অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৩২ অসমাপ্ত আত্মজীবনী তিনি থাকতেন, ঢাকার লীগ অফিসেও তিনি থাকতেন ! কর্মীদের সাথে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতেন ৷ আমি তার সাথে কয়েক জায়গায় সভা করতে গিয়েছি । এই সময়কার একজন ছাত্রনেতার নাম উল্লেখ না করলে অন্যায় হবে; কারণ, তিনি কোনো গ্রুপে ছিলেন না এবং অন্যায় সহ্য করতেন না । সত্যবাদী বলে সকলে তাঁকে শ্রদ্ধা করতেন। নেতাদের সকলেই তাকে স্নেহ করতেন। তার নাম এখন সকলেই জানেন, জনাব আবু সাঈদ চৌধুরী বার এট ল'। এখন ঢাকা হাইকোর্টের জজ সাহেব । তিনি দুই গ্রুপের মধ্যে আপোস করতে চেষ্টা করতেন। শহীদ সাহেবও চৌধুরী সাহেবের কথার যথেষ্ট দাম দিতেন ৷ জনাব আবদুল হাকিম এখন হাইকোর্টের জজ হয়েছেন ৷ তিনি টেইলর হোস্টেলের সহ-সভাপতি ছিলেন, ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। জজ মকসুমুল হাকিম সাহেব ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না। বেকার হোস্টেলের প্রিমিয়ার হয়েছিলেন, ভাল ছাত্র ছিলেন, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতেন। এই সময় শহীদ নজীর আহমেদ নিহত হবার পরে ই অল এ কৰ জনাব শামসুল হক সাহেব, শামসুদ্দিন আহমেদ, নোয়াখালীৰ্‌ জ্ববষ্লীজ আহমেদ ও খোন্দকার মোশতাক আহমদ এবং আরও অনেকে ৷ এরা স্বরে পরে হাশিম সাহেবেরও ভক্ত হন ৷ এরা সকলের ছাটই-্ান্দোল লীগ সংগঠনকে কোটারির হাত থেকে বীয্টাব্বৃং্জর্ণ মুসলিম লীগের কাজে যোগদান কনেছিলেম | ঢাকা থাদেলিক পীগো টাঞ্চলিক শাখা অফিস হাশিম সাহেব এরা অনেকেই যোগদান ব র টি হক সাহেব এই অফিসের ভার নেন। আমরাও ল হয়ে যাই ৷ যদিও হোস্টেলে আমার রুম থাকত, | এই মনোভাবের সৃষ্টি হয়েছিল। র মদ আলী পার্কে মুসলিম লীগ কাউন্সিল সভা হবে, তখন দুই পক্ষের মৌকাৰেল হবে | আময়া হানিয়া হেবকে জেনারেদ নেকেটারি এলি পাস করাব ৷ অন্য দল হাশিম সাহেবকে সেক্রেটারি হতে দেবে না। নেতাদের মধ্যে অনেকেই শহীদ সাহেবের সমর্থক ছিলেন ৷ তারা শহীদ সাহেবকে সমর্থন করতেন কিন্তু হাশিম সাহেবকে দেখতে পারতেন না ৷ শেষ পর্যন্ত মওলানা আকরম খা সাহেব, শহীদ সাহেব ও খাজা নাজিমুদ্দীন সাহেব বসে একটা প্যানেল ঠিক করলেন। হাশিম সাহেবই সেক্রেটারি থাকবেন তবে ম্যানিফেস্টো এবার পাস হবে না। একটা সাব-কমিটি করা হবে, তাদের রিপোর্ট নিয়ে আলোচনা করে ম্যানিফেস্টো ঠিক হবে। আমার মনে হয়, ম্যানিফেস্টো সম্বন্ধে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল । আর কি কি সিদ্ধান্ত হয়েছিল আমার ঠিক মনে নাই । যাহোক, শহীদ সাহেব বললেন, “এখন গোলমাল করার সময় নয়। পাকিস্তানের জন্য সংগ্রাম করতে হবে ৷ নিজেদের মধ্যে গোলমাল হলে পাকিস্তান দাবির সংগ্রাম পিছিয়ে যাবে ।”

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।