অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৩১ ছিলেন। অল ইণ্ডিয়া মুসলিম ছাত্রলীগ ফেডারেশনের পক্ষ হতে তিনি সভাপতিত্ব করবেন এটা আমাদেরই দাবি ছিল । আমরা যখন হলে ঢুকলাম তখন দেখলাম অনেক বাইরের লোক হলে বসে আছে। আমরা সভাপতির দৃষ্টি আকর্ষণ করলাম ৷ আমাদের পক্ষ থেকে একরামুল হক বৈধতার প্রশ্ন তুলল এবং দাবি করল, “সকল প্রতিনিধি, হল থেকে বের হয়ে যাবে, দুইটা গেট খোলা থাকবে, দুই পক্ষ থেকে দুইজন করে চারজন প্রতিনিধি প্রত্যেকের কার্ড পরীক্ষা করে হলে আসতে দিবে ৷” এই সময় হলের উপর তলার বারান্দায় বাইরের ছাত্ররা অনেক এসেছে, তারা দর্শক। একজন ছাত্র, হাফপ্যান্ট পরা চিৎকার করে বলছে, “আমি জানি এরা অনেকেই ছাত্র না, বাইরের লোক ৷ শাহ আজিজ দল বড় করবার জন্য এদের এনেছে।" পরে খবর নিয়ে জানলাম, ছেলেটির নাম কামারুজ্জামান (পরে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব বাংলা পরিষদের সদস্য হয়েছিল)। জনাব হামুদুর রহমান সাহেব আমাদের কথা মানলেন না, তিনি সভার কাজ শুরু করে ৷ যেখানে বিশজন ছাত্রকে কো-অপ্ট করা হবে কনফারেন্স শুরু হবার সময়, ভোটে দিয়ে দিলেন। আমরা বাইরের লোকদের বের করে দিতে তর) থাকলাম । ভীষণ চিৎকার শুরু হল, আমরা দেখলাম মারপিট হবার সম্ভার স্ছে। কয়েকজন বসে পরামর্শ বা নৰৰ না,ঠিক:ক্রলাম্‌ রর টা? র যেতে লাগলাম ৷ অল বেঙ্গল নেতাদের কোনো স্থান ছিল না। ৯ ১৯৪৭ সাল পৰ্যন্ত আর্ত কশন এরা করে নাই । মুসলিম ছাত্রলীগ দুই দলে কদক্লুতইু হত শহীদ সাহেব ও হাশিম সাহেবের দল বলে, আরেক দল পরিচিত হত খাজা অজি সাহেব এবং মওলানা আকরম খা সাহেবের দল বলে৷ আমরা মওলানা আকরম খা সাহেবকে সকলেই শ্রদ্ধা ও ভক্তি করতাম তাঁর বিরুদ্ধে আমাদের কিছুই বলার ছিল না। এই সময় একটা আলোড়নের সৃষ্টি হল ৷ হাশিম সাহেব শহীদ সাহেবের সাথে পরামর্শ করে মুসলিম লীগের একটা ড্রাফট ম্যানিফেস্টো বের করলেন। মুসলিম লীগ রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এর রাজনৈতিক দাবিও থাকবে, ভবিষ্যতে পাকিস্তান পেলে অর্থনৈতিক কাঠামো কি হবে তাও থাকতে হবে ৷ জমিদারি প্রথা বিলোপসহ আরও অনেক কিছু এতে ছিল ৷ ভীষণ হৈচৈ পড়ে গেল ৷ আমরা যুবক, ছাত্র ও প্রগতিবাদীরা এটা নিয়ে ভীষণভাবে প্রপাগান্ডা শুরু করলাম । পাকিস্তান আমাদের আদায় করতে হবে এবং পাকিস্তান কায়েম হওয়ার পরে অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো কি হবে তার একটা সুস্পষ্ট রূপরেখা থাকা দরকার । হাশিম সাহেব আমাদের নিয়ে ঘণ্টার পর ঘন্টা ক্লাস করতেন । ঢাকায় এসে কয়েকদিন থাকতেন এবং কর্মীদের নিয়ে আলোচনা সভা করতেন ৷ কলকাতা লীগ অফিসে

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।