88 অসমাপ্ত আত্মজীবনী এবং ৫. লাল মিয়া আমাদের পক্ষের, অন্য পক্ষ থেকে নাজিমুদ্দীন সাহেবও পাঁচজনের নাম দিলেন। এই সময় ফজলুল কাদের চৌধুরী সাহেব পার্লামেন্টারি বোর্ডের সদস্য হবার জন্য ব্যস্ত হয়ে পড়েন ও ভীষণ ক্যানভাস শুরু করেন ৷ আমিও তার জন্য তদ্বির করেছিলাম শহীদ সাহেবও প্রায় রাজি হয়ে গিয়েছিলেন। লাল মিয়াকে বাদ দিয়ে ফজলুল কাদের চৌধুরীকে নেওয়া হবে, তখনও ফাইনাল হয় নাই। এই অবস্থায় রাতে ফজলুল কাদের চৌধুরী সাহেব নাজিমুদ্দীন সাহেবের সাথে দেখা করলেন এবং তাকে নমিনেশন দিলে তিনি চট্টগ্রাম গ্রুপ নিয়ে তার দলে যোগদান করবেন বলে প্রস্তাব দিলেন। শহীদ সাহেব রাতেই খবর পেলেন এবং বললেন, “কিছুতেই ওকে নমিনেশন দেওয়া হবে না, কারণ এই বয়সেই ওর এত লোভ ৷” ওদিকে নাজিমুদ্দীন সাহেবও তাকে তার দল থেকে নমিনেশন দিতে রাজি হলেন না৷ শেষ পর্যন্ত চৌধুরী সাহেব শহীদ সাহেবের দলকেই ভোট দিলেন ৷ তার দলের সকলেই শহীদ সাহেবের ভক্ত ৷ এমু. এ. আজিজ, জহুর আহমদ চৌধুরী, আবুল খায়ের সিদ্দিকী, আজিজুর রহমান চৌধুরীকে ছিলেন। চৌধুরী সাহেবের এই ব্যবহারে তারাও কিছুট হয়েছিলেন । এরা সবাই ছিলেন আমার ব্যক্তিগত বন্ধু৷ কাউন্সিল সভা যখন শুরু হল, মণ্ড (ওমৰ আহিব কিছু সময়, বতৃতা করলেন। তারপরই আবুল হাশিম স র হিসাবে বক্তৃতা দিতে উঠলেন। বকে কেউ কিছু বলল না। তবে তার দলের সকলেরই । আমি ও আমার বন্ধু আজিজ সাহেব দেখলাম, শাহ নিতে হবে, আর্মাদের ছাত্রলীগের কাজে সাহায্য হবে । নাজিমুদ্দীন সাহেব যখন চলে যাচ্ছিলেন, শাহ সাহেবও রওয়ানা করলেন, আজিজ তাকে ধরে ফেলল ৷ আমি খাতাগুলি কেড়ে নিয়ে বললাম, কথা বলবেন না, চলে যাবেন । আজকাল যখন শাহ সাহেবের সাথে কথা হয় ও দেখা হয় তখন সেই কথা মনে করে হাসাহাসি করি। শাহ সাহেব ১৯৬৪ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ন্যাশনাল গ্যাসেম্বলিতে আওয়ামী লীগ পার্টির নেতা এবং বিরোধী দলের ডেপুটি লিডার হন ৷ তার সাথে আমার মতবিরোধ ১৯৫৮ সালের মার্শাল ল’ জারি হওয়া পর্যন্ত চলে । মওলানা সাহেব পরের দিন পর্যন্ত সভা মুলতবি রাখলেন এবং দশটায় ভোটগ্রহণ শুরু হবে বলে ঘোষণা করলেন ৷ ব্যালট করা হল । পাশের রুমে বাক্স রাখা হল। একজন পাচটা করে ভোট দিতে পারবে । আমি ভিতরের গেটে দাড়িয়ে ক্যানভাস করছিলাম, মওলানা সাহেবের কাছে কে যেন নালিশ করেছে । তিনি আমাকে বললেন, “তুমি ওখানে
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।