অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ অসমাপ্ত আত্মজীবনী আমার কয়েকটা জেলার কথা মনে আছে । কামরুন্দিন সাহেব ঢাকা জেলা, শামসুল হক সাহেব ময়মনসিংহ, খোন্দকার মোশতাক আহমদ কুমিল্লা, একরামুল হক খুলনা এবং আমাকে ফরিদপুর জেলার ভার দেওয়া হয়েছিল। আমরা রওয়ানা হয়ে চলে এলাম সাইকেল, মাইক্রোফোন, হর্ন, কাগজপত্র নিয়ে । জেলা লীগ আমাদের সাথে সহযোগিতা করবে । আমরা প্রত্যেক মহকুমায় ও থানায় একটা করে কর্মী শিবির খুলব। আমাকে কলেজ ছেড়ে চলে আসতে হল ফরিদপুরে । ফরিদপুর শহরে মিটিং করতে এসেছি মাঝে মাঝে, কিন্তু কোনোদিন থাকি নাই ৷ আমাকে ভার দেওয়ার জন্য মোহন মিয়া সাহেব ক্ষেপে যান। সকলকে সাবধান করে দেন, কেউ যেন আমাকে বাড়ি ভাড়া না দেয়। তিনি মুসলিম লীগের সভাপতি, কিন্তু আমাকে চান না ৷ আমি আবদুল হামিদ চৌধুরী ও মোল্লা জালালউদ্দিনকে সকল কিছু দিয়ে পাঠিয়ে দিলাম । হামিদ ও জালাল ফরিদপুর কলেজে পড়ত, তাদেরও 2১৮১৮১7০418 5৮7 এক দুরসম্পর্কের আত্মীয় শহর থেকে একটু দূরে তার দিতে রাজি হল । বাধ্য হয়ে আমাকে সেখানে থাকতে হুল 2 কর্মীদের ট্রেনিং দেয়ার বন্দোবস্ত হল। সমস্ত ডে দু শুরু করলাম। মাদারীপুর; গোপালগঞ্জ ও রাজবাড়ীতে অফিস খুলে কীর্ত?শুরু হল । থানায় থানায়ও অফিস করলাম ৷ এই সময় মাঝে মাঝে আমাকে, যেতে হত । শহীদ সাহেব ও হাশিম সাহেব কিছুদিন পূর্বে একবার গোপ্য । বিরাট সভা করে গিয়েছিলেন। এই সময় সালাম সাহেবের দল সূ ব ও হাশিম সাহেবকে সংবর্ধনা দিতে রাজি ইঁউ-এসেছিলেন। তার দলবল প্রশ্ন করল, আমি মুসলিম টসিয়াল লীগের কেউই নই, এই নিয়ে ঝগড়া হয়ে গেল 5 আমি গোপালগঞ্জ [লাম সাহেবের লোকজনও এসেছিল ৷ তিনি বাধা দেবার চেষ্টা করেন নাই৷ তবে, শহীদ [হেব, হাশিম সাহেব ও লাল মিয়া সাহেবের বক্তৃতা হয়ে গেলে সালাম সাহেব যখন বক্তৃতা করতে উঠলেন তখন ‘সালাম সাহেব জিন্দাবাদ" দিলেই আমাদের লোকেরা মুর্দাবাদ' দিয়ে উঠল । দুই পক্ষে গোলমাল শুরু হল। শেষ পর্যন্ত সালাম সাহেবের লোকেরা চলে গেল ৷ আমাদের লোকেরা তাদের পিছে ধাওয়া করল। শহীদ সাহেব মিটিং ছেড়ে দুই পক্ষের ভিতর ঢুকে পড়লেন। তখন দুই পক্ষের হাতেই ঢাল, তলোয়ার রয়েছে। কতজন খুন হবে ঠিক নাই৷ শহীদ সাহেব এইভাবে খালি হাতে দাঙ্গাকারী দুই দলের মধ্যে চলে আসতে পারেন দেখে সকলে আশ্চর্য হয়ে গিয়েছিল হাশিম সাহেব পূর্বেই আমার বাড়িতে চলে গেছেন। এই ঘটনার জন্য শহীদ সাহেব ও হাশিম সাহেব সালাম সাহেবের উপর ক্ষেপে গিয়েছিলেন। সা সা

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।