অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ২১ উঠল । নেতারা জনসমাগম দেখে খুবই আনন্দিত হলেন ৷ সভা হবে, কিন্তু প্যান্ডেল গত রাতে ঝড়ে ভেঙে গিয়েছে । নৌকার বাদামগুলি ছিড়ে টুকরা টুকরা হয়ে গেছে। সেই ভাঙা প্যান্ডেলে সভা হল ৷ রাতেই সকলে বিদায় নিলেন ৷ আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেল ৷ এত টাক' আমি কোথায় পাব? বাদামগ্ডলি ছিড়ে গেছে, এখন তো কেউই এক টাকাও দিবে না । নেতারাও কেউ জিজ্ঞাসা করলেন না ৷ যাদের বাদাম এনেছিলাম, তারা অনেকেই আমাকে স্নেহ করত ৷ তারা অনেকেই অর্থশালী, আর তাদের ছেলেরা প্রায়ই আমার দলে ৷ অনেকে ছেঁড়া বাদাম নিয়ে চলে গেল, আর কিছু লোক উসকানি পেয়ে বাদাম নিতে আপত্তি করল ৷ তারা টাকা চায়, ছেঁড়া বাদাম নেবে না, আমি কি করব? মুখ কালো করে বসে আছি। অতিথিদের খাবার বন্দোবস্ত করার জন্য আমার মা ও স্ত্রী গ্রামের বাড়ি থেকে গোপালগঞ্জের বাড়িতে এসেছে তিন দিন হল । আমার শরীরও খারাপ হয়ে পড়েছে অত্যধিক পরিশ্রমে । বিকালে ভয়ানক জ্বর হল ৷ আব্বা আমাকে বললেন, “তুমি ঘাবড়িয়ে গিয়েছ কেন?” আব্বা পূর্বেও বহু টাকা খরচ করেছেন এই কনফাক়কেত তো নই কি করে আব্বাকে বলি ৷ আব্বা নিজেই সমাধান করে না, তাদের কিছু কিছু টাকা দিয়ে বিদায় দিলেন। এর বাদাম নষ্ট হয়েছে তিনি পুরা টাকা দাবি করলে ৰল বললেন, “কিছু টাকা আপনি নিয়ে এগুলি তুর য় নেন। মামলার ভয় দেখিয়ে লাভ নাই ৷ যারা পরামর্শ আপনাকে না আপনার বাদাম যে এনেছি তা প্রমাণ করতে যথেষ্ট বেগ পেতে বে র জর ভয়ানকভাবে বেড়ে গেছে। শেষ বা করল। যদিও আমাদের বিবাহ হয়েছে ছোটবেলায়। ০৮255 পরীক্ষাও আব্বা আমাকে এ স্ট্য় একটা কথা বলেছিলেন, “বাবা রাজনীতি কর আগতি বনৰ না পাকিস্তানের জন্য সংঘাম করছ এ তো সুখের কথা, তবে লেখাপড়া করতে ভুলিও না। লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আর একটা কথা মনে রেখ, ‘sincerity of purpose and honesty 0f Purpose’ থাকলে জীবনে পরাজিত হবা না।” একথা কোনোদিন ভুলি নাই। আর একদিনের কথা, গোপালগঞ্জ শহরের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আমার আব্বাকে বলেছিলেন, আপনার ছেলে যা আরম্ভ করেছে তাতে তার জেল খাটতে হবে । তার জীবনটা নষ্ট হয়ে যাবে, তাকে এখনই বাধা দেন ৷ আমার আব্বা যে উত্তর করেছিলেন তা আমি নিজে শুনেছিলাম । তিনি বলেছিলেন, “দেশের কাজ করছে, অন্যায় তো করছে না; যদি জেল খাটতে হয়, খাটবে; তাতে আমি দুঃখ পাব না। জীবনটা নষ্ট নাও তো হতে পারে, আমি ওর কাজে বাধা দিব না। আমার মনে হয়, পাকিস্তান না আনতে পারলে মুসলমানদের

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।