অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

২৬ অসমাপ্ত আত্মজীবনী শরীর আমার খারাপ হয়ে পড়ে । দিনেরবেলায় ভীষণ গরম, রাতে ঠাণ্ডা । সকালে আর বিছ'ন" থেকে উঠতে পারি নাই: বুকে, পেটে, আর সমস্ত শরীরে বেদন' ' দুই তিন দিন পায়খানা হয় নাই । অসহ্য যন্ত্রণা আমার শরীরে । দুপুর পর্যন্ত না খেয়ে শুয়েই রইলাম । মাখন আমার কাছেই বসে আছে ৷ ডাক্তার ডাকতে হবে, কাউকেই চিনি জানি না! একজন স্বেচ্ছাসেবককে বলা হল, তিনি বললেন, “আভি নেহি, থোড়া বাদ" । তাকে আর দেখা গেল না, ‘থোড়া বাদই রয়ে গেল ৷’ বিকালের দিকে মাখন খুব ব্যস্ত হয়ে পড়ল ৷ আমারও ভয় হল। এই বিদেশে কি হবে? টাকা পয়সাও বেশি নাই । মাখন বলল, “মামা, আমি যাই ডাক্তার যেখানে পাই, নিয়ে আসতে চেষ্টা করি। এভাবে থাকলে তো বিপদ হবে ৷” শহীদ সাহেব কোথায় থাকেন জানি না, অন্যান্য নেতাদের বলেও কোন ফল হয় নাই। কে কার খবর রাখে? মাখন যখন বাইরে যাচ্ছিল ঠিক এই সময় দেখি হেকিম খলিলুর রহমান আমাকে দেখতে এসেছেন ৷ তিনি জানেন না, আমি ৷ খলিলুর রহমানকে আমরা 'খলিল ভাই’ বলতাম । ছাত্রলীগের বিখ্যাত কর্মী মাদ্রাসায় পড়তেন জা । ওষুধ খাওয়ার পরে তিন বার আপনার পায়খানা হবে, যাবেন। তিনি যা ৰজা hd আমানের সাথেই দুই দিন থাকবেন ৷ আমাদের টিটি সকল কিছু ঘুৰে রেখার এই সময় আর একটা ঘটনা ঘটল ৷ বরিশালের নূরুদ্দিন আহমেদের সাথে আনোয়ার সাহেবের ঝগড়া হয়েছে। নূরুদ্দিন রাগ করে আমাদের কাছে চলে এসেছে ৷ তার টাকা পয়সাও আনোয়ার সাহেবের কাছে ৷ তাকে কিছুই দেয় নাই, একদম খালি হাতে আমার ও মাখনের কাছে এসে হাজির ৷ বলল, “না খেয়ে মরে যাব, দরকার হয় হেঁটে কলকাতা যাব, তবু ওর কাছে আর যাব না।” এই নূরুদ্দিন সাহেবকেই মাখন ইসলামিয়া কলেজ ইউনিয়নের ইলেকশনে জেনারেল সেক্রেটারি পদে পরাজিত করেছিল । নূরদদ্দিনকে ছাত্ররা ভালবাসত কিন্তু সে আনোয়ার সাহেবের দলে ছিল বলে তাকে পরাজিত হতে হয়েছিল। আইএ পড়লেও দলের নেতা আমিই ছিলাম ৷ আমরা একই হোস্টেলে থাকতাম ৷ বললাম, “ঠিক আছে তোমার ওর কাছে যাওয়া লাগবে না, যেভাবে হয় চলে যাবে ৷” যদিও ওর

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।