অসমাপ্ত আত্মজীবনী ২৫ আমরাও যাব আমাদের নিজেদের টাকায় ৷ আমাদের পূর্বেই ডেলিগেট করা হয়েছিল । মীর আশরাফউদ্দিন ওরফে মাখন, বাড়ি ঢাকা জেলার মুন্সীগঞ্জ মহকুমার কাজী কসবা গ্রামে । আমার খ'লাতো বোনের ছেলে, ওর বাবা-মা ছোটবেলায় মারা গেছেন ৷ যথেষ্ট টাকা রেখে গেছেন। ওর বাবা তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। শহীদ সাহেবকে বললাম, “আমর! দিল্লি কনফারেন্সে যোগদান করব ৷” তিনি বললেন, “খুব ভাল, দেখতে পারবে সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতাদের ৷” আমরা দুইজন ও আনোয়ার সাহেবের দলের কয়েকজন একই ট্রেনে ভিন্ন ভিন্ন গাড়িতে রওয়ানা করলাম । তাদের সাথে আমাদের মিল নাই৷ দুই মামু-ভাগ্নের যা খরচ লাগবে দিল্লিতে তা কোনোমতে বন্দোবস্ত করে নিলাম । টাকার বেশি প্রয়োজন হলে আমি আমার বোনের কাছ থেকে আন্তাম। বোন আব্বার কাছ থেকে নিত। আব্বা বলে দিয়েছিলেন তাকে, দরকার হলে টাকা দিতে ৷ আব্বা ছাড়াও মায়ের কাছ থেকেও আমি টাকা নিতে । আর সময় সময় রেণুও আমাকে কিছু টাকা দিতে পারত ৷ রেণু যা কিছু তি বাড়ি গেলে এবং দরকার হলে আমাকেই দিত। কোনোদিন আপত্তি মোটেই খরচ করত না। গ্রামের বাড়িতে থাকত, আমার জন্যই রাখ হাওড়া থেকে আমরা দিল্লিতে রওয়ানা র্ল্ংই্ডএই প্রথমবার আমি বাংলাদেশের বাইরে রওয়ানা করলাম ৷ দিল্লি দেখার একটধপ্রৰ্/আগ্বহ আমার ছিল। ইতিহাসে পড়েছি, বন্ধুবান্ধবদের কাছ থেকে শুনেছি, ত্যৰ্্বল্লুৰী লালকেল্লা, জামে মসজিদ, কুতুব মিনার ও অন্যান্য এতিহাসিক জায়গার মি আমাদের জন্য তাবু করা হয়েছে তাবুতে আমরা কোথাকার হবে। ঘর সাহেবের দলবল অন্য একটা তীবুতে রইলেন। বিরাট প্যান্ডেল করা ইয়েছে। আমরা ভেলিলেট কার্ড নিয়ে সভায় উপস্থিত হান রাজাদেটোর ভরতিনিধিনের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। প্রথম দিন কনফারেন্স হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাহকে হাতির পিঠে নিয়ে এক বিরাট শোভাযাত্রা বের হল । আমরাও সাথে সাথে রইলাম। লোকে লোকারণ্য, রাস্তায় রাস্তায় পানি খাওয়ার বন্দোবস্ত রেখেছে । বোধহয় এই সময় পানি না রাখলে বহু লোক মারা যেত। দিল্লির পুরানা শহর আমরা ঘুরে বিকালে ফিরে এলাম । রাতে আবার কনফারেন্স শুরু হল। এই সময়কার একজনের কথা আজও আমি ভুলতে পারি না! উর্দুতে তিন ঘণ্টা বক্তৃতা করলেন। যেমন গলা, তেমনই বলার ভঙ্গি ৷ উৰ্দু ভাল বুঝতাম না, কলকাতার উর্দু একটু বুঝলেও এ উৰ্দু বোঝা আমার পক্ষে বেশ কষ্টকর। বক্তৃতা করেছিলেন নবাব ইয়ার জং বাহাদুর ৷ তিনি হায়দ্রাবাদের লোক ছিলেন। স্টেট মুসলিম লীগের সভাপতি ছিলেন। তার বক্তৃতা না বুঝলেও সভা ছেড়ে উঠে আসা কষ্টকর ছিল।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।