অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ২৩ জমিদারি, সিপাহির চাকরি থেকে কিভাবে বিতাড়িত হল---মুসলমানদেৱর স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন? মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই । সুযোগ পেলেই বিদ্রোহ করত ৷ ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা? বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেটে সীমান্ত প্রদেশে যেয়ে জেহাদে শরিক হয়েছিল । তিতুমীরের আন্দোলনের ইতিহাস বলতাম ৷ ভীষণভাবে হিন্দু বেনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম । এর কারণও যথেষ্ট ছিল । একসাথে লেখাপড়া করতাম, একসাথে বল খেলতাম, একসাথে বেড়াতাম, বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে ৷ আমার বংশও খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে । কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম, আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করত র সহপাঠীরা ৷ একদিনের একটা ঘটনা আমার মনে দাগ কেটে দিয়েছি; খআছুট৪ সেটা ভুলি নাই। আমার এক বন্ধু ছিল ননীকুমার দাস৷ একসাথে পড়তাম, ফস্থাষণা আমাদের বাসায় কাটাত এবং গোপনে আমার সাথে ৫ একদিন ওদের বাড়িতে যাই । ও আমাকে ওদের ডে(ফর্পলাম, “যাব না, তুই আসিস ৷" আরও অনেক হিন্দু সিং উমার সহপাঠীরা আমাকে কোনোদিন একথা বলে নাই। অনেকের মা ও বাবা চাট আদরও করেছেন ৷ এই ধরনের ব্যবহারের জন্য জাতক্রোধ সৃষ্টি হয়েছে বাঙালি মুষ্টলমান যুবকদের ও ছাত্রদের মধ্যে ৷ শহরে এসেই এই ব্যবহার দেখেছি। কারণ আমাদের বাড়িতে হিন্দুরা যারা আসত প্রায় সকলেই আমাদের শ্রদ্ধা করত। হিন্দুদের কয়েকটা গ্রামও ছিল, যেগুলির বাসিন্দারা আমাদের বংশের কোনো না কোনো শরিকের প্রজা ছিল। হিন্দু মহাজন ও জমিদারদের অত্যাচারেও বাংলার মুসলমানরা অতিষ্ঠ হয়ে উঠেছিল । তাই মুসলমানরা ইংরেজদের সাথে অসহযোগ করেছিল । তাদের ভাষা শিখবে না, তাদের চাকরি নেবে না, এই সকল করেই মুসলমানরা পিছিয়ে পড়েছিল । আর হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইংরেজকে তোষামোদ করে অনেকটা উন্নতির দিকে অগ্রসর হয়েছিল । যখন আবার হিন্দুরা ইংরেজের বিরুদ্ধে রুখে দীড়িয়েছিল তখন অনেকে ফাসিকাষ্ঠে ঝুলে মরতে দ্বিধা করে নাই । জীবনভর কারাজীবন ভোগ করেছে, ইংরেজকে তাড়াবার জন্য । এই সময় যদি এই সকল নিঃস্বাৰ্থ স্বাধীনতা সংগ্রামী ও ত্যাগী পুরুষরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সাথে সাথে হিন্দু ও মুসলমানদের মিলনের চেষ্টা করতেন এবং মুসলমানদের

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।