অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৫৫ থেকে আশা করে রয়েছি, সুযোগ আবার কখন হবে কে জানে? যাহোক, আমি ও আরও কয়েকজন সহকর্মী শহীদ সাহেবের শরণাপন্ন হলাম এবং ছাত্রদের অসুবিধার কথা বললাম ৷ শহীদ সাহেব বললেন, “কেন, একজন তো টাকা নিয়ে গেছে, এদের ভাড়া দেবার কথা বলে৷ তোমার সাথে আলোচনা করে টাকা দিতে বলেছি।” বললাম, “জানি না তো স্যার, সে তো চলে গিয়েছে ৷” শহীদ সাহেব রাগ করলেন ৷ তিনি ছাত্র নন, তার নাম আজ আর আমি বলতে চাই না। শহীদ সাহেব আবারও কিছু টাকা দিলেন ৷ হিসাব করে প্রত্যেককে পঁচিশ টাকা করে, এতেই হয়ে যাবে । খন্দকার নূরুল আলম ও আমি সকলকে পঁচিশ টাকা করে দিয়ে রসিদ নিয়ে নিলাম, প্রত্যেকের কাছ থেকে। তারা বিদায় হয়ে কলকাতায় চলে গেল ! আমরা আট-দশজন জনাব ফজলুল কাদের চৌধুরী সাহেবের সাথে আজমীর শরীফ রওয়ানা করলাম ৷ চৌধুরী সাহেব সাথে আছেন, টাকার দরকার পড়লে অসুবি। হবে না ৷ আবার দিল্লি শহরকে ভাল করে দেখে নিলাম । শত শত বৎসর মুসলমানরা দি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে। তখন কি জানতাম, এ কোনো অধিকার থাকবে না। দিল্লির লালকেন্লা, কুতুব অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে। আশপাশে যখনই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরানা স্মৃতি আমরা দলেবলে আজমীর শরীফ যাবার উর চড়ে বসলাম ৷ কত গল্পই পৌছালাম দেখি বহু লোক তাদের রর র্কবার জন্য আমাদের অনুরোধ করছিলেন । ড্রাম, হার কা দ্র র কেন? আমরা কারও দাওয়াত কবুল করছি না, কারণ চৌধুরী সাহে চন বটি তিনি যা করাবে তাই আমাদের করতে হবে । তিনি মালপত্র ইস ‘শ্ৰেণী থেকে নেমে আসলেন এবং একজন ভদ্রলোককে বললেন, চলুন আপনা ওর্াঁনেই যাওয়া যাবে ৷ তিনি তাড়াতাড়ি গাড়ি ডেকে আমাদের দর জন্য কামরার অভাব নাই। গোসল করলাম, খাওয়া-দাওয়া করলাম । পরে বুঝতে পারলাম, এরাই খাদেম ৷ আজমীর শরীফের খাদেমদের যথেষ্ট ভদ্রতাবোধ আছে দেখলাম, তারা কিছুই চেয়ে নেয় না। থাকার বন্দোবস্ত করবে, খাবার ব্যবস্থা করবে, সাথে লোক দেবে, যে খরচগুলি করার একটা নিয়ম আছে সেগুলিই শুধু আপনাকে দিতে হবে ৷ ফিরে আসার সময় আপনারা যা দিবেন, তাই তারা গ্রহণ করবে। শুনেছি, যে টাকা তারা গ্ৰহণ করে, তার একটা অংশ নাকি দিতে হয় দরগাহ কমিটিকে। কারণ, দরগাহ কমিটির যথেষ্ট খরচ আছে। খাজাবাবার দরগায় কোন লোক না খেয়ে থাকে না। পাক হতে থাকে, মানুষ খেতে থাকে । আমরা দরগায় রওয়ানা করলাম, পৌঁছে দেখি এলাহী কাণ্ড! শত শত লোক আসে আর যায়। সেজদা দিয়ে পড়ে আছে অনেক লোক! চিৎকার করে কীদছে, কারো কারো বা দুঃখে দুই চক্ষু বেয়ে পানি পড়ছে । সকলের মুখে একই কথা, “খাজাবাবা, দেখা দে ।’

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।