অসমাপ্ত আত্মজীবনী ১১ বয়স একটু বেশি, তাই স্বেচ্ছাসেবক বাহিনী করার ভার পড়ল আমার উপর । আমি স্বেচ্ছাসেবক বাহিনী করলাম দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে । পরে দেখা গেল, হিন্দু ছাত্ররা স্বেচ্ছাসেবক বাহিনী থেকে সরে পড়তে লাগল । ব্যাপার কি বুঝতে পারছি না ৷ এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, সেও ছাত্র, সে আমাকে বলল, কংগ্রেস১ থেকে নিষেধ করেছে আমাদের যোগদান করতে । যাতে বিরুপ সম্বর্ধনা হয় তারও চেষ্টা করা হবে । এগজিবিশনে যাতে দোকানপাট না বসে তাও বলে দেওয়া হয়েছে ৷ তখনকার দিনে শতকরা আশিটি দোকান হিন্দুদের ছিল। আমি এ খবর শুনে আশ্চর্য হলাম । কারণ, আমার কাছে তখন হিন্দু মুসলমান বলে কোন জিনিস ছিল না ৷ হিন্দু ছেলেদের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল। একসাথে গান বাজনা, খেলাধুলা, বেড়ান__-সবই চলত । আমাদের নেতারা বললেন, হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করেছেন 91057858588 [ছিব ইক সাহেব ই রি হল রানি নাতানল বামন) হবে ৷ আমি মুসলমান ছেলেদের নিয়েই স্বেচ্ছাসেবক বাহিনী ক্রস ্ম তবে কিছু সংখ্যক নমশুদ্র শ্রেণীর হিন্দু যোগদান করল । কারণ, মুকুন্দবিহার্ তপন মত্ত ছিলেন এবং তিনিও হক সাহেবের সাথে আসবেন ৷ শহরে যায় খুবই বেশি, গ্রাম থেকে যথেষ্ট লোক এল, বিশেষ করে নানা রকম কেউ বাধা দেয়! যা কিছু হয়, হক সাহেব ও শহীদ সাহেব এলেক্স, স্ষ্ঠা হল। এগজিবিশন উদ্বোধন করলেন। সাহেব পাবলিক হল দেখতে গেলেন। আর শহীদ সাহেব গেলেন মিশন কৃ আমি মিশন ্কুলের ছাত্র। ভাই তাকে মরন পরিদর্র তি হাটতে লঞ্চের দিকে চললেন, আমিও সাথে বাংলায় আমাকে কিছু জিজ্ঞাসা করছিলেন, আর আমি বু সিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, আমার নাম এবং বাড়ি কোথায় । একজন সরকারি কর্মচারী আমার বংশের কথা বলে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাকে ডেকে নিলেন খুব কাছে, আদর করলেন এবং বললেন, “তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই?" বললাম, “কোনো প্রতিষ্ঠান নাই। মুসলিম ছাত্রলীগও১১ নাই।” তিনি আর কিছুই বললেন না, শুধু নোটবুক বের করে আমার নাম ও ঠিকানা লিখে নিলেন। কিছুদিন পরে আমি একটা চিঠি পেলাম, ভাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন কলকাতা গেলে যেন তার সঙ্গে দেখা করি । আমিও তার চিঠির উত্তর দিলাম । এইভাবে মাঝে মাঝে চিঠিও দিতাম । এই সময় একটা ঘটনা হয়ে গেল ৷ হিন্দু মুসলমানদের মধ্যে একটু আড়াআড়ি চলছিল । গোপালগঞ্জ শহরের আশপাশেও হিন্দু গ্রাম ছিল। দু'একজন মুসলমানের উপর অত্যাচারও হল । আবদুল মালেক নামে আমার এক সহপাঠী ছিল। সে খন্দকার শামসুদ্দীন সাহেবের আত্মীয় হত৷ একদিন সন্ধ্যায়, আমার মনে হয় মার্চ বা এপ্রিল মাস হবে, আমি ফুটবল
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।