২০ অসমাপ্ত আত্মজীবনী গোপালগঞ্জ যেতে অনুরোধ করলাম, তিনিও রাজি হলেন ৷ দিন তারিখ ঠিক করে আমি বাড়ি রওয়ানা হয়ে এলাম । সামান্য কিছু টাকা তুললাম শহর থেকে । আমি গ্রামে বের হয়ে পড়লাম, কিছু কিছু অবস্থাশালী লোক ছিল মহকুমায়, তাদের বাড়িতে যেয়ে কিছু কিছু টাকা তুলে আনলাম ৷ কাজ শুরু হয়ে গেছে ৷ লোকজন চারিদিকে নামিয়ে দিয়েছি। অতিথিদের খাবারের ভার আব্বাই নিলেন; তবে পাক হবে এক সরকারি কর্মচারীর বাড়িতে পরে দুই পক্ষ হয়ে গেল। গোলমাল শুরু হলে শেষ পর্যন্ত গোপালগঞ্জে আমাদের বাড়িতেই বন্দোবস্ত হল ৷ প্যান্ডেল করলাম নৌকার বাদাম দিয়ে । যাদের বড় বড় নৌকা ছিল তাদের বাড়ি থেকে দুই দিনের জন্য বাদামগুলি ধার করে আনলাম ৷ পাচ হাজার লোক বসতে পারে এত বড় প্যান্ডেল করলাম, খরচ খুব বেশি হল না। এদিকে এই কনফারেন্স বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করতে আরম্ভ করল। টেলিগ্রাম করল সকল আমন্ত্রিত নেতাদের কাছে । কনফারেন্সের মাত্র তিন দিন সময় আছে, আমার কাছে তমিজুদ্দিন সাহেব ও শাহাবুদ্দীন সাহেব টেলিগ্রাম , কনফারেন্স বন্ধ করা যায় কি না? আমি টেলিগ্রাম করলাম, বন্ধ করা ওয়াদী সাহেব আসতে পারবেন না বলে টেলিগ্রাম করেছেন। তিনি বো রসে দিল্লি বা অন্য কোথাও বলে ঠিক হল ৷ আমি আমার স পর ভার দিয়ে কলকাতা রওয়ানা করলাম ৷ তমিজুদ্দিন সাহেব পূৰ্বেই খু ই হয়ে গেছেন। শাহাবুদ্দীন সাহেব, মওলানা সাহেটার়্ে খুলনায় এলাম । খুলনায় তমিজুদ্দিন সাহেব সরকারি র আছেন ৷ আমরা লঞ্চে উঠলাম এবং জানতে চাইলাম, রেস বন্ধ করতে বললেন? জিজ্ঞাসা করে জানতে পারলাম, কছুদিন পূর্বেও হক সাহেবের সাথে ছিলেন, সদ্য মুসলিম লীগে তিনি সহ্য করতে পারছিলেন না যে আমি চেয়ারম্যান হয়েছি আর গোপালগঞ্জে কনফারেন্স হবে । তার কিছু করার নাই আর বলারও নাই। যদিও ১৯৩৯ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তারা আমাকে ও মুসলিম লীগকে বাধা দিয়েছেন । আবার সালাম খান সাহেব, জেলা লীগের সম্পাদক, বাড়ি গোপালগঞ্জ, তারও আপত্তি রয়েছে এত বড় কনফারেন্স হবে তাকে বলা হয় নাই বা তার সঙ্গে পরামর্শ করা হয় নাই। তিনিও খবর দিয়েছেন, যাতে নেতারা না আসেন। আমাকে সকল নেতাই জানতেন ভাল কর্মী হিসাবে, আমাকে সকলে স্নেহও করতেন। শহীদ সাহেবও বলে দিয়েছেন সকলকে কনফারেন্সে যোগদান করতে ৷ আমাকে অপমান করলে, আবার একবার মত দিয়ে না গেলে কলকাতায় ছাত্রদের নিয়ে যে গোলমাল করব সে ভয়ও অনেকের ছিল সকলকে নিয়ে আমি গোপালগঞ্জ উপস্থিত হলাম নেতারা বিরাট সম্বর্ধনা পেলেন । “পাকিস্তান জিন্দাবাদ' ধ্বনিতে গোপালগঞ্জ শহর মুখরিত হয়ে রছেঁচা?
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।