২২ অসমাপ্ত আত্মজীবনী অস্তিত্ব থাকবে না।” অনেক সময় আব্বা আমার সাথে রাজনৈতিক আলোচনা করতেন । আমাকে প্রশ্ন করতেন, কেন পাকিস্তান চাই? আমি আব্বার কথার উত্তর দিতাম । একদিনের কথা মনে আছে, আব্বা ও আমি রাত দুইটা পর্যন্ত রাজনীতির আলোচনা করি। আব্বা আমার আলোচনা শুনে খুশি হলেন ৷ শুধু বললেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক সাহেবের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ না করতে । একদিন আমার মা’ও আমাকে বলছিলেন, “বাবা যাহাই কর, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলিও না।” শেরে বাংলা মিছামিছিই “শেরে বাংলা’ হন নাই । বাংলার মাটিও তাকে ভালবেসে ফেলেছিল । যখনই হুক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি, তখনই বাধা পেয়েছি। একদিন আমার মনে আছে একটা সভা করছিলাম আমার নিজের ইউনিয়নে, হক সাহেব কেন লীগ ত্যাগ করলেন, কেন পাকিস্তান চান না এখন? কেন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রিসভা গঠন করেছেন? এই সমস্ত আলোচনা করছিলাম, হঠাৎ একজন বৃদ্ধ লোক যিনি আমার দাদার খুব ভক্ত, ১১88 স্ র বংশের সকলকে হলত ন যখনই পত্নী ভি ভান না ছিল, সোজাসুজি অঃ শত করতাম । তার কল বেশি ভাল হত না। উপকার করার চেয়ে অপব ইত জনসাধারণ দুঃখ পেতে পারে ভেবে দাবিটা পরিষ্কার করে বুঝিয়ে টী কৰতা পাকিস্তান দুটা হবে, লাহোর প্রস্তাবের ভিত্তিতে । একটা বাংলা ও আসাম নিয়ে ‘পূৰ্ব পাকিস্তান’ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আর একটা ‘পশ্চিম পাকিস্তান’ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে-_ পাঞ্জাব, বেলুচিস্তান, সীমান্ত ও সিন্ধু প্রদেশ নিয়ে । অন্যটা হবে হিন্দুস্তান ওখানেও হিন্দুরাই সংখ্যাগুরু থাকবে তবে সমান নাগরিক অধিকার পাবে হিন্দুস্তানের মুসলমানরাও ৷ আমার কাছে ভারতবর্ষের একটা ম্যাপ থাকত । আর হবীবুল্লাহ বাহার সাহেবের ‘পাকিস্তান’ বইটা এবং মুজিবুর রহমান খা সাহেবও ‘পাকিস্তান’ নামে একটা বিস্তৃত বই লিখেছিলেন সেটা; এই দুইটা বই আমার প্রায় মুখস্তের মত ছিল। আজাদের কাটিংও আমার ব্যাগে থাকত। সিপাহি বিদ্ৰোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল। কেমন
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।