১৪ অসমাপ্ত আত্মজীবনী গোপালগঞ্জে আসতে অনুরোধ করি। শহীদ সাহেবকে বললাম, গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও গঠন করব ৷ খন্দকার শামসুদ্দীন সাহেব এমএলএ তখন মুসলিম লীগে যোগদান করেছেন। তিনি সভাপতি হলেন ছাত্রলীগের । আমি হলাম সম্পাদক । মুসলিম লীগ গঠন হল ৷ একজন মোক্তার সাহেব সেক্রেটারি হলেন, অবশ্য আমিই কাজ করতাম ৷ মুসলিম লীগ ডিফেন্স কমিটি একটা গঠন করা হল ৷ আমাকে তার সেক্রেটারি করা হল। আমি আস্তে আস্তে রাজনীতির মধ্যে প্রবেশ করলাম। আব্বা আমাকে বাধা দিতেন না, শুধু বলতেন, লেখাপড়ার দিকে নজর দেবে । লেখাপড়ায় আমার একটু আগ্রহও তখন হয়েছে কারণ, কয়েক বৎসর অসুস্থতার জন্য নষ্ট করেছি। স্কুলেও আমি ক্যাপ্টেন ছিলাম । খেলাধুলার দিকে আমার খুব ঝৌঁক ছিল। আব্বা আমাকে বেশি খেলতে দিতে চাইতেন না। কারণ আমার হার্টের ব্যারাম হয়েছিল আমার আব্বাও ভাল খেলোয়াড় ছিলেন। তিনি অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন । আর মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলাম । আব্বার টিম ও আমার টিমে যখন খেলা হত ধারণ খুব উপভোগ ক তা খেলোয়াড় ছিল, তাদের এনে ভর্তি করতাম এবং বেতন ফ্রি করে দিতাম ১৯৪০ সালে আব্বার টিমকে আমার স্কদ্থ্ টিলায় সকল খেলায় পরাজিত করল। অফিসার্স ক্লাবের টাকার অভাব ছিল নু 88১ মঠ আবার চিয়েন সাধে আমার টিমের পাচ দিন ড্র হয়। আমরা তো ঠা বীর আমার আব্বার কাছে আর একবার আমার কাছে কয়েকবার বণ “তোমাদের বাপ ব্যাটার ব্যাপার, আমি বাবা আর হাটতে পারি না।” আমাদের হেডমাস্টার তখন ছিলেন বাবু রসরঞ্জন সেনগুপ্তঠ। আমাকে তিনি প্রাইভেটও পড়াতেন ৷ আব্বা হেডমাস্টার বাবুকে খবর দিয়ে আনলেন । আমি আমার দলবল নিয়ে এক গোলপোস্টে আর আব্বা তার দলবল নিয়ে অন্য গোলপোস্টে। হেড়মাস্টার বাবু বললেন, “মুজিব, তোমার বাবার কাছে হার মান! আগামীকাল সকালে খেল, তাদের অসুবিধা হবে ।” আমি বললাম “স্যার, আমাদের সকলেই ক্লান্ত, এগারজনই সারা বছর খেলেছি। সকলের পায়ে ব্যথা, দুই-চার দিন বিশ্রাম দরকার ৷ নতুবা হেরে যাব৷” এবছর তো একটা খেলায়ও আমরা হারি নাই, আর “এ জেড খান শিল্ডের' এই শেষ ফাইনাল খেলা । এ. জেড. খান এসডিও ছিলেন, গোপালগঞ্জেই মারা যান ৷ তার ছেলেদের মধ্যে আমির ও আহমদ আমার বাল্যবন্ধু ও সাথী । আমির ও আমি খুব বন্ধু ছিলাম । আমিরুজ্জামান খান এখন রেডিও পাকিস্তানে চাকরি করেন। ওর বাবা মারা যাবার পরে যখন গোপালগঞ্জ থেকে চলে আসে তখন ওর জন্য আমি খুব আঘাত পেয়েছিলাম ৷ হেডমাস্টার বাবুর কথা
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।