৫৬ অসমাপ্ত আত্মজীবনী খাজাবাবার দরগার পাশে বসে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে ৷ যদিও বুঝতাম না ভাল করে, তবুও যনে হত আরও শুনি । আমরা দরগাহ জিয়ারত করলাম, বাইরে এসে গানের আসরে বসলাম । অনেকক্ষণ গান শুনলাম, যাকে আমরা “কাওয়ালী” বলি ৷ কিছু কিছু টাকা আমরা সকলেই কাওয়ালকে দিলাম । ইচ্ছা হয় না উঠে আসি । তবুও আসতে হবে । আমরা তারাগড় পাহাড়ে যাব, সেখানে কয়েকটি মাজার আছে। তারা খাজাবাবার খলিফা ছিলেন। তারাগড় পাহাড় অনেক উঁচুতে, আমাদের উঠতে হবে তার উপরে ৷ কি করে এই পাহাড় অতিক্রম করে মুসলমান সৈন্যরা পৃথীরাজকে যুদ্ধে পরাজিত করেছিল? সেই যুদ্ধে, যখন হাওয়াই জাহাজের জন্ম হয় নাই। ইতিহাসের ছাত্রদের জানা আছে, খাজাবাবা কেনই বা এই জায়গা বেছে নিয়েছিলেন। সে ইতিহাসও খাদেম সাহেবের প্রতিনিধি আমাদের শোনাল। খাদেম সাহেব একজন প্রতিনিধি আমাদের সাথে দিয়েছিল। আমরা তারাগড়ে উঠলাম ৷ অনেকক্ষণ সেখানে ছিলাম। তারাগড় পাহাড় থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় শুধু মূরুভূমি। আর একদিকে আজমীর শহর ৷ সেখান থেকে নেমে আসলাম যখন তখন, হয়ে গেছে। আমরা খাদেম সাহেবের আস্তানায় এসে খাওয়া-দাওয়া শেষ বেরিয়ে পড়লাম, আনার সাগরে যাবার উদ্দেশে । কৃতি গছে আহে| ৬588 কীৰ্তিই সকলের চেয়ে বেশি । বাদশা ৪0 সও চখ রং ই পানির জায়গাুকু ছাড়তে কত যে কষ্ট হয় তা কি করে বোঝাব! আমার ই? র মধ্যে একজন বলেছিল, রাতটা এখানে কাটালে কেমন ৰ্লঙত্ঠাকিস্ত উপায় নাই । রাতে কাউকেও থাকতে দেওয়া হয় না, এই ২ চেষ্টা করলে যদি পুলিশ বাহাদুররা গ্রেফতার করে নিয়ে যায় তবে কে এই বিভূঁই বিদেশে আমাদের হাজত থেকে রক্ষা করবে! সন্ধ্যার পরে খাজাবাবার দরগাহে ফিরে এলাম ৷ কিছু সময় সেখানে থেকে আবার আমাদের আস্তানায় চলে এলাম । খাদেম সাহেব আমাদের জন্য খুব ভাল খাবার বন্দোবস্ত করেছে। রাতটা খুব আরামেই ঘুমালাম ৷ আজমীর শরীফকে বিদায় দিয়ে আবার আমরা ট্রেনে উঠে বসলাম আগ্রার দিকে, যেখানে মমতাজ বেগম শুয়ে আছেন তাজমহলকে বুকে করে । বহুদিনের স্বপ্ন তাজমহল দেখব মোগল শিল্পের ও স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন এই তাজ । বাদশা শাহজাহানের অমর প্রেমের নিদর্শন এই তাজ ৷ পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজ ৷ আমাদের নিজেদের মধ্যে তাজ দেখা নিয়ে অনেক আলোচনা হল । দুনিয়ার বহু দেশ থেকে বহু লোক শুধু তাজ দেখার জন্য ভারতবর্ষে আসত । তাজমহলের কথা জানে না, এমন মানুষ দুনিয়ায় খুব
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।