১৮ অসমাপ্ত আত্মজীবনী তিনি রাতারাতি বিরাট সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট গড়ে তুললেন। ‘কন্ট্রোল’ দোকান খোলার বন্দোবস্ত করলেন । গ্রামে গ্রামে লঙ্গরখানা করার হুকুম দিলেন ৷ দিল্লিতে যেয়ে কেন্দ্রীয় সরকারকে ভয়াবহ অবস্থার কথা জানালেন এবং সাহায্য দিতে বললেন । চাল, আটা ও গম বজরায় করে আনাতে শুরু করলেন। ইংরেজের কথা হল, বাংলার মানুষ যদি মরে তো মরুক, যুদ্ধের সাহায্য আগে । যুদ্ধের সরঞ্জাম প্রথম স্থান পাবে । ট্রেনে অস্ত্র যাবে, তারপর যদি জায়গা থাকে তবে রিলিফের খাবার যাবে ৷ যুদ্ধ করে ইংরেজ, আর না খেয়ে মরে বাঙালি; যে বাঙালির কোনো কিছুরই অভাব ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশ দখল করে মীর জাফরের বিশ্বাসধাতকতায়, তখন বাংলার এত সম্পদ ছিল যে, একজন মুর্শিদাবাদের ব্যবসায়ী গোটা বিলাত শহর কিনতে পারত ৷ সেই বাংলাদেশের এই দুরবস্থা চোখে দেখেছি যে, মা মরে পড়ে আছে, ছোট বাচ্চা সেই মরা মার দুধ চাটছে। কুকুর ও মানুষ একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবার জন্য কাড়াকাড়ি নিজের ছেলেমেয়েকে বিক্রি করতে চেষ্টা করছে। ও রাজি হয় নাই। বাড়ির দুয়ারে এসে চিৎকার করছে, “মা বাচাও, কিছু মরে তো গেলাম, আর পারি না, একটু ফেন দাও ৷’ এই কথা বলতে উর দুয়ারের কাছেই পড়ে মরে গেছে। আমরা কি করব? হোস্টেলে যা কঁ রও রাতে বুভুক্ষুদের বসিয়ে ভাগ করে দেই, কিন্তু কি হবে এতে? (0) এই সময় শহীদ সাহেব ল্যখহী খোলার হুকুম দিলেন। আমিও লেখাপড়া ছেড়ে দুর্ভিক্ষপীড়িতদের সেবায় ঝা ম ৷ অনেকগুলি লঙ্গরখানা খুললাম ৷ দিনে একবার করে খাবার দিতাম। মুসু অফিসে, কলকাতা মাদ্রাসায় এবং আরও অনেক জায়গায় লঙ্গরখানা খুললাম জ করতাম, আর রাতে কোনোদিন বেকার হোস্টেলে ফিরে আসতাম, কোনে অফিসের টেবিলে শুয়ে থাকতাম ৷ আমার আরও কয়েকজন সহকর্মী ছিলেন। যেৰ্ম্নপিঠ্নীজপুৱেৱর নৃরুদ্দিন আহমেদ--যিনি পরে পূর্ব বাংলার এমএলএ হন। নিঃস্বার্থ কর্মী ঠিলেন__যদিও তিনি আনোয়ার হোসেন সাহেবের দলে ছিলেন, আমার সাথে এদের গোলমাল ছিল, তবুও আমার ওকে ভাল লাগত ৷ বেকার হোস্টেলের সুপারিনটেনডেন্ট ছিলেন প্রফেসর সাইদুর রহমান সাহেব (বহু পরে ঢাকার জগন্নাথ কলেজের প্রিপিপাল হন) আমাকে অত্যন্ত স্নেহ করতেন। হোস্টেল রাজনীতি বা ইলেকশনে আমার যোগদান করার সময় ছিল না। তবে তিনি আমার সাথে পরামর্শ করতেন । প্রিন্সিপাল ছিলেন ড. আই. এইচ. জুবেরী । তিনিও আমাকে খুবই স্নেহ করতেন ৷ যে কোনো ব্যাপারে তাদের সঙ্গে সোজাসুজি আলাপ করতাম এবং সত্য কথা বলতাম ৷ শিক্ষকরা আমাকে সকলেই স্নেহ করতেন। আমি দরকার হলে কলেজের গ্যাসেম্বলি হলের দরজা খুলে সভা শুরু করতাম । প্ৰিন্সিপাল সাহেব দেখেও দেখতেন না। মুসলমান প্রফেসররা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করতেন। হিন্দু ও ইউরোপিয়ান টিচাররা চুপ করে থাকতেন, কারণ সমস্ত ছাত্রই মুসলমান । সামান্য কিছু সংখ্যক ছাত্র পাকিস্তানবিরোধী ছিল, কিন্তু সাহস করে কথা বলত না।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।