অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৪৭ আবার শহীদ সাহেব মাদারীপুর হয়ে গোপালগঞ্জ এলেন জনমত যাচাই করতে । অনেক লোক ইলেকশনে দাড়াতে চায়, কার বেশি জনপ্রিয়তা দেখতে হবে। পূর্বেকার এমএলএ খন্দকার শামসুদ্দীন আহমেদ সাহেবও মুসলিম লীগে চলে এসেছেন, পেনশনপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার খান বাহাদুর সামসুদ্দোহা, আবদুস সালাম খান সাহেব এবং আরও দুই একজন ছিলেন। সালাম সাহেব ব্যক্তিগতভাবে গোপালগঞ্জে খুবই জনপ্রিয় ছিলেন । শতকরা আশি ভাগ লোকই তাকে চায় ৷ সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না। আমার আব্বাকে শহীদ সাহেব জিজ্ঞাসা করলে আব্বা বলেছিলেন, সালাম সাহেবকে লোকে চায়। তবে সালাম সাহেব ও খন্দকার শামসুদ্দীন সাহেব উভয়ই উপযুক্ত প্রার্থী । শহীদ সাহেব বললেন আমাকে, জনসাধারণ তো সালাম সাহেবকে চায়, তোমার আব্বাও তো তাকে সমর্থন করেন ৷ আমি বললাম, যাকে লোকে চায়, তাকেই দিবেন, আমার কোনো আপত্তি নাই। এর পূর্বেই সালাম সাহেবের সাথেও আমার কথা হয়েছিল কিছুতেই রাজি হলেন না। এর কারণ জানি না। শেষ পর্যস্তঅস্উ বলেছিলাম, সালাম সাহেবকে নমিনেশন দিতে । সেজন্য শম তিনি। শহীদ সাহেব রিপোর্ট দিলেন, সাতাম সাহেরই টি বিচ্ৰুস্ুট পেতে পারেন না, কারণ মাত্র কয়েক মাস পূর্বে তিনি দাই কর্ম ৷ তিনি মুসলিম লীগের নমিনেশন পেলেন কারণ তার চাচাতো ভাই খাজা শাহীরদুর্দীন সাহেবের মেয়েকে বিবাহ করেন তাই নাজিমুদ্দীন সাহেব, চৌধুরী খালিকুজ্জামান সাহেবকে বলে নমিনেশন নিয়ে আসেন । শহীদ সাহেব ছিলেন উদার, নীচতা ছিল না, দল মত দেখতেন না, কোটারি করতে জানতেন না, গ্রুপ করারও চেষ্টা করতেন না। উপযুক্ত হলেই তাকে পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন। কারণ, তার আত্মবিশ্বাস ছিল অসীম ৷ তার সাধুতা, নীতি, কৰ্মশক্তি ও দক্ষতা দিয়ে মানুষের মন জয় করতে চাইতেন। এজন্য তাকে বার বার অপমানিত ও পরাজয়বরণ করতে হয়েছে। উদারতা দরকার, কিন্তু নীচ অন্ত£করণের ব্যক্তিদের সাথে উদারতা দেখালে ভবিষ্যতে ভালর থেকে মন্দই বেশি হয়, দেশের ও জনগণের ক্ষতি হয়। আমাদের বাঙালির মধ্যে দুইটা দিক আছে। একটা হল “আমরা মুসলমান, আর একটা হল, আমরা বাঙালি ।’ পরশ্রীকাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধহয় দুনিয়ার কোন ভাষায়ই এই কথাটা পাওয়া যাবে না, 'পরশ্রীকাতরতা' ৷ পরের শ্ৰী দেখে যে কাতর হয়, তাকে “পরশ্রীকাতর' বলে ৷ ঈর্ষা, দ্বেষ সকল ভাষায়ই পাবেন,

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।