৪২ অসমাপ্ত আত্মজীবনী বোঝাতে চেষ্টা করলেন, “ঠিক আছে, এতে কি হবে!" আমরা বল্লাম, “আপনি আর উদারতা দেখাবেন না। নাজিমুদ্দীন সাহেবের মনে রাখা উচিত ছিল যে, তিনি আজ মুসলিম লীগ পার্টির নেতা ও এমএলএ হয়েছেন একমাত্র আপনার জন্য ৷ পটুয়াখালীতে শেরে বাংলা তাকে পরাজিত করে রাজনীতি থেকে বিদায় দিয়েছিলেন। বাংলাদেশের কোনো জেলা থেকেই তিনি হক সাহেবের সাথে ইলেকশন করে জিততে পারতেন না, যদি না আপনি তাকে আপনার একটা সিট থেকে পদত্যাগ করে পাস করিয়ে নিতেন। তাও আবার কলকাতা না হলে আপনিও পারতেন না ৷” শহীদ সাহেব ১৯৩৭ সালের নির্বাচনে কলকাতা থেকে দুইটা সিটে এমএলএ হন। নাজিমুদ্দীন সাহেব পটুয়াখালী থেকে পরাজিত হয়ে ফিরে আসলেন । তার রাজনীতি থেকে সরে পড়া ছাড়া উপায় ছিল না ৷ শহীদ সাহেব হক সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি নাজিমুদ্দীন সাহেবকে কলকাতা থেকে বাই ইলেকশনে পাস করিয়ে নেব। যদি হক সাহেব নাজিমুদ্দীন সাহেবের বিরুদ্ধে। নাজিমুদ্দীন সাহেবই ভ করলেন, শহীদ সাহেবের দয়ায় । সেই নাজিমুদ্দীন সাহেব শহীদ পমানই করলেন । যাহোক, আমাদের পক্ষ থেকে পাঁচজনই আমরা কাউন্সিলে নাজিমুদ্দীন সাহেবের দলের কাউকেও হতে দেব না। কারণ, আমাদের র্ মওলানা আকরম খী সাহেব একটা (রসটা করার চেষ্টা করলেন। মওলানা সাহেবের স্ লাচনা হল ৷ শহীদ সাহেব নরম হয়ে গেছেন র্নের জন্য সংগ্রাম, গোলমাল করে কি হবে, একটা ন্যস্ত , চারজনের মধ্যে দুইজনই তো নাজিমুদ্দীন সাহেবের টড সাহেব ৷ কেন আর দুইজনের মধ্যে একজন আপনার গ্রুপ থেকে দিলেন না, ৰ্আগৃত্বৰ্মে না দিত । আমরা বললাম, কিছুতেই হবে না। "মনে নাই, তবে ঘটনাটা মনে আছে। বিকালে কলকাতা এ্যাসেম্বলি , এমএলসি ও লীগ নেতাদের বৈঠক হবে, সেখানে আপোস হবে। আমরাও খবর পেলাম ৷ বেকার হোস্টেল ও অন্যান্য হোস্টেলে খবর দিয়ে দুই তিনশত ছাত্র নিয়ে আমিও উপস্থিত হলাম ৷ দরজা বন্ধ করে সভা হচ্ছিল । আমি দরজায় যেয়ে বললাম, “আমাদের কথা আছে, শুনতে হবে ৷ শেষ পর্যন্ত নেতারা রাজি হলেন। দরজাগুলি খুলে দিলেন। ছাত্ররা ভিতরে বসল । আমিই প্রথম বক্তা, প্রায় আধা ঘণ্টা বক্তৃতা করলাম এবং শহীদ সাহেবকে বললাম, “আপোস করার কোনো অধিকার আপনার নাই । আমরা খাজাদের সাথে আপোস করব না। কারণ, ১৯৪২ সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে নিজের ভাইকে মন্ত্রী বানিয়েছিলেন। আবার তীর বংশের থেকে এগারজনকে এমএলএ বানিয়েছিলেন। এদেশে তারা ছাড়া আর লোক ছিল না? মুসলিম লীগে কোটারি করতে আমরা দিব না। আমরাই হক সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছি, দরকার হয় আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করব ৷” শহীদ সাহেবকে বাধ্য করে সভা থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম ।
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।