অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৪৩ আমার পরে ফজলুল কাদের চৌধুরী ও ফরিদপুরের লাল মিয়া সাহেবও আমাকে সমর্থন করে বক্তৃতা করেন ৷ রাতে আমাদের সভা হল । আমরা প্রায় রাতভরই শহীদ সাহেবের সাথে রইলাম শহীদ সাহেবের কাছে জনাব নাজিমুদ্দীন সাহেব জানতে চেয়েছেন, আপোস হবে কি না তাকে জানাতে ৷ তিনি শহীদ সাহেবকে ফোনের মাধ্যমে অনুরোধ করলেন, আমরা বুঝতে পারলাম ৷ শহীদ সাহেব বললেন, “যা হয় আগামীকাল সকাল নয়টার মধ্যে জানিয়ে দিব ।” আমাদের সকাল আটটার মধ্যে তার বাসায় আসতে বলে দিলেন এই সময় নূরুদ্দিন, একরাম, নূরুল আলম, শরফুদ্দিন, জহির, আমরা প্রায় সকল সময় একসাথেই থাকি; ফজলুল কাদের চৌধুরী সাহেবও দলবল নিয়ে কলকাতায়ই ছিলেন । চট্টগ্রামের ছাত্রদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। আমরা সকালে শহীদ সাহেবের বাড়িতে যথাসময়ে হাজির হলাম ৷ তিনি রাতে অনেকের সাথে আলাপ করেছিলেন ৷ তিনি আমাদের নিয়ে বসলেন, আমি তার কাছেই বসলাম । শহীদ সাহেব বললেন, “বুঝতে পারছিনা তোমরা পাঁচটা সিটই দস পারে কি না?” আমি বললাম, এন রা তি ১৪9 পরাজিত হবার কোনো কারণ নাই।” আমি ৰ্‌ “বলে দেন খাজা সাহেবকে ইলেকশন হবে ৷” শহীদ সূ করে বললেন, “ইলেকশনই হবে যাই হোক না হি তো মুসলিম লীগার, আমর কেন উপরের শেরে ৰথ) একজনের কথা আমার লীগের সেক্রেটারি মুজিবুর তার সাহেব । তিনি জেলার নেতাদের কাছে একটা চমৎকার বক্তৃতা য়াখালী জেলা শহীদ সাহেবের ভক্ত ছিল। যাদের কিস ভালা রে ছি আমরা সান ও হাওড়ায় লোক রাখলাম-_কাউপ্সিলারদের অভ্যর্থনার জন্য, থাকার জায়গারও বন্দোবস্ত করলাম । ছাত্রকর্মীরা কলেজ হোস্টেল ছেড়ে বের হয়ে পড়েছে, যার যার জেলার কাউন্সিলারদের সাথে দেখা করার জন্য । দুই দিন পৰ্যন্ত রাতদিন ভীষণভাবে কাজ চলল ৷ মওলানা রাগীব আহসান ও জনাব ওসমান সাহেব ছিলেন কলকাতা মুসলিম লীগের নেতা । কলকাতা মুসলিম লীগের সকলেই শহীদ সাহেবের ভক্ত । তারাও গাড়ি ও কর্মী নিয়ে প্রচারে নেমে পড়ল ৷ সভার দিন দেখা গেল, শত শত কর্মী হাজির হয়ে গেছে। আমরা যারা কাউন্সিলের সভ্য তারা হলের ভিতরে চলে গেলাম, আর কর্মীরা দরজার বাইরে দীড়িয়ে ক্যানভাস করতে লাগল ৷ মাঝে মাঝে “শহীদ সোহরাওয়ার্দী জিন্দাবাদ’, “আবুল হাশিম জিন্দাবাদ’ ধ্বনি দিচ্ছিল । শহীদ সাহেব ও হাশিম সাহেব পরামর্শ করে পাচজনের নাম ঠিক করলেন: ১. হোসেন শহীদ সোহরাওয়াদী, ২. আবুল হাশিম, ৩. মওলানা রাগীব আহসান, ৪. আহমদ হোসেন

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।