অসমাপ্ত আত্মজীবনী ৫১ হবে ৷ সেই একমাত্র বক্তা যে উৰ্দু, বাংলা ও ইংরেজিতে সমানে বক্তৃতা করতে পারত কলকাতার কোনো মহল্লায় সভা হলে জহির উর্দু ও আমি বাংলায় বক্তৃতা করতাম ! নূরুদ্দিন, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির বড় কর্মকর্তা), শামসুল হক সাহেব, খোন্দকার মোশতাক আহমদ ও অনেক লীগ কর্মীর মধ্যে মুর্শিদাবাদের কাজী আবু নাছের, আমার মামা শেখ জাফর সাদেক আরও অনেকে পূর্ব থেকেই প্রস্তুত হয়েছিলেন, দিল্লি যাবার অনুমতিও পেয়েছিলেন। এছাড়া যে সকল ছাত্র আমাদের হাওড়া স্টেশনে বিদায় দিতে এসেছিল, তারাও স্পেশাল ট্রেনে ভাড়া লাগবে না শুনে এক কাপড়েই ট্রেনে চেপে বসল। প্রায় আট- দশজন হবে, তাদের ‘না’ বলার ক্ষমতা আমাদের ছিল না। তারা ভাল কর্মী। ‘নারায়ে তকবির", ‘মুসলিম লীগ জিন্দাবাদ’, ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘মোহাম্মদ আলী জিন্নাহ জিন্দাবাদ," “শহীদ সোহরাওয়াদী জিন্দাবাদ’ ধ্বনির মধ্যে ট্রেন ছেড়ে দিল। সমস্ত ট্রেনে মাইক্রোফোনের হর্ন লাগানো ছিল । জহির, স্লোগান দিতাম মাইক্রোফোন থেকে ৷ প্রত্যেক স্টেশনে তাহা ডু যদিও সব জায়গায় গাড়ি দাড় করাবার কথা ছিল না । হ্যুকু র লোক শহীদ সাহেবকে ও বাংলার মুসলিম লীগকে সম্বর্ধনা দেওয়ার জন্য হাঞ্জিরিতুয়ৈছিল ট্রেন না থামালে কত বড় অন্যায় হবে ৷ যাহোক, এমনি করে সারা রাত জনসাধারণ ছোট ছোট স্টেশনেও জমা হয়ে আছে। আমাদের ট্ৰেন দেখলেই তারা বুঝতে পারত । এলাহাবাদ স্টেশনে আমাদের সমস্ত ট্রেনটাকে নতুন করে ফুল দিয়ে তারা সাজিয়ে দিয়েছিল । পথে পথে বিহার ও ইউপি থেকে অনেক ছাত্র আমাদের ট্রেনে উঠে পড়েছিল। তাদের অনেকের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল, পাকিস্তান হওয়ার পরেও আমাদের বন্ধুত্ব বজায় ছিল। এদের অনেকে পাকিস্তানে চলে এসেছে। দিল্লি যখন পৌঁছালাম তখন দেখা গেল, যেখানে সকালে আমরা পৌঁছাৰ সেখানে বিকালে পৌঁছালাম ৷ আট ঘণ্টা দেরি হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ কনভেনশন বন্ধ করে রেখেছেন আমাদের জন্য ৷ সকাল নষ্টায় শুরু হবার কথা ছিল, আমাদের ট্রেন থেকে সোজা সভাস্থলে নিয়ে যাওয়া হল। দিল্লির লীগ কর্মীরা আমাদের মালপত্রের ভার নিলেন। আমরা বাংলায় স্লোগান দিতে দিতে সভায় উপস্থিত হলাম । সমস্ত সদস্য জায়গা থেকে
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।