অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৪০ অসমাপ্ত আত্মজীবনী bd দৈনিক আজাদই ছিল একমাত্র বাংলা খবরের কাগজ, যা মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলনকে সমর্থন করত। এই কাগজের প্রতিষ্ঠাতা ও মালিক মওলানা আকরম খা সাহেব ছিলেন বাংলা প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি ৷ তিনি আবুল হাশিম সাহেবকে দেখতে পারতেন না। আবুল হাশিম সাহেবকে শহীদ সাহেব সমর্থন করতেন বলে মওলানা সাহেব তার উপর ক্ষেপে গিয়েছিলেন । আমাদেরও এ একই দশা । তাই আমাদের কোনো সংবাদ সহজে ছাপা হত না। মাঝে মাঝে জনাব মোহাম্মদ মোদাব্বের সাহেবের মারফতে কিছু সংবাদ উঠত। পরে সিরাজুদ্দিন হোসেন (বর্তমানে দৈনিক ইতেফাক-এর বার্তা সম্পাদক) এবং আরও দু'একজন বন্ধু আজাদ অফিসে চাকরি করত । তারা ফাকে ফাকে দুই একটা সংবাদ ছাপাত । দৈনিক মর্নিং নিউজের কথা বাদই দিলাম ৷ এ পত্রিকা যদিও পাকিস্তান আন্দোলনকে পুরাপুরি সমর্থন করত, ত ৰ একটা গোষ্ঠীর সম্পত্তি ছিল, যাদের শোষক শ্রেণী বলা যায়। আমাদের সং: সাহেবকে মোটেই পছন্দ করত না ৷ ছাত্র ও লীগ কর্মীর্র)হী সাহেবকে সমৰ্থন করত, তাই বাধ্য হয়ে মাঝে মাঝে সংবাদ দিত। আয় তে পারলাম, অন্ততপক্ষে একটা সাপ্তাহিক খবরের কাগজ হলেও আমাদের (ব্‌ হবে, বিশেষ করে কর্মীদের মধ্যে নতুন ভাবধারার প্রচার করার জন্য ৷ হ্রাক্সিবীঘ্যহৈবের পক্ষে কাগজ বের করা কষ্টকর । কারণ টাকা পয়সার অভাব। ইকোর্টে ওকালতি করতে শুরু করেছেন। তিনি যথেষ্ট উপার্জন করতেন, র হিসাবে কলকাতায় নামও ছিল। কলকাতায় বাসতেন, মুসলমান ধনীক শ্রেণীকেও শহীদ সাহেব র হলে কোনোদিন অসুবিধা হতে দেখি নাই। হাশিম যা বলতেন, শুনত। রব সাহেব শহীদ ২২542785545 একবার যে ৰ পেলে পরে আর জোগাড় করতে অসুবিধা হবে না। নুরুদ্দিন ও আমি এই উঠশহীদ সাহেবকে রাজি করতে পারব, এই ধারণা অনেকেরই ছিল। আমরা দুইজন একদিন সময় ঠিক করে তার সাথে দেখা করতে যাই এবং বুঝিয়ে বলি বেশি টাকা লাগবে না, কারণ সাপ্তাহিক কাগজ । আমাদের মধ্যে ভাল ভাল লেখার হাত আছে, যারা সামান্য হাত খরচ পেলেই কাজ করবে । অনেককে কিছু না দিলেও চলবে । আরও দু'একবার দেখা করার পরে শহীদ সাহেব রাজি হলেন। মুসলিম লীগ অফিসের নিচের তলায় অনেক খালি ঘর ছিল ৷ তাই জায়গার অসুবিধা হবে না ৷ হাশিম সাহেব নিজেই সম্পাদক হলেন এবং কাগজ বের হল । আমরা অনেক কমীহি রাস্তায় হকারী করে কাগজ বিক্রি করতে শুরু করলাম। কাজী মোহাম্মদ ইদ্রিস সাহেবই কাগজের লেখাপড়ার ভার নিলেন। সাংবাদিক হিসাবে তীর যথেষ্ট নাম ছিল। ব্যবহারও অমায়িক ছিল। সমস্ত বাংলাদেশেই আমাদের প্রতিনিধি ছিল । তারা কাগজ চালাতে শুরু করল। বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে কাগজটা খুব জনপ্রিয়তা অর্জন করতে লাগল । হিন্দুদের মধ্যেও অনেকে কাগজটা পড়তেন ৷ এর নাম ছিল 'মিল্লাত'।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।