অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৭ যান ৷ আমাদের বংশের অনেক ইতিহাস পাওয়া যেত যদি তার জীবনীটা পেতাম ৷ কিন্তু কে বা কারা সেটা গায়েব করেছে বলতে পারব না, কারণ অনেক কথা বের হয়ে যেতে পারে। রেণু অনেক খুঁজেছে, পায় নাই। এ রকম আরও অনেক ছোটখাটো গল্প আছে, কতটা সত্য আর কতটা মিথ্যা বলতে পারি না। যাহোক, শেখদের দুর্দিন আসলেও তারা ইংরেজদের সহ্য করতে পারত না৷ ইংরেজকে গ্রহণ করতে না পারায় এবং ইংরেজি না পড়ায় তারা অনেক পেছনে পড়ে গেল ৷ মুসলমানদের সম্পত্তি ভাগ হয় অনেক বেশি ৷ বংশ বাড়তে লাগল, সম্পত্তি ভাগ হতে শুরু করল, দিন দিন আর্থিক অবস্থাও খারাপের দিকে চলল ৷ তবে বংশের মধ্যে দুই একজনের অবস্থা ভালই ছিল। আমার দাদাদের আমল থেকে শেখ পরিবার ইংরেজি লেখাপড়া শুরু করল । আমার দাদার অবস্থা খুব ভাল ছিল না। কারণ দাদারা তিন ভাই ছিলেন, পত্র আলাদা আলাদা হয়ে যান। আমার দাদার বড় ভাই খুব বিচক্ষণ লোক ছিলেন; করতেন ৷ আমার দাদা হঠাৎ মৃত্যুবরণ করেন । আমার যান। আমার আব্বা তখন এক্ট্রা্স পড়েন ৷ ছোট মহাবিপদের সম্মুখীন হন ৷ আমার দাদার বড় ভা ছিল। আমার বাবার সাথে তার ছোট মেয়ে মাকে লিখে দেন। আমার নানার নাম ছিল শেখ হু হামিদ । আর ছোট দাদার নাম ৭ আপুর সাহেব’ উপাধি পান ৷ জনসাধ্রথ্উ ক ‘খান সাহেব’ বলেই জানতেন আমার আব্বার অবস্থার কিছুটা পৰিবৰ্তন হট চাচার লেখাপড়া, ফুকুদের বিবাহ সমস্ত কিছুই তার কার দিনে চাকরি পাওয়া খুবই দুষ্কর ছিল । শেষ পর্যন্ত দেওয়ানি আদালতে একটা চাকরি পান, পরে তিনি সেরেস্তাদার হয়েছিলেন । যেদিন আমি ম্যাট্রিক পাস করে কলকাতায় ইসলামিয়া কলেজে পড়তে যাই আমার আব্বাও সেইদিন পেনশন নিয়ে বাড়ি চলে যান। একটা ঘটনা লেখা দরকার, নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন। আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স বার তের বছর হতে পারে । রেণুর বাবা মারা যাবার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, “তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনীর বিবাহ দিতে হবে ৷ কারণ, আমি সমস্ত সম্পত্তি ওদের দুই বোনকে লিখে দিয়ে যাব ।” রেণুর দাদা আমার আব্বার চাচা । মুরব্বির হুকুম মানার জন্যই রেণুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হল ৷ আমি শুনলাম আমার বিবাহ হয়েছে। তখন কিছুই বুঝতাম না, রেণুর বয়স তখন বোধহয় তিন বছর হবে । রেণুর যখন পাচ বছর বয়স তখন তার মা মারা যান। একমাত্র রইল তার দাদা । দাদাও রেণুর সাত বছর বয়সে মারা যান। ছেলে ছিল না। চার মেয়ে এবং সমস্ত সম্পত্তি আমার । আমার দাদার নাম শেখ আবদুল

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।