থাকব, রাত দশটা পর্যন্ত দরজা খোলা থাকে, তারপর দারোয়ান সাহেবরা এসে ঘণ্টা দিয়ে জানিয়ে দিবে সময় হয়ে গেছে । তাজকে ত্যাগ করতে হবে, রাতের জন্য । আমরা বসে পড়লাম, একটা জায়গা বেছে নিয়ে কয়েকজন নামাজ পড়তে গেলেন। আজানের ধ্বনি কানে এসেছে। পাকিস্তান হওয়ার পরও আজান হয় কি না জানি না এই দিনে অনেক লোক দেশ-বিদেশ থেকে এসেছে। বাঙালি, মারাঠি, পাঞ্জাবি--মনে হলু ভারতবর্ষের সকল জায়গার লোকই এসেছে । আমাদের পথপ্রদর্শককে জিজ্ঞাসা কর ত ভিড় কি সকল সময়ই থাকে? বললেন, না, পূর্ণ চন্দ্রের সময়ই অনেক লোক আসে। সূর্য যখন অন্ত গেল, সোনালি রঙ আকাশ থেকে ছুটে আসছে। র যেন আর একটা নতুন রূপ । সন্ধ্যার একটু পরেই চাদ দেখা দিল ৷ টা ভেদ করে এগিয়ে আসছে আর সাথে সাথে তাজ যেন ঘোমটা ফেলে দিয়ে নুহুনভু্ক্‌খীরণ করেছে। কি অপূর্ব দেখতে! আজও একুশ বৎসর পরে লিখতে বসে ত্যন্ক্রেগ্কে আমি ভুলি নাই, আর ভুলতেও পারব না ৷ দারোয়ান দরোজা বন্ধ কর আমরা তাজমহলেই ছিলাম। একটা মোটর বাস ঠিক ব কিলে টতেহপুর সিক্ৰি ও সেকেন্দ্ৰা দেখে বিকালে ফিরে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গাড়িতে চেপে বসলাম ৷ চৌধুরী ৷ মাত্র আটাশ মাইল পথ; কত সময়ই বা লাগবে! মোগলদের স্থাপত্য শিল্পের গল্প করতে করতেই আমরা এসে পড়লাম ফতেহপুর সিক্রিতে । আকবর বাদশা নিজেই ফতেহপুর সিক্রি নির্মাণ করেছিলেন ৷ এখানে স্মাট আকবর তার রাজধানী করেছিলেন! আগ্রার দুর্গের সাথে এর বিশেষ পাৰ্থক্য ছিল না। তবে ফতেহপুর সিক্রি অনেক বড়। এই ফতেহপুর সিক্রির সামনেই যে বিরাট ময়দান দেখা যায় এর নামই খানওয়া। এখানেই সম্রাট বাবর সংগ্রাম সিংহকে পরাজিত করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন । কেন যে আকবর বাদশা এখানে দুর্গ তৈরি করেন তা বলা কষ্টকর ৷ এ বিষয়ে বিভিন্ন এতিহাসিকের বিভিন্ন মত ৷ আমরা আগ্রা গেট পার হয়ে ভিতরে এলাম, সামনে বুলন্দ দরোজা ! এটাই হল দুর্গের প্রধান গেট একশত চৌত্ৰিশ ফিট উঁচু বুলন্দ দরোজা পার হয়েই আমরা প্রথম দেখতে পেলাম সেলিম চিশতীর দরগাহ। তার মাজার জিয়ারত করে আমরা দুর্গের ভিতর প্রবেশ করব। দরগাহ জিয়ারত করলাম। সেলিম চিশতী ছিলেন

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।