অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৫৭ বিরল। আমাদের দেরি আর সইছে না! মনে হচ্ছে ট্রেন খুব আস্তে আস্তে চলছে, কারণ তাজ দেখার উদগ্র আথহ আমাদের পেয়ে বসেছে । আমরা তো ভাবি নাই ঠিক পূর্ণিমার দিনে আগ্রা পৌঁছাব ৷ আমরা হিসাব করে দিন ঠিক করে আসি নাই৷ মনে মনে পূর্ণিমাকে ধন্যবাদ দিলাম, আর আমাদের কপালকে ধন্যবাদ না দিলে অন্যায় হত, তাই তাকেও দিলাম ৷ আমরা আখ্ৰায় পৌছালাম সকালের দিকে: দুই দিন আমরা অশ্রায় থাকব। কোন একটা হোটেলে উঠব ঠিক করলাম। লোক তো আমরা কম না, প্রায় বার চৌদ্দজন ৷ অনেক টাকা খরচ করতে হবে ৷ মোসাফিরখানা হলেই আমাদের সুবিধা হত৷ আগ্রা স্টেশনে পৌঁছালাম, অনেক হোটেলের লোকই তাদের হোটেলে থাকতে আমাদের অনুরোধ করল । এক ভদ্রলোক এলেন, তিনি বললেন, “আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, একটা বাঙালি হোটেল আছে, সেখানেই আপনাদের সুবিধা হবে ৷” চৌধুরী সাহেব বললেন, “আপনাদের হোটেলে তীবু আছে? আমরা অনেক লোক ৷" তিনি বললেন, “তাবু খাটিয়ে দিতে পারব ।” ঠিক হল, আগ্রা হোটেলেই যাব। চৌধুরী সাহেব একটা রুম ভীরু ঠিক করে দেওয়া হল আমরা খাটিয়া পেলেই খুশি শু করার পানি, আর পায়খানা । হোটেলের মালিক বাঙালি, দু স্টক, , আমাদের অভ্যর্থনা করলেন ৷ আমাদের যাবতীয় বন্দোবস্ত করতে ম বু দিলেন। কত টাকা দিতে হবে চৌধুরী সাহেবই ঠিক করলেন, তিনিই কিছুই দিতে হয় নাই । তাড়াতাড়ি আমরা গোসল করে কিছু খেতি পড়লাম, মন তো মানছে না, তাজ দেখার উদগ্র আগ্রহ । টাঙ্গা ভাড়া করেত তে রওয়ানা করলাম ৷ প্রধর রৌদ্র । কি দেখলাম ভাষায় প্রকাশ আমি করযর্ছ্প 81558578547 শুধু মনে হল, ক ত ম, তার চেয়ে যে এ অনেক সুন্দর ও ইক হলে আসতে হবে সন্ধ্যায় সূৰ্য অস্ত যাবার সময়, ৰ কত আমরা বেশি দেরি করলাম না, কারণ আগ্রা দুর্গ ও ডু পরেই যখন সূৰ্য অন্ত যাৰে তার একট পরই ফিরে জুরে টাঙ্গাগুলিকে আমরা দীড় করেই রেখেছিলাম। লাঁ__বেগম নূরজাহানের পিতার কবর । আমরা আগ্রা দুর্গে এলাম ৷ নেঙৱানি আম: মতি মসজিদ, মছি ভবন, নাগিনা মসজিদ সবই ঘুরে ঘুরে দেখলাম । দেওয়ানি খাস ও জেসমিন টাওয়ার দেখতেও ভুল করলাম না। দিল্লির লালকেল্লার সাথে এর যথেষ্ট মিল আছে! মোগল আমলের শিল্প একই রকমের, দেখলেই বোঝা যায় । যমুনার দিকে বারান্দায় কতগুলি পাথর ছিল। সেই পাথরের মধ্যে সম্পূর্ণরূপে তাজকে দেখা যেত। এখন আর পাথরগুলি নাই । একটা কাচ লাগান আছে। এই কাচের মধ্যেও পরিষ্কারভাবে তাজকে দেখা যায় । আমরা সকলেই দেখলাম, শীশ মহল দেখে রওয়ানা করলাম । আমাদের যে ভদ্রলোক ঘুরে দেখাচ্ছিলেন, তিনি অনেক কথাই বলছিলেন ৷ কিছু সত্য, কিছু গল্প, তবে একটা কথা সত্য, মোগলদের পতনের পরে বার বার লুটতরাজ হয়েছে। জাঠ ও মারাঠি এবং শেষ আঘাত হেনেছে ইংরেজ ৷ জাঠ ও মারাঠিরা কিছু কিছু লুট করেই চলে গিয়েছিল,

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।