অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৩৭ এদিকে মুসলিম লীগ অফিসে ও শহীদ সাহেবের কানে পৌঁছে গিয়েছে আমরা শেরে বাংলার বাড়িতে যাওয়া-আসা করি । তার দলে চলে যেতে পারি ৷ কয়েকদিন পরে যখন আমি শহীদ সাহেবের সঙ্গে দেখা করতে যাই তিনি হাসতে হাসতে বললেন, “কি হে, আজকাল খুব হক সাহেবের বাড়িতে যাও, খানাপিনা কর?” বললাম, “একবার গিয়েছি জীবনে ৷” তাকে সমস্ত ঘটনা বললাম । তিনি বললেন, “ভালই করছ, তিনি যখন ডেকেছেন কেন যাবে না?” আরও বললাম, “আমরা তাকে অনুরোধ করেছি মুসলিম লীগে আসতে ৷” শহীদ সাহেব বললেন, “ভালই তো হত যদি তিনি আসতেন । কিন্তু আসবেন না, আর আসতে দিবেও না। তার সাথে কয়েকজন লোক আছে, তিনি আসলে সেই লোকগুলির জায়গা হবে না কোথাও । তাই তাকে মুসলিম লীগের বাইরে রাখতে চেষ্টা করছে।” শহীদ সাহেব ছিলেন উদার, কোন সংকীর্ণতার স্থান ছিল না তার কাছে। কিন্তু অন্য নেতারা কয়েকদিন খুব হাসি তামাশা করেছেন আমাদের সাথে/২আমি খুব রাগী ও একওঁয়ে ছিলাম, কিছু বললে কড়া কথা বলে দিতাম। কারও টার আমাকে যে কাজ দেওয়া হত আমি নিষ্ঠার সাথে সে কাৰ্জ্বিঙী দিতাম না। ভীষণভাবে পরিশ্রম করতে পারতাম ৷ সেইিম ৮৭৮75 এ ডাসা কোন ছাত্রের কি অসুবিধা হচ্ছে, কোন ছাত্র ক দরকার, আমাকে বললেই প্রিন্সিপাল ড. জ্বী 1 হবের কাছে হাজির হতাম। আমি মামার কথা শুনতেন। ছাত্ররাও আমাকে টি দুর রহমান সাহেব জানতেন, আমার অনেক স্ট্য ন র। বড় কামরাটায় একটা বিজলি পাখাও ছিল। নিজের কামরাটা তো থাকলই ৷ তিনি বললেন, “ঠিক আছে, দখল করে নাও। কোনো ছাত্র যেন নালিশ না করে ।” বললাম, “কেউই কিছু বলবে না। দু'একজন আমার বিরুদ্ধে থাকলেও সাহস পাবে না।” বেকার হোস্টেলে কতগুলি ফ্রি রুম ছিল, গরিব ছাত্রদের জন্য । তখনকার দিনে সত্যিকার যার প্রয়োজন তাকেই তা দেওয়া হত। আজকালকার মত টেলিফোনে দলীয় ছাত্রদের রুম দেওয়ার জন্য অনুরোধ আসত না। ইসলামিয়া কলেজে গরিব ছেলেদের সাহায্য করবার জন্য একটা ফান্ড ছিল । সেই ফান্ড দেখাশোনা করার ভার ছিল বিজ্ঞানের শিক্ষক নারায়ণ বাবুর । আমি আর্টসের ছাত্র ছিলাম, তবু নারায়ণ বাবু আমাকে খুব ভালবাসতেন ৷ তিনি যদিও জানতেন, আমি প্রায় সকল সময়ই “পাকিস্তান, পাকিস্তান করে বেড়াই । ইসলামিয়া কলেজের সকল ছাত্ৰই মুসলমান । একজন হিন্দু শিক্ষককে সকলে এই কাজের ভার দিত কেন? কারণ, তিনি সত্যিকারের একজন শিক্ষক ছিলেন ৷ হিন্দুও

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।