অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ অসমাপ্ত আত্মজীবনী মুসলমানের কি হবে? আবার মনে হত, যে নেতা দেশ ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়ে দিতে পারেন তিনি কোনোদিন সাম্প্রদায়িক হতে পারেন না। মনে মনে সুভাষ বাবুকে তাই শ্রদ্ধা করতাম । অখণ্ড ভারতে যে মুসলমানদের অস্তিত্ব থাকবে না এটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম ৷ পাকিস্তানের বিরুদ্ধে হিন্দু নেতারা ক্ষেপে গেছেন কেন? ভারতবর্ষেও মুসলমান থাকবে এবং পাকিস্তানেও হিন্দুরা থাকবে । সকলেই সমান অধিকার পাবে । পাকিস্তানের হিন্দুরাও স্বাধীন নাগরিক হিসাবে বাস করবে ৷ ভারতবর্ষের মুসলমানরাও সমান অধিকার পাবে । পাকিস্তানের মুসলমানরা যেমন হিন্দুদের ভাই হিসাবে গ্রহণ করবে, ভারতবর্ষের হিন্দুরাও মুসলমানদের ভাই হিসাবে গ্রহণ করবে । এই সময় আমাদের বক্তৃতার ধারাও বদলে গেছে । অনেক সময় হিন্দু বন্ধুদের সাথে ঘণ্টার পর ঘণ্টা এ নিয়ে আলোচনা হত। কিছুতেই তারা বুঝতে চাইত না। ১৯৪৪-৪৫ সালে ট্রেনে, স্টিমারে হিন্দু ও মুসলমানদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হত। সময় সময় এমন ত যে, মুখ থেকে হাতের ব্যবহার হবার উপক্রম হয়ে উঠত ৷ এখন আর ছেলেদের মধ্যে মতবিরোধ নাই। পাকিস্তান আনতে হবে এই একটাই জায়গায়। একদিন হক সাহেব আমাদের কয়েকজন ছাত্র প্রতিনিধিকে খাওয়ার দাওয়াত করলেন । দাওয়াত ব্ৰড নিব না এই নিয়ে দুই দল হয়ে গেল। নিশ্চয়ই যাব ৷ হক সাহেবকে অনুরোধ করব ্াদর্শ যদি এত হালকা হয় যে, তার কাছে গেলেই ব, তাহলে সে পাকিস্তান আন্দোলন আমাদের না ১ করামুল হককে সাথে নিলাম, যদিও সে ইসলামিয়ায় রীখুকটা প্রভাব আছে। আমাকে সে মিয়াভাই বলত । আমরা ছয়- সাতজন গি মহত? র বাংলা আমাদের নিয়ে খেতে বসলেন এবং বললেন, “আমি কি করা, আমাকে বের করে দেয়া হয়েছে? জিন্নাহ সাহেব আমাকে ও আমার সহ্য করতে পারেন না। আমি বাঙালি মুসলমানদের জন্য যা করেছি জিন্নাহ সাহেব সারা জীবনে তা করতে পারবেন না । বাঙালিদের স্থান কোথাও নাই, আমাকে বাদ দিয়ে নাজিমুদ্দীনকে নেতা করার ষড়যন্ত্র ৷” আমরাও আমাদের মতামত বললাম ৷ একরামুল হক বলল "স্যার, আপনি মুসলিম লীগে থাকলে আর পাকিস্তান সমর্থন করলে আমরা বাংলার ছাত্ররা আপনার সাথে না থেকে অন্য কারও সাথে থাকতে পারি না। ‘পাকিস্তান’ না হলে মুসলমানদের কি হবে?" শেরে বাংলা বলেছিলেন, “১৯৪০ সালের লাহোর প্রস্তাব কে করেছিল, আমিই তো করেছিলাম! জিন্নাহকে চিনত কে?” আমরা তাকে আবার অনুরোধ করে সালাম করে চলে আসলাম । আরও অনেক আলাপ হয়েছিল, আমার ঠিক মনে নাই। তবে যেটুকু মনে আছে সেটুকু বললাম ৷ তার সঙ্গে স্কুল জীবনে একবার ১৯৩৮ সালে দেখা হয়েছিল ও সামান্য কথা হয়েছিল গোপালগঞ্জে । আজ শেরে বাংলার সামনে বসে আলাপ করার সৌভাগ্য আমার হয়েছিল ৷

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।