অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৯ সাহেবকে দেখালাম ৷ আমার বোন কলকাতায় থাকত, কারণ ভগ্নিপতি এজিবিতে চাকরি করতেন । তিনি আমার মেজোবোন শেখ ফজলুল হক মণির মা। মণির বাবা পূর্বে সম্পর্কে আমার দাদা হতেন ৷ তিনিও শেখ বংশের লোক৷ বোনের কাছেই থাকতাম | কোন অসুবিধা হত না। ডাক্তার সাহেব আমার চক্ষু অপারেশন করতে বললেন ৷ দেরি করলে আমি অন্ধ হয়ে যেতে পারি । আমাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলেন। ভোর ন'টায় অপারেশন হবে। আমি ভয় পেয়ে পালাতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না! আমাকে অপারেশন ঘরে নিয়ে যাওয়া হল ৷ দশ দিনের মধ্যে দুইটা চক্ষুই অপারেশন করা হল। আমি ভাল হলাম ৷ তবে কিছুদিন লেখাপড়া বন্ধ রাখতে হবে, চশমা পরতে হবে ৷ তাই ১৯৩৬ সাল থেকেই চশমা পরছি। চোখের চিকিৎসার পর মাদারীপুরে ফিরে এলাম, কোন কাজ নেই। লেখাপড়া নেই, খেলাধুলা নেই, শুধু একটা মাত্র কাজ, বিকালে সভায় যাওয়া ৷ তখুন্‌ স্বদেশী আন্দোলনের যুগ ৷৫ মাদারীপুরের পূর্ণ দাস তখন ইংরেজের আতঙ্ক । স্বদেশী ও গোপালগঞ্জের ঘরে ঘরে । আমার মনে হত, মাদারীপুরে, ছিল । পনের-যোল বছরের ছেলেদের স্বদেশীরা দলে 7 থাকতে দেখে আমার উপর কিছু যুবকের নজরু ধরেজদের বিরুদ্ধেও আমার মনে বিরূপ ধারণা সৃষ্টি হল। ইংরেজদের এ তব অধিকার নাই। স্বাধীনতা আনতে হবে আমিও সুভাষ বাবুর ভক্ত হতে শুরু । এই সভায় যোগদান করতে মাঝে গল্প আমি পরে শুনেছি। একদিন হুঁশিয়ার করে ১৯৩৭ সালে ট্লখাপড়া শুরু করলাম এবার আর পুরানো স্কুলে পড়ব না, কারণ আমার আমাকে পিছনে ফেলে গেছে। আমার আব্বা আমাকে গোপালগঞ্জ মিশন স্কটে ভর্তি করিয়ে দিলেন । আমার আব্বাও আবার গোপালগঞ্জ ফিরে এলেন। এই সময় আব্বা কাজী আবদুল হামিদ এমএসসি মাস্টার সাহেবকে আমাকে পড়াবার জন্য বাসায় রাখলেন ৷ তার জন্য একটা আলাদা ঘরও করে দিলেন। গোপালগঞ্জের বাড়িটা আমার আব্বাই করেছিলেন মাস্টার সাহেব গোপালগঞ্জে একটা "মুসলিম সেবা সমিতি’ গঠন করেন, যার দ্বারা গরিব ছেলেদের সাহায্য করতেন। মুষ্টি ভিক্ষার চাল উঠাতেন সকল মুসলমান বাড়ি থেকে । প্রত্যেক রবিবার আমরা থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাউল উঠিয়ে আনতাম এবং এই চাল বিক্রি করে তিনি গরিব ছেলেদের বই এবং পরীক্ষার ও অন্যান্য খরচ দিতেন। ঘুরে ঘুরে জায়গিরও ঠিক করে দিতেন । আমাকেই অনেক কাজ করতে হত তার সাথে। হঠাৎ যক্ষ্ম রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তখন আমি এই সেবা সমিতির ভার নেই এবং অনেক দিন পরিচালনা করি । আর একজন মুসলমান মাস্টার সাহেবের কাছেই টাকা পয়সা জমা রাখা হত। তিনি সভাপতি ছিলেন আর আমি ছিলাম সম্পাদক । যদি কোন মুসলমান চাউল না দিত আমার দলবল নিয়ে তার উপর জোর

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।