২৮ অসমাপ্ত আত্মজীবনী ৯ সেই সময় হতে নূরুদ্দিন্রে সাথে আমাদের বন্ধুত্ হয়। পরে আমাদের বন্ধুত্বের 'খেসারত' তাকে দিতে হয়েছে। ১৯৫৮ সালে পাকিস্তানে মার্শাল ল' জারি হওয়ার পরে কর্মীদের তাদের দুঃখ কষ্টের কথা অন্য কোনো নেতাদের কাছে বললে কানও দিত না। একমাত্র শহীদ সাহেবই দুঃখ কষ্ট সহানুভূতির সাথে শুনতেন এবং দরকার হলে সাহায্যও করতেন। নূরুদ্দিন পরে ‘অল বেঙ্গল মুসলিম ছাত্রলীগের অস্থায়ী সাধারণ সম্পাদক হয় । আনোয়ার সাহেব যক্ষা রোগে আক্রান্ত হয়ে যাদবপুর হাসপাতালে ভর্তি হন ৷ তার যাবতীয় খরচ শহীদ সাহেব বহন করতেন। ১৯৪৪ সালে ছাত্রলীগের এক বাৎসরিক সম্মেলন হবে ঠিক হল। বহুদিন সম্মেলন হয় না। কলকাতায় আমার ব্যক্তিগত জনপ্রিয়তা কিছুটা ছিল--বিশেষ করে ইসলামিয়া কলেজে কেউ আমার বিরুদ্ধে কিছুই করতে সাহস পেত ন্না্ আমি সমানভাবে মুসলিম লীগ ও ছাত্রলীগে কাজ করতাম ৷ কলকাতায় সম্মেলন ড্ৰ আমাদের দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। যাহোক, শহীদ সাহেব ২৩৯৪ সাহেব অনেকটা সুস্থ হয়েছেন ৷ ঢাকার ছ সাহেবের দলে ছিলেন। পারতেন। বগুড়ায় তাকে আমি প্রথম দেখি। 9 কনফারেন্স করতে সাহস না পেয়ে কুষ্টিয়ায় শাহ আজিজুর রহমানের নিঙ্গের্উীবায় বার্ষিক প্রাদেশিক সম্মেলন ডাকলেন। এই সময় নাই, তবে সবাল্ল সাথে আলোচনা করা দরকার । নূরুদ্দিন সাহেবের দলও আমার সঙ্গে আলাপ-আলোচনা চালায়। একপক্ষ আমাকে নিতেই হবে, কারণ আমার এমন শক্তি কলকাতা ছাড়া অন্য কোথাও ছিল না যে ইলেকশনে কিছু করতে পারব । ফজলুল কাদের চৌধুরী সাহেব লেখাপড়া ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে গেছেন ৷ জহির সাহেব ছাত্র আন্দোলন নিয়ে মাথা ঘামান না, মুসলিম লীগেরই কাজ করেন। কলকাতায় যে সকল ছাত্র-কর্মী ছিল তারা প্রায়ই হাশিম সাহেবের কাছে যাওয়া- আসা করে । তার কাছে যেয়ে ক্লাস করে, এইভাবে তাদের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। যে সমস্ত নিঃস্বার্থ কর্মী সে সময় কাজ করত তাদের মধ্যে নূরুদ্দিন, বর্ধমানের খন্দকার নূরুল আলম ও শরফুদ্দিন, সিলেটের মোয়াজ্জেম আহমদ চৌধুরী, খুলনার একরামুল হক, চট্টগ্রামের মাহাবুব আলম, নূরুদ্দিনের চাচাতো ভাই এস. এ. সালেহ অন্যতম ছিল । শেষ পর্যন্ত এদের সাথেই আমার মিল হল, কারণ আমরা সকলেই শহীদ সাহেব ও আবুল
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।